NNTV
প্রকাশ : May 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

চাঁদপুরে তারেক রহমানের আগমন উপলক্ষে হানারচর ইউনিয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

আগামী ১৬ মে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাঁদপুর আগমন উপলক্ষে সদর উপজেলার হানারচর ইউনিয়নে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৮ মে) সকালে হানারচর ইউনিয়নের সাপলেজা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট কোহিনুর রশিদ।
হানারচর ইউনিয়ন বিএনপির সভাপতি মোক্তার গাজীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবুল হোসেন টেলু বেপারীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলী ঢালি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আক্তার হোসেন সাগর, দপ্তর সম্পাদক মোঃ শরীফ খান এবং জেলা বিএনপির সাবেক সহ-দপ্তর সম্পাদক মাহমুদ হাসান কবিরসহ বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় আরও বক্তব্য রাখেন সদর উপজেলা যুবদলের সদস্য মোবারক বাবু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম নোমান, ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আহসান বেপারী, ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন বেপারীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়া উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি হারুন ছৈয়াল, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, যুবদল আহ্বায়ক বিল্লাল গাজী, যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু গাজী, সৈয়দ হাওলাদার, মামুন ছৈয়াল, জাহাঙ্গীর বেপারী, আলমগীর শেখ, জসিম দেওয়ান, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শফিকুর রহমান সফু বেপারী, শ্রমিক দলের সভাপতি শফিক মোল্লা এবং সৌদি আরব বিএনপির নেতা ও সমাজসেবক হোসেন গাজীসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বিক্ষোভকারীদের হামলায় ভেঙে ফেলা হলো কাসেম সোলাইমানির ভ

1

অ্যাপল একসময় ইন্টেল ছেড়েছিল, এখন কেন আবার ফিরছে

2

আইআরজিসি দাবি করেছে, মার্কিন তেলবাহী জাহাজে হামলা

3

রাজধানীতে মা-মেয়ে হত্যা: স্বামীসহ গৃহকর্মী রিমান্ডে

4

সংসদ নির্বাচন ও গণভোটের তফসিলের বৈধতা একইদিনে হবে চ্যালেঞ্জ

5

২২২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করছে কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্

6

চ্যাটজিপিটির নতুন ফিচার শপিং রিসার্চ

7

ফরিদগঞ্জে পারিবারিক বিরোধে মিথ্যা অভিযোগের অভিযোগ, এলাকায় উত

8

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

9

যে ফর্মুলায় এগোচ্ছে যুক্তরাষ্ট্র

10

বিশ্ব ক্যান্সার দিবস-২০২৬ উপলক্ষে প্রো-অ্যাকটিভ মেডিকেল কলেজ

11

লক্ষ্মীপুরে ছোট ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ, তিন ভাই আটক

12

বাবার কবরে শ্রদ্ধা নিবেদন করলেন তারেক রহমান

13

দয়া করে আমাকে ‘মাননীয়’ সম্বোধন করবেন না : সাংবাদিকদের তারেক

14

না ফেরার দেশে জনপ্রিয় অভিনেতা তারিকুজ্জামান তপন

15

রাজশাহীতে ২৯ গ্রেফতার হয়েছে পুলিশের অভিযানে

16

আজ খেলাফত মজলিসের ইশতেহার ঘোষণা

17

যুক্তরাষ্ট্রে মৃত্যুদণ্ড কার্যকরের পদ্ধতিতে পরিবর্তন

18

তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সত্যিকার অর্থে গণতান্ত্রিক র

19

সৌদিতে ২ লাখ ২১ হাজার কেজি সোনা উত্তোলন

20