NNTV
প্রকাশ : Mar 30, 2026 ইং
অনলাইন সংস্করণ

আজও মধ্যপ্রাচ্যের ১৮ ফ্লাইট বাতিল

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে নিরাপত্তা ঝুঁকির কারণে গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, জর্ডান ও কাতার তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এর সরাসরি প্রভাব পড়েছে।

যার পরিপ্রেক্ষিতে সোমবার মোট ১৮টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এছাড়া সব মিলিয়ে গত ২৮ ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত সর্বমোট বাতিল হওয়া ফ্লাইটের সংখ্যা দাঁড়িয়েছে ৮৫৮। 

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্র জানায়, যুদ্ধপরিস্থিতিতে আকাশপথ বন্ধের কারণে ঢাকা থেকে ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি ফ্লাইট, ২ মার্চ ৪৬টি, ৩ মার্চ ৩৯টি, ৪ মার্চ ২৮টি, ৫ মার্চ ৩৬টি, ৬ মার্চ ৩৪টি, ৭ মার্চ ২৮টি, ৮ মার্চ ২৮টি, ৯ মার্চ ৩৩টি, ১০ মার্চ ৩২টি, ১১ মার্চ ২৭টি, ১২ মার্চ ২৮টি, ১৩ মার্চ ২৫টি, ১৪ মার্চ ২৪টি, ১৫ মার্চ ২৩টি, ১৬ মার্চ ২৮টি, ১৭ মার্চ ২৬টি, ১৮ মার্চ ২৬টি, ১৯ মার্চ ২৬টি ২০ মার্চ ২৮টি, ২১ মার্চ ২৫টি, ২২ মার্চ ২০টি, ২৩ মার্চ ২০টি, ২৪ মার্চ ২০টি, ২৫ মার্চ ২০টি, ২৬ মার্চ ২২টি, ২৭ মার্চ ২২টি, ২৮ মার্চ ২১টি এবং ২৯ মার্চ ২২টি ফ্লাইট বাতিল হয়েছে।

সোমবার (৩০ মার্চ) বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে– কুয়েত ২টি, এয়ার অ্যারাবিয়া (শারজাহ, ইউএই) ৪টি, গালফ এয়ার (বাহরাইন) ২টি, কাতার এয়ারওয়েজ (কাতার) ৪টি, এমিরেটস এয়ারলাইনস (সংযুক্ত আরব আমিরাত) ২টি, জাজিরা এয়ারওয়েজ (কুয়েত) ৪টি ফ্লাইট।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে অবতরণ করলো তারেক রহমানকে বহনকারী বিমান

1

হাদির কবর জিয়ারতের সিদ্ধান্তে রাজনৈতিক প্রজ্ঞার পরিচয় দিয়েছে

2

আমি না থাকলে ইসরয়েলের অস্তিত্বই থাকতো না:ডোনাল্ড ট্রাম্প

3

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ফ্ল্যাট বাসায় ভয়াবহ বিস্ফোরণ, শিশুসহ

4

রুপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্র

5

পিয়াজের দাম কমছে আমদানির খবরে

6

গুলিবিদ্ধ হাদি: আইসিউতে চলছে কৃত্রিম শ্বাস প্রশ্বাস

7

ট্রেলার মুক্তির আগেই বাজিমাত: ১৫ কোটি টাকার অগ্রিম টিকিট বিক

8

বগুড়ায় বেশিরভাগই ফিলিং স্টেশন বন্ধ ভোগান্তির শিকার চালকরা

9

আর্থিক মামলায় কারাগারে গেলেন বলিউড কমেডিয়ান রাজপাল যাদব

10

The Guardian-এর প্রতিবেদন: বোর্ড অব পিসের আড়ালে গাজায় সামরিক

11

আজকের বাজারে স্বর্ণের দাম

12

ভেনেজুয়েলায় মার্কিন অভিযানে কিউবানের ৩২ জন নাগরিক নিহত, দু

13

ওসমান হাদির জানাজা থেকে শাহবাগে জড়ো হওয়ার আহ্বান

14

নির্বাচনী ইশতেহার ঘোষণা করছেন তারেক রহমান

15

ভূমিকম্পে বাড়ছে জনমনে শঙ্কা

16

পবিত্র চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার

17

হাদির অবস্থা আশঙ্কাজনক, বিদেশে নেয়ার সিদ্ধান্ত দেবে মেডিকেল

18

মনোনয়ন বৈধ ঘোষণা নাহিদ ইসলামের আসন ঢাকা ১১

19

সর্বস্তরের মানুষের ঢল কেন্দ্রীয় শহীদ মিনারে

20