NNTV
প্রকাশ : Apr 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

জাহাজ চলাচলে হরমুজ প্রণালিতে টোল নেবে ইরান ও ওমান

ইরান যুদ্ধবিরতি চুক্তিকে নিজেদের কূটনৈতিক বিজয় হিসেবে দেখছে । ইরানের  রাষ্ট্রীয় টেলিভিশন ও সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের বক্তব্যে এমনই ইঙ্গিত পাওয়া গেছে। প্রতিবেদন অনুযায়ী ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ১০ দফা দাবি মেনে নিয়েছেন। এ কারণেই এই চুক্তিকে তেহরান ‘বিজয়’ হিসেবে বিবেচনা করছে।

দুই সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে ইরান ও ওমান হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজগুলোর কাছ থেকে ফি নিতে পারবে বলে জানিয়েছে সংবাদমাধ্যম এপি। এপি একটি অজ্ঞাতনামা আঞ্চলিক কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, ইরান এই ফি থেকে প্রাপ্ত অর্থ পুনর্গঠন কাজে ব্যবহার করবে। তবে ওমান এই অর্থ কীভাবে ব্যবহার করবে, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়।

ওই কর্মকর্তা সরাসরি আলোচনার সঙ্গে যুক্ত থাকলেও অভ্যন্তরীণ বিষয় প্রকাশের অনুমতি না থাকায় পরিচয় গোপন রেখে এ তথ্য জানিয়েছেন। হরমুজ প্রণালির ওপর ইরান ও ওমান উভয়েরই আঞ্চলিক অধিকার রয়েছে। এদিকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণার পর আন্তর্জাতিক বাজারে ইতিবাচক প্রভাব পড়েছে। এরই মধ্যে তেলের দাম কমেছে এবং শেয়ারবাজারে উত্থান দেখা গেছে। সূত্র : আল-জাজিরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনীল নারাইন গড়লেন ইতিহাস

1

৭২ বাংলাদেশি আটক হয়েছে মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযানে

2

Independent candidates claim that the voting environment is

3

ঢাকা-১৭ আসন থেকে তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

4

ঈদযাত্রা: ৩ মার্চ থেকে শুরু হচ্ছে ট্রেনের অগ্রিম টিকিট বিক্র

5

জাতীয় বিশ্ববিদ্যালয় জোর দিচ্ছে কর্মমুখী শিক্ষায়

6

জাপানে ভোটগ্রহণ শুরু, ভোটারদের দীর্ঘ সারি

7

মতিঝিলে ২৮ মামলার আসামি ‘বোমা বিদ্যুৎ’ গ্রেফতার

8

আজ নারী আসনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন

9

একটি গোষ্ঠী ধর্মের নামে দেশে বিভাজনের পথ সৃষ্টি করতে চায়: মি

10

বগুড়া সফরে যাচ্ছেন তারেক রহমান দীর্ঘ ১৯ বছর পর

11

সিরিজসেরা হয়ে বিশ্ব রেকর্ড গড়লেন কিশোর ওপেনার সূর্যবংশী

12

হালদা নদীতে উদ্ধার হয়েছে এক মৃত ডলফিন

13

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধ

14

ব্রাজিলে বাস দুর্ঘটনায় নিহত ১৬

15

দেশের বাজারে আজকের স্বর্ণের দাম

16

রমজানে অফিসের নতুন সময়সূচি নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি

17

সিলেটের স্কুলের উড়ানো বেলুন আতঙ্ক ছড়িয়েছে ভারতে শিলচরে

18

নড়াইলে স্বামীর মরদেহ নিয়ে বাড়ি ফেরার পথে বাস-অ্যাম্বুলেন্স স

19

বিএনপি প্রার্থীর উঠান বৈঠক লাকসামে

20