NNTV
প্রকাশ : Feb 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

আজ খেলাফত মজলিসের ইশতেহার ঘোষণা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিজেদের দলীয় নির্বাচনী ইশতেহার ঘোষণা করতে যাচ্ছে খেলাফত মজলিস। আজ মঙ্গলবার ৩ ফেব্রুয়ারি বেলা ১২টায় রাজধানীর পুরানা পল্টনে অবস্থিত দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক বিশেষ সংবাদ সম্মেলনের মাধ্যমে এই ইশতেহার জনসমক্ষে প্রকাশ করা হবে। 

সোমবার ২ ফেব্রুয়ারি বিকেলে দলটির কেন্দ্রীয় প্রচার সম্পাদক আবদুল হাফিজ খসরু সংবাদমাধ্যমকে এই গুরুত্বপূর্ণ তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান, জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দলীয় ইশতেহার প্রকাশ ও দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে খেলাফত মজলিসের পক্ষ থেকে মঙ্গলবার সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। পুরানা পল্টনের ফায়েনাজ টাওয়ারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে মজলিস মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরসহ দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন।

দলীয় সূত্র জানায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে প্রণীত এই ইশতেহারে দেশ পরিচালনার নীতি, ইসলামভিত্তিক ইনসাফ ও কল্যাণরাষ্ট্র গঠনের রূপরেখা, দুর্নীতিমুক্ত প্রশাসন, ন্যায়বিচার নিশ্চিতকরণ ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিশ্রুতি তুলে ধরা হবে।

সংবাদ সম্মেলনে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও খেলাফত মজলিসের অবস্থান স্পষ্ট করা হবে বলে জানা গেছে।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ বরিশাল যাচ্ছেন তারেক রহমান

1

জামায়াত এমপিদের ট্যাক্সমুক্ত গাড়ি ও সরকারি প্লট না নেওয়ার ঘো

2

রাতে দেরিতে ঘুমানোর অভ্যাস শরীরকে ধ্বংসের দিকে ঠেলে দেয়

3

৩ কোটি রুপিতে পিএসএলে দল পেলেন রিশাদ; নিলামে অবিক্রিত সাকিব

4

ধেয়ে আসছে বৃষ্টিবলয় ‘বিজলী’

5

দারিদ্র্য ও বেকারত্ব কমানোর জন্য মহানবী (সা.) কী বলছেন?

6

কার্যক্রম বন্ধ হওয়ায় পাঠকদের প্রতি প্রথম আলোর দুঃখ প্রকাশ

7

রমজানে ব্যাংক লেনদেনে সময়সূচি পরির্বতন

8

নদীর তলদেশ থেকে ২০ ঘণ্টা পর স্কুলছাত্র আবিরের মরদেহ উদ্ধার

9

জেনে নিন দুধের সঙ্গে খেজুর মিশিয়ে খাওয়ার উপকারিতা

10

না ফেরার দেশে চলে গেলেন ‘সুপারম্যান’ অভিনেত্রী

11

আমেরিকার ভাইস প্রেসিডেন্টের বাড়িতে হামলা! জানলা ভেঙে ঢোকার

12

৩০০ ফিটে নেতাকর্মীদের ঢল, স্লোগানে উৎসবের আমেজ

13

যুদ্ধ পরিস্থিতিতে ইরানের কৌশল কী?

14

গুরুতর অসুস্থ ড. কামাল হোসেন

15

মাদারীপুরে বাম্পার ফলন হয়েছে আমন ধানের , শুরু ধান কাটার মহোৎ

16

ওসমান হাদির মৃত্যুতে মার্কিন দূতাবাসের শোক

17

ফখর জামান পড়েছেন শাস্তির কবলে

18

ইতিহাস গড়তে চলেছে বিসিবি

19

রাজধানীর তাপমাত্রা নামল ১৫ ডিগ্রির ঘরে

20