NNTV
প্রকাশ : Apr 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

মৌমাছির ছোঁয়ায় লিচুর বাম্পার ফলন, মধুতে কোটি টাকার সম্ভাবনা

দিনাজপুরের চিরিরবন্দরে লিচুর বাগান ঘিরে তৈরি হয়েছে এক অনন্য সম্ভাবনা—‘মধু বিপ্লব’। লিচুর ফুল থেকে মধু সংগ্রহের পাশাপাশি মৌমাছির মাধ্যমে পরাগায়ন বৃদ্ধি পাওয়ায় এ বছর লিচুর ফলনও বাড়বে বলে আশা করছেন চাষিরা। 

উপজেলায় চলতি মৌসুমে প্রায় ৫৯০ হেক্টর জমিতে লিচুর আবাদ হয়েছে। এ থেকে প্রায় ৩০ মেট্রিক টন মধু উৎপাদন হয়ে দেড় কোটি টাকার সম্ভাবনা তৈরি হয়েছে।

উপজেলা কৃষি বিভাগ জানায়, মৌমাছির মাধ্যমে লিচুর মুকুলে পরাগায়ন বাড়ায় গাছপ্রতি ফলন গত বছরের তুলনায় বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। এতে লিচু চাষ যেমন লাভজনক হচ্ছে, তেমনি মধু উৎপাদনও নতুন আয়ের দ্বার খুলে দিয়েছে। ফলে অনেক কৃষকই এখন লিচু বাগান গড়ে তুলতে আগ্রহী হচ্ছেন।

মধু সংগ্রহে দেশের বিভিন্ন জেলা—টাঙ্গাইল, নাটোর, সিরাজগঞ্জ ও ফরিদপুর থেকে মৌচাষিরা এসে বাগানে শত শত বাক্স বসিয়েছেন। এসব বাক্সে রাণী মৌমাছি ও হাজার হাজার কর্মী মৌমাছি লিচুর মুকুল থেকে মধু সংগ্রহ করছে।

ফরিদপুর থেকে আসা এক মৌচাষি বলেন, প্রতি বছরই চিরিরবন্দরে মধু সংগ্রহ করতে আসি। তবে এবার মৌসুমের শুরুতে বৃষ্টির কারণে কিছুটা কম মধু পাওয়া গেছে। তারপরও বাজারদর ভালো থাকায় ক্ষতি পুষিয়ে নেওয়ার আশা করছি।

টাঙ্গাইলের মৌচাষিরা জানান, তারা বৈজ্ঞানিক পদ্ধতিতে ব্রুড ও নিউক্লিয়াস বক্স ব্যবহার করে মৌচাষ করছেন। প্রতি ৭ দিন পর পর টানা ৩ দিন প্রতিটি বাগান থেকে দৈনিক ৩ থেকে ৫ মণ পর্যন্ত মধু সংগ্রহ করা হচ্ছে।

আউলিয়া পুকুর ইউনিয়নের এক লিচু চাষি বলেন, তার বাগানে প্রায় ২০০টি লিচু গাছ রয়েছে। এ বছর গাছে প্রচুর মুকুল এসেছে। মৌচাষিদের উপস্থিতিতে পরাগায়ন ভালো হওয়ায় ফলন বেশি হওয়ার আশা করছেন তিনি।

চিরিরবন্দর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জোহরা সুলতানা বলেন, মৌমাছির মাধ্যমে পরাগায়ন হলে লিচুর উৎপাদন প্রায় ২০ শতাংশ পর্যন্ত বাড়ে। এছাড়া রোগবালাই কমে যায় এবং অনেক ক্ষেত্রে কীটনাশক ব্যবহারের প্রয়োজন হয় না। এতে খরচ কমে ও লাভ বাড়ে।

তিনি আরও জানান, বর্তমানে উপজেলার বিভিন্ন বাগানে প্রায় ৪০০টির বেশি মৌবাক্স বসিয়ে মধু সংগ্রহ করা হচ্ছে। কৃষকদের প্রশিক্ষণ ও সহায়তা দেওয়া হলে ভবিষ্যতে এ খাত থেকে আরও বেশি উৎপাদন ও আয় সম্ভব।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাজানো ঘর মুহূর্তেই পরিণত হয়েছে ধ্বংসযজ্ঞে

1

হজযাত্রীদের জন্য ৮০টি টিকাকেন্দ্রের তালিকা প্রকাশ

2

উলিপুরে সিএনজি থেকে ২৭ কেজি গাঁজা জব্দ

3

২৫ ডিসেম্বর পর্যন্ত স্থগিত করা হলো সাত কলেজের আন্দোলন

4

সাত বছর পর পুলিশ অফিসার হয়ে ফিরছেন সাইফ

5

রাজধানীতে ময়লার গাড়ির ধাক্কায় প্রাণ গেল ২ বিশ্ববিদ্যালয় শি

6

হৃদরোগ ও ক্যান্সার প্রতিরোধ করে মিষ্টি কুমড়া

7

নরসিংদীর রায়পুরায় ইউনিয়ন বিএনপির সভাপতি হিসাবে দেখতে চায় তৃণ

8

মনোনীত প্রার্থীদের সাথে আজও বিএনপির বৈঠক

9

ইসরায়েলকে ইয়ামাল ইস্যুতে কড়া জবাব স্পেনের

10

বাংলাদেশে সাকিব-তামিমদের মতো বিশ্বমানের খেলোয়াড়ের অভাব দেখ

11

মোস্তাফিজ-নাহিদ যে কারণে পিএসএলে ফিরবেন না

12

৯ ফেব্রুয়ারি রাতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন জামায়াত আমির

13

সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল তেলআবিব

14

ইরানের জন্য ছয়টি স্থলপথ খুলে দিল পাকিস্তান

15

ইইউ এর অনুসন্ধান অনুযায়ী নির্বাচনী পরিবেশ খুবই ইতিবাচক

16

ইসরায়েলের দিকে একযোগে ৩০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান

17

টেকনাফে তাপমাত্রা গড়ে ৩১ ডিগ্রির বেড়েছে

18

কসবায় ভুয়া প্রবেশপত্র নিয়ে এইচএসসি পরীক্ষাকেন্দ্রে আসায় ২ জন

19

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে জিম্মি থাকা ২১ জেলে উদ্ধার

20