NNTV
প্রকাশ : Jan 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল বললেন শুদ্ধি অভিযান চালাতে

আজ রবিবার প্রথম এজলাসে বসেছেন জুবায়ের রহমান চৌধুরী।  তিনি ২৬ তম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন ।  এদিন প্রধান বিচারপতিকে সংবর্ধনা দেয় অ্যাটর্নি জেনারেলের কার্যালয় ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি।

এ সময় বিচার বিভাগের দুর্নীতি ও সিন্ডিকেট নিয়ে কথা বলেন আইনজীবীরা। ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি আরশাদুর রউফ বলেন, ‘সুপ্রিম কোর্টের অনেক কর্মকর্তা ও কর্মচারী দুর্নীতিতে জড়িত।’

তাই বিচার বিভাগকে সিন্ডিকেট মুক্ত করতে শুদ্ধি অভিযান চালানোর জন্য প্রধান বিচারপতিকে আহ্বান জানান ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল।
 
পরে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি মাহবুব উদ্দিন খোকন বলেন, ‘অনেক আইনজীবী বিচারিক সিন্ডিকেটের সঙ্গে জড়িত। বিচার বিভাগ দুর্নীতি মুক্ত না হলে মামলার জট কমবে না।’

পরে বক্তব্য দেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। বিচার বিভাগের দুর্নীতি বন্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে তিনি বলেন, মামলার জট কমাতে সহযোগিতা করতে হবে সবাইকে। আইনজীবীদের ন্যায়ের পথে থাকার আহ্বানও জানান প্রধান বিচারপতি।

এর আগে গত ২৮ ডিসেম্বর দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩০০ ফিটে নেতাকর্মীদের ঢল, স্লোগানে উৎসবের আমেজ

1

শ্রীমঙ্গলে ৫০০ টাকা মজুরির দাবিতে চা শ্রমিকদের বিক্ষোভ

2

খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড

3

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর তিন দিনের অভিযানে নিহত ২১৯

4

জাপানে ধেয়ে আসছে প্রলয়ংকরী ঘূর্ণিঝড় ডলফিন, নিরাপদ আশ্রয়ে আ

5

দীর্ঘ ৫৪ বছর পর চাঁদে যাচ্ছে নাসার 'আর্টেমিস-টু'

6

রিয়াল নিঃশ্বাস ফেলছে বার্সেলোনার ঘাড়ে

7

পাকিস্তানের শাহীন আফ্রিদির আইডল মিচেল স্টার্ক

8

দীর্ঘ ১৩ বছর পর বালামের অ্যালবাম, থাকছে ৬টি গান

9

রায়পুরার উন্নয়নে প্রধানমন্ত্রীর কাছে এমপি বকুলের দাবি

10

হরমুজ প্রণালিতে কোনো সামরিক জাহাজ পাঠাবে না অস্ট্রেলিয়া

11

গোপালগঞ্জেপাটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড

12

আজ নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ

13

আন্তর্জাতিক বাণিজ্য মেলা ঢাকা পর্দায় উঠল

14

ভারতে হাতির আক্রমণে ৬ জনের প্রাণহানি

15

ইরানে বিক্ষোভকারীদের হামলায় ভেঙে ফেলা হলো কাসেম সোলাইমানির ভ

16

মাহে রমজান: রোজাদারদের যা করণীয় ও বর্জনীয়

17

সিরাজগঞ্জে শিয়ালের কামড়ে ঘুমন্ত বৃদ্ধার মৃত্যু

18

বান্দরবানে হাম-রুবেলার টিকাদান ক্যাম্পেইন কর্মসূচি শুরু

19

নারায়ণগঞ্জে পুরিয়া হেরোইনসহ ৩ জন আটক

20