NNTV
প্রকাশ : May 22, 2026 ইং
অনলাইন সংস্করণ

তাইওয়ানে ১৪ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি যে কারণে স্থগিত করলো যুক্তরাষ্ট্র

ইরানের সঙ্গে চলমান যুদ্ধের কারণে নিজেদের মজুত অক্ষুণ্ন রাখতে আপাতত তাইওয়ান-এর কাছে ১৪ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির প্রক্রিয়া স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের এক শীর্ষ সামরিক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

গতকাল মার্কিন সিনেটে নৌবাহিনীর ভারপ্রাপ্ত সচিব হাং কাও বলেন, ইরান পরিস্থিতিকে সামনে রেখে যুক্তরাষ্ট্র এখন নিজেদের সামরিক সক্ষমতা ও গোলাবারুদের মজুত নিশ্চিত করতেই বেশি গুরুত্ব দিচ্ছে। তিনি জানান, এই মুহূর্তে আমরা অস্ত্র বিক্রি স্থগিত রাখছি।

অপারেশন ‘এপিক ফিউরি’র জন্য প্রয়োজনীয় গোলাবারুদ পর্যাপ্ত রয়েছে কি না, সেটি নিশ্চিত করতে চাই। তবে প্রশাসন প্রয়োজন মনে করলে বিক্রি আবার শুরু হবে। এর ঠিক এক সপ্তাহ আগে বেইজিং-এ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং-এর বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে তাইওয়ানের কাছে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রির বিষয়টি গুরুত্বপূর্ণ আলোচ্য হিসেবে উঠে আসে। হাং কাও আরও জানান, অস্ত্র বিক্রির ভবিষ্যৎ সিদ্ধান্ত নেবেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

মার্কিন কংগ্রেস তাইওয়ানের জন্য গত জানুয়ারিতে  একটি বড় অস্ত্র বিক্রয় প্যাকেজ অনুমোদন করেছিল। তবে সেটি কার্যকর করতে এখনো প্রেসিডেন্টের চূড়ান্ত স্বাক্ষর প্রয়োজন। এদিকে, তাইওয়ানের গণমাধ্যম এফটিভি নিউজের বরাতে জানা গেছে, গত শুক্রবার দেশটির প্রধানমন্ত্রী চো জুং-তাই সাংবাদিকদের বলেন, অস্ত্র কেনার প্রক্রিয়া চালিয়ে যেতে তাদের সরকার প্রচেষ্টা অব্যাহত রাখবে। সূত্র: আল-জাজিরা, আনাদোলু এজেন্সি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোহিত শীর্ষস্থান ধরে রাখলেন ওয়ানডে র‍্যাংকিংয়ের

1

ট্রাম্প যেভাবে ন্যাটোর কবর খুঁড়ছেন

2

ফতুল্লায় বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করেছে গার্মেন্টস শ্রম

3

ফিনল্যান্ড দিচ্ছে উচ্চ শিক্ষার সুযোগ

4

ভোটকেন্দ্রে ইসির নিষেধাজ্ঞা: কেন্দ্রের ৪০০ গজের মধ্যে ফোন নি

5

বিশ্ব ক্রিকেটে ভারতের মাটিতে বাংলাদেশ দল খেলবি কি ,খেলবে না

6

গোপালগঞ্জের কোটালীপাড়ায় ব্যাংকসহ চারটি প্রতিষ্ঠানে চুরি

7

মধ্যরাতে খুলনা নগরীতে সাংবাদিকদের লক্ষ্য করে গুলি

8

সুন্দরবনের ডাকাত বাহিনীর প্রধান মেজ জাহাঙ্গীর আটক

9

বিপিএল পয়েন্ট টেবিলে র্শীষে রংপুর ,সবোর্চ্চ কম পয়েন্টে আছে ন

10

আবহাওয়া অধিদপ্তর এর পূর্বাভাস সারা দেশে বজ্রসহ শিলাবৃষ্টির

11

নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় এখন টিসিবিমুখী নিরুপায় মধ্যবিত্ত

12

ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী কবির ফের ৫ দিনের রিমান্ডে

13

বিশ্ব ক্যান্সার দিবস-২০২৬ উপলক্ষে প্রো-অ্যাকটিভ মেডিকেল কলেজ

14

শিল্পা শেঠির ‘আপত্তিকর’ এআই ভিডিও ছড়িয়ে পড়ায় অভিনেত্রীর আইনি

15

নতুন আরেকটি রেকর্ড গড়লেন রোনালদো

16

২০২৬ ফিফা বিশ্বকাপকে সামনে রেখে আবারও বাংলাদেশে আসছে বিশ্বকা

17

আর্সেনাল হারাল পয়েন্ট

18

মৌমাছির ছোঁয়ায় লিচুর বাম্পার ফলন, মধুতে কোটি টাকার সম্ভাবনা

19

সমীরণ দেওয়ান নতুন সুরের জাদু নিয়ে

20