NNTV
প্রকাশ : Nov 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভালুকায় স্কুলের নির্মাণসামগ্রী নিলাম ছাড়াই ‘নামমাত্র দামে’ বিক্রির অভিযোগ

ময়মনসিংহের ভালুকায়  কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে প্রকাশ্য নিলাম ছাড়াই স্কুলের কয়েক লাখ টাকার নির্মাণসামগ্রী নামমাত্র বা কম দামে বিক্রির অভিযোগ উঠেছে। 

স্থানীয়রা অভিযোগ করেন, হবিরবাড়ী ইউনিয়নের সোনার বাংলা স্কুল অ্যান্ড কলেজের অব্যবহৃত ইটের খোয়া ও রড বিক্রি করা হয়েছে মাত্র ৭০ হাজার টাকায়। অথচ এসব মালামালের আনুমানিক বাজারমূল্য ছিল ৫ থেকে ৬ লাখ টাকা। বিক্রির অর্থ দিয়ে শিক্ষকদের আনন্দভ্রমণের আয়োজন করা হয়েছে বলেও অভিযোগ করেছেন স্থানীয়রা।  

অভিযোগ রয়েছে, বিদ্যালয়ের নির্মাণকাজে ব্যবহারের পর অবশিষ্ট থাকা ইটের খোয়া ও রড বিক্রির ক্ষেত্রে স্বচ্ছ প্রক্রিয়া অনুসরণ করা হয়নি। বিদ্যালয়েরই সহকারী শিক্ষক মুজাহিদুল ইসলাম মল্লিকের কাছে এসব মালামাল বিক্রি করা হয়েছে।  

স্থানীয় বাসিন্দা কালাম খান বলেন, বিদ্যালয়ে প্রায় ৬ থেকে ৭ লাখ টাকার মালামাল ছিল। তার দাবি, পরিচালনা কমিটির রেজুলেশন এবং প্রকাশ্য নিলামের মাধ্যমে এসব মালামাল বিক্রি করা উচিত ছিল। 

স্থানীয় বিএনপি নেতা রফিকুল ইসলাম বলেন, তারা মসজিদের কাজে ব্যবহারের জন্য বিদ্যালয়ের এসব মালামাল কিনতে চেয়েছিলেন। কিন্তু তাদের কিছু না জানিয়েই শিক্ষকরা মালামাল বিক্রি করে দিয়েছেন। এ ঘটনায় স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে তিনি সুষ্ঠু তদন্তের দাবি জানান।

এ বিষয়ে মালামাল ক্রেতা বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুজাহিদুল ইসলাম মল্লিক বলেন, সর্বোচ্চ মূল্য দিয়েই তিনি মালামাল কিনেছেন। নিয়ম মেনেই ডাকের মাধ্যমে মালামাল বিক্রি করা হয়েছে।  

বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম মানিক বলেন, বিদ্যালয়ের অব্যবহৃত ও অতিরিক্ত মালামাল যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে বিধি মোতাবেক বিক্রি করা হয়েছে। এ ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম হয়নি।

অভিযোগের বিষয়ে ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজ হোসেন বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হবে। কোনো অনিয়মের প্রমাণ পেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপির মুখপাত্র হলেন আসিফ মাহমুদ, নির্বাচনে অংশ নেবেন না

1

হৃতিক যে সিনেমা করে ৩০ হাজার বিয়ের প্রস্তাব পেয়েছিলেন

2

তরুনদের তারেক রহমান বললেন ‘স্যার’ না ডেকে ‘ভাইয়া’বলুন

3

ফ্যামিলি কার্ড পেতে করণীয় ও প্রয়োজনীয় কাগজপত্রের তালিকা

4

মিয়ানমারে মধ্যরাতে মৃদু ভূমিকম্প অনুভূত

5

আজও মধ্যপ্রাচ্যের ১৮ ফ্লাইট বাতিল

6

ইসরায়েলি হামলায় দক্ষিণ লেবাননে নিহত ২ জন

7

মালয়েশিয়ান কনটেন্ট ক্রিয়েটর সাফওয়ান নাজরির বিস্ফোরক দাবি

8

হৃদরোগের ঝুঁকি কমবে যেসব খাবার খেলে

9

স্ট্রোক করে জ্ঞান হারান তৌসিফ, পড়ে গিয়ে মাথায় ২৭ সেলাই

10

ইরান যুদ্ধে সেকেন্ডে প্রায় ১০ হাজার ডলার খরচ যুক্তরাষ্ট্রের

11

জ্বালানির জন্য-মালিকানা: বাংলাদেশের ন্যায্য জ্বালানি রূপান্ত

12

মাত্র ২৫ ঘণ্টায় এবি পার্টির ফুয়াদের অনুদান কত?

13

মেরিলিনের গহনা থেকে ব্যক্তিগত চিঠি,নিলামে উঠছে স্মৃতিচিহ্ন

14

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

15

পটুয়াখালীতে জাতীয় আইনগত সহায়তা দিবসে র‌্যালি ও আলোচনা সভা

16

উত্তর কোরিয়ার সহায়তায় আন্তঃমহাদেশীয় মিসাইল তৈরিতে ইরান?

17

বিশ্বকাপ টিকেটের দাম বেশি হওয়ার কারন জানালেন ফিফা সভাপতি

18

নেত্রকোনায় কেন্দুয়ায় জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষ

19

হেফাজতের ভোটব্যাংক যাবে কোন দিকে?

20