NNTV
প্রকাশ : Dec 22, 2025 ইং
অনলাইন সংস্করণ

তারেক রহমান ভোটার হবেন ২৭ ডিসেম্বর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আগামী ২৭ ডিসেম্বর ভোটার হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সোমবার (২২ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ এ কথা বলেছেন।


এর আগে, বিকেল ৩টার দিকে সিইসির সঙ্গে বৈঠক শুরু করেন সালাউদ্দিন আহমদের নেতৃত্বাধীন বিএনপির একটি প্রতিনিধি দল।

বৈঠকে নির্বাচন কমিশনার রহমানেল মাছউদ ও নির্বাচন কমিশনের সিনিয়র সচিব উপস্থিত ছিলেন।

আর বিএনপির পক্ষ থেকে সালাহউদ্দিন আহমদ ছাড়া আরও ছিলেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ ও নির্বাচন কমিশনের সাবেক ভারপ্রাপ্ত সচিব ড. মোহাম্মদ জকরিয়া।

বগুড়ার একটি আসন থেকে তারেক রহমানকে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। তবে, তিনি এখনও ভোটার তালিকায় নিজের নাম অন্তর্ভুক্ত করেননি।

তফসিলের পর ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত ও প্রার্থী হতে হলে ইসির অনুমোদন লাগবে। ১৭ বছরের বেশি সময় বিদেশে নির্বাসিত থাকার পর আগামী ২৫ ডিসেম্বর তারেক রহমানের ঢাকার ফেরার কথা।

এদিকে, সালাহউদ্দিন আহমদ আরও বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দায়িত্ব সরকারের। ইসি যা চাইবে, তাই হবে। পরিবেশ সুষ্ঠু থাকুক, তা প্রত্যাশা করি। আশা করি, পরিস্থিতি ক্রমে উন্নতি হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নরসিংদীতে চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘো

1

বছরের শুরুর ৩ দিনের মধ্যে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি পেয়েছে

2

রাজধানীতে রড চুরির অভিযোগ, গণধোলাইয়ে যুবকের মৃত্যু

3

মেহেরপুরে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে সেনাবাহিনী

4

সুইজারল্যান্ডে বারে বিস্ফোরণ অগ্নিকাণ্ডের পর নিখোঁজ তরুণদের

5

পলাতক ব্যক্তিরা হতে পারবেন না ভোট প্রার্থী

6

জামায়াত প্রার্থীর নির্বাচনী কমিটির সভাপতিকে কুপিয়ে জখম

7

বিশ্বকাপে পেনাল্টি ছাড়া ৮ গোল, ম্যারাডোনার বিরল কীর্তি

8

আইআরজিসি দাবি করেছে, মার্কিন তেলবাহী জাহাজে হামলা

9

ভোটে জিততে জনগণের ভালোবাসা অর্জন করতে হবে: মির্জা ফখরুল

10

ধানের শীষে জিতলেন সুপ্রিম কোর্টের আইনজীবীরা

11

বিভিন্ন আসনে ভোট পুনর্গণনার বিষয়ে যা সিদ্ধান্ত নিলেন ইসি

12

দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য

13

চাঁপাইনবাবগঞ্জে বাস শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহার

14

আমি ফিরব, ইসলামি প্রজাতন্ত্রের পতন ঘটবেই : রেজা পাহলভি

15

গাজীপুরে চারু সিরামিকের ‘বিজনেস মিট’ অনুষ্ঠিত

16

ইউক্রেন হামলা করেছে রাশিয়ার সাবমেরিনে

17

এফবিআই প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ এটিইউ প্রধানের সঙ্গে

18

অনার্স ১ম বর্ষের পরীক্ষার সময় পরিবর্তন করল জাতীয় বিশ্ববিদ্যা

19

বাড়ি থেকে ডেকে নিয়ে মাংস ব্যবসায়ীকে হত্যা

20