NNTV
প্রকাশ : Dec 8, 2025 ইং
অনলাইন সংস্করণ

গোপালগঞ্জের কোটালীপাড়ায় ব্যাংকসহ চারটি প্রতিষ্ঠানে চুরি

গোপালগঞ্জের কোটালীপাড়ায় এক রাতে দুটি এজেন্ট ব্যাংকসহ চারটি ব্যাবসা প্রতিষ্ঠানে চুরির অভিযোগ পাওয়া গেছে। 

গতকাল সোমবার দিনগত রাতে উপজেলার আমতলী ইউনিয়নের ওয়াবদারহাট বাজারে এ ঘটনা ঘটে। এতে সিটি ব্যাংক এজেন্ট, ডাচ বাংলা ব্যাংক এজেন্ট, নাদিরা ইলেকট্রনিকস ও মেসার্স ফারিয়া এন্টারপ্রাইজে চুরির ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্তদের দাবি, ১৪ লাখ টাকার চেক ও ২৫ লাখ টাকার মালামাল চুরি হয়েছে। 

সিটি ব্যাংকের এজেন্ট সঞ্জিত হালদার বলেন, 'আমার প্রতিষ্ঠান থেকে পাঁচ লক্ষাধিক টাকার মোবাইল কার্ড ও ব্যাংকের গুরুত্বপূর্ণ কাগজ চুরি হয়ে গেছে।

ফারিয়া এন্টারপ্রাইজের মালিক নজরুল ইসলাম বলেন, দোকানে থাকা ১৪ লাখ টাকার স্বাক্ষরিত ব্যাংকের চেকসহ নগদ অর্থ নিয়ে গেছে চোরেরা। 

ওয়াবদারহাট বাজারের নৈশপ্রহরী সমর আলী বলেন, 'গভীর রাতে একটি পিকআপ এসেছিল। পরে লোকজন পিকআপটির চাকা মেরামত করছিল। আমি ভাবছিলাম, পিকআপটি নষ্ট হয়ে গেছে বলে থেমেছে। পরে কিছুক্ষণের মধ্যেই আমি ঘুমিয়ে পড়েছিলাম। এরপর কী হয়েছে জানি না।'

ওয়াবদারহাট বণিক সমিতির সভাপতি নজরুল ইসলাম মহিন বলেন, নৈশপ্রহরী থাকা সত্ত্বেও চুরির ঘটনাটি ভাবিয়ে তুলেছে। বিষয়টি প্রশাসনকে জানিয়েছি। আশা করি, প্রশাসন দ্রুত প্রকৃত চোরদের আইনের আওতায় আনবে। 

কোটালীপাড়া থানার উপপুলিশ পরিদর্শক (এসআই) মো. মামুন বলেন, ঘটনাটি শুনে ফোর্স পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকে বন্দর ব্যবহারের অভিযোগ, ভারতের ম

1

আলেপ্পোতে যুদ্ধবিরতির ঘোষণা দিল সিরীয় সরকার

2

প্রধান বিচারপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ রাষ্ট্রপতির

3

ইরান সংক্রান্ত পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের নজিরবিহীন সেনাসমাব

4

নারায়ণগঞ্জে ইজিবাইকের ধাক্কায় প্রাণ গেল শিশুর

5

মাওয়া এক্সপ্রেসওয়েতে মাইক্রোবাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ১, আহ

6

বানিয়াচংয়ে ব্রিজের পাটাতন ভেঙে পাথরবাহী ট্রাক আটকা, বন্ধ সড়ক

7

উজ্জ্বল নক্ষত্র একুশে পদকপ্রাপ্ত ছড়াকার সুকুমার বড়ুয়া আর ন

8

মানিকগঞ্জের কালিগঙ্গা নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু

9

মহাকাশে বাড়ছে 'ই-আবর্জনা

10

পিটিআই পুনর্গঠন করল রাজনৈতিক কমিটি

11

জেনে নিন প্রতিদিন মধু খাওয়ার উপকারিতা

12

হাড়কাঁপানো শীতে স্থবির চুয়াডাঙ্গা, তাপমাত্রা ৭.৫ ডিগ্রি

13

আজ বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি চেয়ারপারসন তারেক রহম

14

বাংলাদেশ–মিয়ানমার সীমান্তে গুলিবর্ষণের ঘটনায় মিয়ানমারের রাষ্

15

কমিউনিস্ট পার্টির প্রার্থী জাহাঙ্গীর হোসেনের কাস্তে মার্কায়

16

গাজীপুরে পোশাক কারখানা বন্ধ ঘোষণা করায় শ্রমিকদের বিক্ষোভ

17

শিগগিরই আসছে ৬৭ হাজার শিক্ষক নিয়োগের সপ্তম গণবিজ্ঞপ্তি

18

ঝিনাইদহের মহেশপুর পুলিশের পোশাকে ডাকাতি, আটক ১

19

বিবাহবার্ষিকীতে স্বামীর ‘উপহার’ ডিভোর্স নোটিশ!

20