NNTV
প্রকাশ : Jul 30, 2026 ইং
অনলাইন সংস্করণ

আবারও বিশ্ববাজারে বাড়লো জ্বালানি তেলের দাম

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা এবং বৈশ্বিক জ্বালানি সরবরাহে বিঘ্নের শঙ্কায় আন্তর্জাতিক বাজারে হঠাৎ বেড়েছে অপরিশোধিত জ্বালানির দাম। বুধবার লেনদেনের শেষ দিকে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৬ ডলার বেড়ে দাঁড়িয়েছে ৯০ ডলার ৭৪ সেন্টে। একই সময়ে মার্কিন পশ্চিম টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দামও ৬ দশমিক ৫ শতাংশের বেশি বৃদ্ধি পেয়ে ব্যারেলপ্রতি ৮৪ ডলার ৪৬ সেন্টে পৌঁছেছে।

মধ্যপ্রাচ্যে নতুন করে বিমান হামলা শুরু হওয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের মজুত বহু বছরের সর্বনিম্নে নেমে আসায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় ধরনের উর্ধগতি দেখা দিয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদ সস্থা রয়টার্স। আন্তর্জাতিক বাজারে এক দিনেই বেঞ্চমার্ক তেলের দাম প্রায় সাত শতাংশ পর্যন্ত বেড়েছে। 

সৌদি আরবের তেল স্থাপনায় ড্রোন হামলার জন্য ইরান সমর্থিত গোষ্ঠীগুলোকে দায়ী করে বুধবার যৌথভাবে ইরাকে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব। এর কয়েক ঘণ্টা আগেই মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর ওপর সম্ভাব্য হামলা বানচালের দাবি করে ওয়াশিংটন। বিপরীতে হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ ও জর্ডানে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলার দাবি করেছে ইরান। এর পাশাপাশি মিশরের ভূমধ্যসাগরীয় গ্যাস লোডিং পোর্টে বিস্ফোরণ এবং লোহিত সাগরে মার্কিন মালিকানাধীন একটি ট্যাঙ্কারে ড্রোন হামলার খবর পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

বাজার বিশ্লেষকদের মতে, চলমান এই ভূ-রাজনৈতিক সংঘাতের কারণে মধ্যপ্রাচ্য থেকে বিশ্ববাজারে তেল সরবরাহে বড় ধরণের ঝুঁকি তৈরি হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক সাক্ষাৎকারে ইরানের বিরুদ্ধে আরও সামরিক পদক্ষেপের হুমকি দেওয়ার পর বাজারে তেলের দাম আরও উর্ধ্বমুখী হয়। একই সাথে ওয়াশিংটন ইরানের সাথে সম্পর্কিত নতুন নিষেধাজ্ঞা ঘোষণা করায় এবং হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল সীমিত থাকায় সরবরাহ শঙ্কা তীব্র হচ্ছে। বর্তমানে খুব কম সংখ্যক জাহাজ এই প্রণালী অতিক্রম করতে পারছে, যার সরাসরি প্রভাব পড়ছে বৈশ্বিক অর্থনীতিতে।

সংকটের এই ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্রের জ্বালানি তথ্য সংস্থা জানিয়েছে, সম্প্রতি মার্কিন অপরিশোধিত তেলের মজুত ৭২ লাখ ব্যারেল কমে ৪০ কোটি ৪৫ লাখ ব্যারেলে নেমে এসেছে, যা ২০১৮ সালের পর সর্বনিম্ন।

বিশ্লেষকরা যে ধরণের পতনের পূর্বাভাস দিয়েছিলেন, এটি তার চেয়েও অনেক বেশি। এছাড়া লোহিত সাগরে হুতি বিদ্রোহীদের তৎপরতা এবং ওপেক প্লাস কর্তৃক উৎপাদন বৃদ্ধি সাময়িকভাবে স্থগিত রাখার ইঙ্গিত বিশ্ববাজারে তেলের দর বৃদ্ধিতে বাড়তি জ্বালানি জোগাচ্ছে। আন্তর্জাতিক ব্যাংকিং বিশেষজ্ঞ ও বাজার বিশ্লেষকরা ধারণা করছেন, মধ্যপ্রাচ্যের এ উত্তপ্ত পরিস্থিতি বজায় থাকলে নিকট ভবিষ্যতে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি ৮০ থেকে ১০০ ডলারের চড়া সীমার মধ্যেই ওঠানামা করবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকায় শীত কেমন থাকবে, জানাল অধিদপ্তর

1

ওমান উপসাগরে মার্কিন যুদ্ধজাহাজকে লক্ষ্য করে হামলা করেছে ইরা

2

বাবার নির্দেশে চাচার হাতে খুন হয় আয়েশা, হত্যার আগে করা হয়

3

প্রিয়াঙ্কা চোপড়া পাচ্ছেন ‘গ্লোবাল ভ্যানগার্ড অনার’

4

ট্রেলার মুক্তির আগেই বাজিমাত: ১৫ কোটি টাকার অগ্রিম টিকিট বিক

5

বাংলাদেশের হয়ে আর্চারিতে স্বর্ণপদক অর্জন: বিজিবি’র নেওয়াজের

6

বন্ধ শিল্প পুনরায় চালু করতে ২০ হাজার কোটি টাকার তহবিল গঠন

7

বরিশালে তারেক রহমানের জনসভা, বাড়ছে নেতাকর্মীদের ঢল

8

লাফিয়ে সংসদে কক্ষে ঢুকলেন নবনির্বাচিত এমপি মিলন

9

ঢাকার মহাখালীতে গুলিবিদ্ধ হয়ে আউটসোর্সিং কর্মী আহত

10

কঠোর নিরাপত্তায় আদালতে সোহেল ও তার স্ত্রী

11

নাসার রোমান টেলিস্কোপ মানচিত্র বানাবে মহাবিশ্বের ফাঁকা জায়গা

12

তিন লাখ মেট্রিক টন ডিজেল কেনার অনুমোদন

13

যমুনায় এনসিপির দুই নেতা প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে

14

যুদ্ধ পরিস্থিতিতে ইরানের কৌশল কী?

15

নিজস্ব ভবনে যাচ্ছে পূবাইল থানা: নির্মাণকাজের শুভ উদ্বোধন

16

নরসিংদীর মাধবদীতে শিশুর পা ভেঙে দেওয়ার চেষ্টা চাচির, গোপন ক্

17

ইসলামে আকিকার গুরুত্ব ও বিধান

18

শুরু হলো রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ

19

বাসন থানা পুলিশের বিশেষ অভিযান: মাদক ও ধর্ষণ মামলার আসামিসহ

20