NNTV
প্রকাশ : May 12, 2026 ইং
অনলাইন সংস্করণ

সুন্দরবনের ডাকাত বাহিনীর প্রধান মেজ জাহাঙ্গীর আটক

অপারেশন ম্যানগ্রোভ শিল্ড অভিযানে সুন্দরবনের বনদস্যু মেজো জাহাঙ্গীর বাহিনীর প্রধানকে অস্ত্র ও গুলিসহ আটক করেছে কোস্ট গার্ড। মঙ্গলবার মধ্যরাতে সুন্দরবনের শিবসা নদীর কালীর খাল থেকে তাকে আটক করা হয়।

আটক ডাকাত বাহিনীর প্রধান মো. জাহিদুল ইসলাম ওরফে মেজো জাহাঙ্গীর নড়াইল জেলার নড়াগাতী থানার বাসিন্দা। 

কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা (ঢাকা) লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, স্বরাষ্ট্রমন্ত্রীর প্রত্যক্ষ নির্দেশনায় সুন্দরবনের সক্রিয় সকল বনদস্যুর বিরুদ্ধে কোস্ট গার্ড কঠোর অবস্থানে রয়েছে। এরই অংশ হিসেবে কোস্ট গার্ডের নেতৃত্বে “অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন” ও “অপারেশন ম্যানগ্রোভ শিল্ড” নামে দুইটি বিশেষ অভিযান চলমান রয়েছে।  

এই অভিযানের ধারাবাহিক সফলতা হিসেবে চতুর্থ বারের মতো “অপারেশন ম্যানগ্রোভ শিল্ড” -এর আওতায় অভিযান চালিয়ে বনদস্যু মেজো জাহাঙ্গীর বাহিনীর প্রধান মোঃ জাহিদুল ইসলাম ওরফে মেজ জাহাঙ্গীরকে আটক করা হয়।

সুন্দরবনের দুর্ধর্ষ বনদস্যু জাহাঙ্গীর সুন্দরবনের শিবসা নদীর আদাচাই ফরেস্ট অফিস সংলগ্ন কালীর খাল এলাকায় অবস্থান করছে বলে গোয়েন্দা তৎপরতায় জানা যায়। প্রাপ্ত গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার মধ্যরাত ১ টায় কোস্ট গার্ড ওই এলাকায় একটি বিশেষ অভিযান চালিয়ে তাকে ২ টি একনালা বন্দুক ও ৫ রাউন্ড তাঁজা গুলিসহ আটক করা হয়। 

আটক ডাকাত  ১৫ বছর ধরে এ বাহিনীর প্রধান হিসেবে সুন্দরবনে দস্যুতা ও সাধারণ জেলেদের জিম্মি করে মুক্তিপণ আদায় করে আসছিল। তার বাহিনীতে সদস্য সংখ্যা ১৩ জন। 

জব্দকৃত অস্ত্র, গুলি ও আটককৃত দস্যুর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সুন্দরবনকে সম্পূর্ণরূপে দস্যুমুক্ত করতে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরণের অভিযান অব্যাহত রাখবে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি চাকরিজীবীদের মিলবে টানা ৪ দিনের ছুটি

1

ইসরায়েলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছে তুরস্ক

2

রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ৪

3

ঈদের ছুটি কাটিয়ে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রফতানি শুরু

4

ধানের শীষের বিজয়ের লক্ষ্যে লক্ষ্মীপুর ৪নং ওয়ার্ড বিএনপির উঠো

5

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু নেই, হাসপাতালে ভর্তি ১২৬

6

রাজধানীর ধানমন্ডি থেকে অপহৃত স্কুলছাত্রী কক্সবাজারে উদ্ধার

7

দাওরায়ে হাদিসের ফল প্রকাশের তারিখ ঘোষণা করা হয়েছে

8

আজকের মধ্যে ক্রিকেটাররা মাঠে না ফিরলে বিপিএল বন্ধ করে দেবে ব

9

বিএনপি প্রার্থীর উঠান বৈঠক লাকসামে

10

ওসমান হাদির জানাজা সিঙ্গাপুরে না হওয়ায় হাইকমিশনের দুঃখ প্র

11

ইউনিভার্সেল মেডিকেল কলেজে নবীন বরণ ও আইসিইউ সম্প্রসারণ উদ্বো

12

নেপালে বাস দুর্ঘটনায় নিহত ১৯ জন পর্যটক

13

বন্দরে হাত বাঁধা অবস্থায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

14

ইরানে বিক্ষোভকারীদের ফাঁসি কার্যকর করা হলে যুক্তরাষ্ট্র ‘খুব

15

শুক্রবার সকাল থেকে খালেদা জিয়ার কবর জিয়ারত করতে মানুষের ঢল

16

গোপালগঞ্জের কোটালীপাড়ায় ব্যাংকসহ চারটি প্রতিষ্ঠানে চুরি

17

তিনটি শর্ত ও ক্ষতিপূরণ মেনে নিলেই ভারতের বিপক্ষে খেলতে রাজি

18

তুরস্কের ২০ জন ফুটবলার জুয়াকাণ্ডের অভিযোগে কারাগারে

19

নরসিংদীর রায়পুরায় জুয়েলার্স ব্যবসায়ী প্রাণতোষ কর্মকার হত্যার

20