NNTV
প্রকাশ : Mar 7, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভারতে অবৈধভাবে বসবাসরত ১২৪ বাংলাদেশিকে আটক

১২৪ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে কর্নাটকের বেঙ্গালুরু সিটি পুলিশ তাদের অভিযোগ ভারতে অবৈধভাবে বসবাস করছিল তারা ।

আটক ব্যক্তিরা প্রত্যেকেই গত কয়েক বছর ধরে বেঙ্গালুরু শহরের কাদুগোডি এবং ভার্থুর থানার অন্তর্গত বিভিন্ন অস্থায়ী অবকাঠামো নির্মাণ করে সেখানে অবৈধভাবে বসবাস করছিলেন।

বেঙ্গালুরু এবং আশপাশে অবৈধভাবে বসবাসকারি বিদেশি নাগরিকদের শনাক্তকরণ করতে বেঙ্গালুরু পুলিশ কমিশনার সীমান্ত কুমার সিংয়ের নির্দেশে কেন্দ্রীয় অপরাধ শাখার (সিসিবি) চারটি দল এ অভিযান পরিচালনা করে। আটক বাংলাদেশিদের মধ্যে ৪৮ জন পুরুষ, ৪২ জন মহিলা এবং ৩৪ জন শিশু রয়েছে।

পুলিশ জানিয়েছে, যে তারা প্রত্যেকেই অস্থায়ী ঝুপড়ি নির্মাণ করে বসবাস করছিলেন। অভিযানের সময় তাদের কারও কাছেই ভারতে প্রবেশ ও বসবাসের কোনো বৈধ নথি ছিল না।
বর্তমানে তাদের সকলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই বাংলাদেশিদের নিজেদের দেশে ফেরত পাঠানোসহ আনুষঙ্গিক পদক্ষেপ নিতে বিদেশি আঞ্চলিক নিবন্ধন অফিসে (এফআরআরও) একটি প্রতিবেদন জমা দেওয়া হয়েছে।

সিটি পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, পুলিশ কমিশনারের নির্দেশে অবৈধ বাংলাদেশিদের খোঁজে গত কয়েকদিন ধরেই বিভিন্ন থানার অন্তর্গত এলাকায় বিশেষ অভিযান চালানো হচ্ছে। এই অভিযানে ২০০ বিদেশি নাগরিককে আটক করা হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ, দ্য গ্রেটার, বেঙ্গালুরু অথরিটি এবং সামাজিক ন্যায় বিচার বিভাগের সহায়তায় এই অভিযান চালানো হয়। এদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের সাথে সাথে অভিযানও অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রে মৃত্যুদণ্ড কার্যকরের পদ্ধতিতে পরিবর্তন

1

আনুষ্ঠানিক ফল ঘোষণা ২৯৭ আসনের,গণভোটে ‘হ্যাঁ’ভোট জিতেছে

2

পবিত্র কুরআন হাতে নিয়ে মেয়র হিসেবে মামদানির শপথ গ্রহণ

3

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

4

মালয়েশিয়ান কনটেন্ট ক্রিয়েটর সাফওয়ান নাজরির বিস্ফোরক দাবি

5

বিদ্যালয় নেই তিন কুমিল্লার গ্রামে, জমি দানের ৯ বছরেও শুরু হয়

6

ঢাকা-৬ আসনের প্রার্থী ইশরাক হোসেনের বার্ষিক আয় ১ কোটি ২৯ লাখ

7

শিক্ষা মন্ত্রণালয় ২০২৬ সালে সরকারি-বেসরকারি কলেজে ছুটি ৭২ দি

8

মাদরাসাছাত্রী নুসরাত হত্যা মামলা:২ আসামির মৃত্যুদণ্ড বহাল

9

হাদি হত্যাকাণ্ড তদন্তে এফবিআই বা স্কটল্যান্ড ইয়ার্ডকে যুক্তস

10

এসএসসি ও এইচএসসি পরীক্ষার সময়সূচি ঘোষণা

11

আইসিসির দিল পাকিস্তানকে হুমকি

12

মাগুরার আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ

13

মুক্তির আগেই আইএমডিবির তালিকায় শীর্ষে শাহরুখের ‘কিং

14

ইরান আর আগের মতো নেই, দাবি নেতানিয়াহুর

15

হাইমচরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: হত্যা না আত্মহত্যা?

16

যুক্তরাষ্ট্র পরীক্ষা করল বিশ্বের যে কোনো প্রান্তে হামলা চালা

17

বোয়ালখালীতে অগ্নিকাণ্ড, পুড়ল দোকান

18

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

19

লালমনিরহাটে তাপমাত্রা নেমে ৯ ডিগ্রিতে

20