NNTV
প্রকাশ : Jan 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

ইরানে স্টারলিংক দিচ্ছে বিনামূল্যে ইন্টারনেট সেবা

ইরানে সরকারবিরোধী তীব্র বিক্ষোভ দমনে দেশটির শাসকরা যখন কঠোর ইন্টারনেট ব্ল‍্যাকআউট জারি করেছে, ঠিক তখন বিক্ষোভকারীদের সহায়তায় বড় ঘোষণা দিয়েছেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ইরানি নাগরিকদের জন্য তার স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা 'স্টারলিংক' সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহারের সুযোগ করে দেওয়া হয়েছে।
এমন তথ্য জানিয়েছে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)।

যুক্তরাষ্ট্রভিত্তিক অ্যাক্টিভিস্ট মেহদি ইয়াহইয়ানেজাদ বলেন, ‌‌‌‌‌‌‘ইরানে স্টারলিংকের ফ্রি সাবস্ক্রিপশন পুরোপুরি কার্যকর থাকার বিষয়ে আমরা নিশ্চিত হয়েছি। ইরানে নতুন করে চালু হওয়া একটি স্টারলিংক টার্মিনাল ব্যবহার করে আমরা এটি পরীক্ষা করেছি।’

অ্যাক্টিভিস্টদের দাবি, মঙ্গলবার থেকে স্টারলিংকের সাবস্ক্রিপশন ফি মওকুফ করা হয়েছে।

এর আগে গত ৮ জানুয়ারি থেকে ইরানের সরকার ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেয়, ফোন যোগাযোগেও কড়াকড়ি আরোপ করে। তবে পরবর্তী সময়ে সীমিত পরিসরে কিছু আন্তর্জাতিক ফোন সেবা চালু করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বিক্ষোভ চলাকালে ইরানিদের জন্য বাইরের বিশ্বের সঙ্গে যোগাযোগের প্রধান মাধ্যম হয়ে উঠেছে স্টারলিংক। এর মাধ্যমে তারা খবর, ছবি ও ভিডিও শেয়ার করছেন। 

তবে এতে বাধা দিতে কর্তৃপক্ষ স্টারলিংকের সিগন্যাল জ্যাম করার চেষ্টা করছে। এছাড়া বিভিন্ন জায়গা থেকে স্টারলিংক ডিশ জব্দ করেছে বলে জানা গেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ দুপুরে বসবে বিসিবির সভা, আলোচনা মুখ্য বিষয়

1

নিজস্ব ভবনে যাচ্ছে পূবাইল থানা: নির্মাণকাজের শুভ উদ্বোধন

2

রেলওয়ে পূর্বাঞ্চলের ৬৪টি ট্রেনে ব্যাপক অভিযান

3

ফিলিস্তিনের গাজায়  ২০ দফার শান্তি পরিকল্পনার ‘দ্বিতীয় ধাপ’ শ

4

কক্সবাজারের উখিয়ায় মাটিচাপায় একজন শ্রমিকের মৃত্যু

5

যেকোনো মূল্যে দনবাস দখল করবে রাশিয়া, জানালেন পুতিন

6

বিশ্ব বাজারে চালের দাম প্রায় ৪০ শতাংশ কম ,দেশে প্রতিফলন নেই

7

সিরিয়ায় হত্যাকাণ্ডে নিরাপত্তা কর্মকর্তা গ্রেফতার

8

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

9

অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে অনুষ্ঠিত হয়েছে সাহিত্য-সম্মিলন

10

ফরিদপুরের মধুখালী উপজেলায় ট্রেনে কাটা পড়ে নিভে গেলো একসাথে

11

ফেরিতে ওঠার সময় যাত্রীবাহী বাস নদীতে পড়ে যায়, হতাহতের শঙ্কা

12

সাড়ে ৯ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল শুরু

13

নিবাচনে জয়ী হবে আশাবাদী জামায়াত

14

আবারও হুংকার দিলেন খামেনি

15

গাইবান্ধায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার হয়েছে র‌্যাবের অভিযানে

16

"নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের উদ্যোগে ইফ

17

টুঙ্গিপাড়ায় অনুষ্ঠিত হয়েছে উন্মুক্ত বইপাঠ প্রতিযোগিতা

18

মেক্সিকোয় বিমান বিধ্বস্ত, নিহত ৬

19

টেক্সাসে তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ

20