NNTV
প্রকাশ : Jul 18, 2026 ইং
অনলাইন সংস্করণ

কঠোর পরিশ্রমে ফাইনালে উঠেছি, কারো দয়ায় নয় : লিওনেল মেসি

বিশ্বকাপে আর্জেন্টিনাকে ঘিরে বিতর্ক ও পক্ষপাতের অভিযোগের জবাব দিয়েছেন দলের অধিনায়ক লিওনেল মেসি। তিনি বলছেন, গত চার বছরে আর্জেন্টিনার সাফল্য কঠোর পরিশ্রম, মানসিক দৃঢ়তা এবং দলের সামর্থ্যের ফল এবারের ফাইনাল। কোনো কিছুই তাদের উপহার হিসেবে দেওয়া হয়নি।

ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে ওঠার পর সমালোচকদের উদ্দেশে এ মন্তব্য করেন মেসি। সেমিতে ম্যাচে ৮৫ মিনিট পর্যন্ত ১-০ গোলে পিছিয়ে থাকলেও শেষ মুহূর্তে ঘুরে দাঁড়িয়ে জয় তুলে নেয় বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। এই জয়ে উচ্ছ্বাসে ফেটে পড়ে আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আইরেস।

ফাইনালে ওঠার পথে আর্জেন্টিনা অতিরিক্ত সময়ে কেপ ভার্দে ও সুইজারল্যান্ডকে হারায়। এছাড়া, নিয়মিত সময় শেষ হওয়ার মাত্র ১১ মিনিট আগে ২-০ গোলে পিছিয়ে থেকেও মিশরের বিপক্ষে ৩-২ ব্যবধানে নাটকীয় জয় তুলে নেয় দলটি।

তবে এসব ম্যাচের পর  রেফারিং নিয়ে প্রশ্ন তোলেন সুইজারল্যান্ড ও মিশরের কোচরা । বিশেষ করে মিশরের কোচ হোসাম হাসান অভিযোগ করেন, ফুটবল কর্তৃপক্ষ আর্জেন্টিনা ও মেসিকে সুবিধা দিচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও এমন দাবি ছড়িয়ে পড়ে যে, টুর্নামেন্টের সূচি ও রেফারিং আর্জেন্টিনার পক্ষে ছিল।

এসব অভিযোগ উড়িয়ে দিয়ে মেসি বলেন, গত চার বছরে আমরাই সেরা দল ছিলাম— কারও ভালো লাগুক বা না লাগুক। আমরা আবারও বিশ্বের সেরা দুই দলের একটি হিসেবে নিজেদের প্রমাণ করেছি। এতে পরিষ্কার, আমাদের অর্জন কোনো কাকতালীয় ঘটনা নয় এবং আমাদের কিছুই উপহার হিসেবে দেওয়া হয়নি।

সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচে একটি সিদ্ধান্ত নিয়ে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়। ম্যাচের ৬৭তম মিনিটে সুইস খেলোয়াড় ব্রিল এম্বোলোর ওপর ট্যাকলের জন্য আর্জেন্টিনার লিয়ান্দ্রো পারেদেসকে হলুদ কার্ড দেখান রেফারি। তবে ভিডিও রিপ্লেতে দেখা যায়, সংস্পর্শের আগেই এম্বোলো পড়ে যান। এর আগে একটি হলুদ কার্ড থাকায় এম্বোলো লাল কার্ড দেখে মাঠ ছাড়তে বাধ্য হন এবং ১০ জনের দলে পরিণত হয় সুইজারল্যান্ড।

ম্যাচ শেষে সুইস কোচ মুরাত ইয়াকিন বলেন, একটি নিয়মের কারণে আমরা শাস্তি পেয়েছি, যা আমার মতে একেবারেই গ্রহণযোগ্য নয়। এভাবে বিদায় নেওয়া খুবই কষ্টের। আমার বিশ্বাস, আজ আমার খেলোয়াড়রাই প্রকৃত নায়ক।

অন্যদিকে, মিশর ফুটবল অ্যাসোসিয়েশনও এক বিবৃতিতে অভিযোগ করে, তাদের বিপক্ষে ম্যাচে রেফারিং ছিল অন্যায্য ও পক্ষপাতদুষ্ট।

এদিকে, সেমিফাইনালে সমতা ফেরানোর গোলের পর নিজের উদযাপন নিয়ে ব্যাখ্যা দিয়েছেন আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। তিনি জানান, কান চেপে ধরা ও হাতের ইশারায় সমালোচকদের উদ্দেশেই বার্তা দিতে চেয়েছিলেন। অনেক কথা বলা হচ্ছিল। গোলের পর সেটা ছিল আনন্দ আর জমে থাকা ক্ষোভের বহিঃপ্রকাশ।

আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনিও পক্ষপাতের অভিযোগ নাকচ করে বলেন, এ ধরনের কথা সবসময়ই থাকবে। এখন ভিএআর ব্যবস্থার যুগে কাউকে গোপনে সুবিধা দেওয়া খুবই কঠিন। আমরা জানতাম, আমাদের জন্য কোনো বিশেষ সহায়তা ছিল না।

আগামী রবিবার বিশ্বকাপের ফাইনালে স্পেনের মুখোমুখি হবে আর্জেন্টিনা। টানা দ্বিতীয়বার শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে মেসির দল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচক কমিটির আচরণ খুবই হতাশাজনক ভারতীয় ক্রিকেটার শামির সঙ

1

শ্রীমঙ্গলে নাচ-গানে গারো সম্প্রদায়ের "ওয়ানগালা উৎসব"

2

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

3

ড্যানিয়েল র‍্যাডক্লিফের শৈশবের চরিত্র নিয়ে স্মৃতিচারণ

4

বরিশালে তারেক রহমানের জনসভা, বাড়ছে নেতাকর্মীদের ঢল

5

মৌলভীবাজারে ১০ জনকে পুশইনের অভিযোগ, ভারতে ফেরত পাঠাল বিজিবি

6

দুর্গাপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ব

7

শাস্তি পেতে হবে অভ্যুত্থানচেষ্টায় দায়ী সবাইকে: প্যাট্রিস তাল

8

প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের ফোনালাপ

9

রয়টার্সের প্রতিবেদনে উঠে এসেছে ক্ষমতার দ্বারপ্রান্তে তারেক র

10

সড়ক দুর্ঘটনায় নিহত মার্কিন অভিনেত্রী কিয়ানা আন্ডারউড

11

নির্বাচন কমিশনকে নিরপেক্ষ থাকার আহ্বান জানিয়েছে শিক্ষক সমিতি

12

যেসব খাবার ফ্রিজে রাখবেন না

13

নারায়ণগঞ্জের জাকির খানের নিরাপত্তার জন্য জিডি করেছে তার মা

14

আফগানিস্তানে ভারী বৃষ্টিতে আকস্মিক বন্যা, নিহত অন্তত ১৭

15

ধারাভাষ্য ছেড়ে আবারও মাঠে ফিরছেন ডু প্লেসিস

16

রাজধানীতে মা-মেয়ে হত্যা: স্বামীসহ গৃহকর্মী রিমান্ডে

17

এমিনেমের বিরুদ্ধে অশালীন প্রস্তাবের অভিযোগ অভিনেত্রী কেট উইন

18

দেশের সাত জেলায় এখনও পানিবন্দি দেড় লাখের বেশি পরিবার

19

৪ বাংলাদেশির প্রাণ গেল ওমানের সড়ক দুর্ঘটনায়

20