NNTV
প্রকাশ : May 7, 2026 ইং
অনলাইন সংস্করণ

ডিসিরা সাংবাদিক হওয়ার নীতিমালা চান, ভাবছে মন্ত্রণালয়

সাংবাদিক হওয়ার জন্য একটা নীতিমালা থাকা দরকার বলে জানিয়েছেন ডিসিরা এবং আমরাও নীতিমালা এবং রেগুলেশনের কথা ভাবছি, এটা আমরা দ্রুতই করব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান।

গতকাল বুধবার ডিসি সম্মেলনের চতুর্থ দিন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বিষয়ক কার্য-অধিবেশন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন ।

ডিসিরা মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে অনেক সময় রাজনৈতিক চাপের কথা বলেন, আপনাদের সঙ্গে সেরকম কোনো বিষয় বা তাদের কোনো চাওয়া আপনাদের কাছে ব্যক্ত করেছেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নে উপদেষ্টা বলেন, রাজনৈতিক প্রভাবের কথা যেটা বলছেন, সেই আলোচনা এখানে আসেনি।

তিনি বলেন, এটা এসেছে যে আমাদের সাংবাদিকরা যারা ওখানে কাজ করেন, আমরা তো এখন একটা ডিজিটাল মিডিয়ার মধ্যে ঢুকে পড়েছি, খুব সহজে মিডিয়া অনেকে চালু করছেন, অনলাইন বেসড। সেখানে কখনো কখনো তাদের মতে এবং তারা এই সমস্যা ফেইসও করেন যে, এটা আপনারাও নিশ্চয় স্বীকার করবেন যে নীতিমালার একটা অভাব আছে। সুতরাং তাদের একটা এক্সপেকটেশন হলো, সাংবাদিক হওয়ার জন্য একটা নীতিমালা থাকা দরকার এবং সাংবাদিকদের একটা কোড অব কন্টাক্ট থাকা দরকার, যেটা তারা ফলো করবেন, সেই ক্ষেত্রে তাদের দায়িত্ব পালনে সুবিধা হবে। একটা নীতিমালা এবং রেগুলেশনের কথা আমরা আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকেও ভাবছি এবং এটা আমরা দ্রুতই করব।

এসময় তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন, সচিব মাহবুবা ফারজানা, তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সাংবাদিক সৈয়দ আবদাল আহমদ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবারও সু চির সাজার মেয়াদ কমাল জান্তা সরকার

1

যশোরে শাশুড়িকে হত্যার অভিযোগে পুত্রবধূ গ্রেফতার করেছে পুলিশ

2

৪ মে দেশে ফিরবে লিমনের মরদেহ

3

ইরানের হামলায় ১৩ জন ইসরায়েলি নিহত

4

৪৩ হাজার ভোটকেন্দ্রে গোয়েন্দা নজরদারি থাকবে: প্রেস সচিব

5

চট্টগ্রামের নির্বাচনী বেইজ ক্যাম্প ঘুরে দেখলেন বিজিবি মহাপরি

6

সপ্তম গণবিজ্ঞপ্তির পথে এনটিআরসিএ, ৬৮ হাজার শিক্ষক নিয়োগে আবে

7

ক্রিকেটকে বিদায় জানালেন বাংলাদেশ ক্রিকেটার শফিউল ইসলাম

8

আসুন সবাই মিলে স্বপ্নের দেশ গড়তে কাজ করি : ডা. এ জেড এম জাহি

9

সৌদিতে ২ লাখ ২১ হাজার কেজি সোনা উত্তোলন

10

বিএনপির দুঃসময়ের কাণ্ডারি খোন্দকার দেলোয়ার: জিন্নাহ কবির

11

ক্ষমতা গ্রহণের পরমুহূর্তেই একঝাঁক নির্বাহী আদেশ জারি করলেন ম

12

টানা ৪দিন সাপ্তাহিক ছুটিসহ বন্ধ বাংলাবান্ধা স্থলবন্দর

13

কুষ্টিয়ার কুমারখালীতে বীজ-সার বিতরণ হয়েছে ৭২০ কৃষকের মাঝে

14

ইরানের বিক্ষোভে ৫ হাজার মানুষের মৃত্যু

15

বাংলাদেশের হাইকমিশনার সৌজন্য সাক্ষাৎ করলেন মালদ্বীপের পররাষ্

16

হাদির মৃত্যু হলে দেশ অচলের হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চের

17

এরদোয়ান জানালেন ইসরায়েলকে রুখে দেয়ার আহ্বান

18

টানা শীতে বিপর্যস্ত হাতিয়া, সবচেয়ে দুর্দশায় নিম্ন আয়ের মানুষ

19

বাংলাদেশিরা আগাম ভিসা ছাড়াই যেসব দেশে যেতে পারবেন

20