NNTV
প্রকাশ : Feb 20, 2026 ইং
অনলাইন সংস্করণ

The Guardian-এর প্রতিবেদন: বোর্ড অব পিসের আড়ালে গাজায় সামরিক ঘাঁটি নির্মাণের নথি ফাঁস

যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকা-এ স্থায়ী শান্তি প্রতিষ্ঠা ও পুনর্গঠনের লক্ষ্যে গঠিত ‘শান্তি পরিষদ’-এর প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে ওয়াশিংটন ডিসি-তে। বৈঠকে ১০ বিলিয়ন ডলার অনুদানের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এদিকে, এই শান্তি পরিষদের আড়ালে গাজায় ৩৫০ একরজুড়ে একটি সামরিক ঘাঁটি নির্মাণের পরিকল্পনার নথি ফাঁস করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম The Guardian।


বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) নথির বরাতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ‘আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীর’ (আইএসএফ) সামরিক অপারেশনের কাজে ব্যবহৃত হবে ঘাঁটিটি।

গণমাধ্যমটির পর্যালোচিত নথি অনুযায়ী, প্রায় ৫ হাজার সেনাসদস্যের জন্য ৩৫০ একর জায়গাজুড়ে এই ঘাঁটি গড়ে তোলা হবে। 

নথিতে বলা হয়েছে, ভবিষ্যৎ আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী-আইএসএফ এর জন্য এটি একটি অপারেশনাল বেস হিসেবে কাজ করবে। যা শান্তি পরিষদের অধীনে ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে পরিচালিত হবে।
 
নথিতে ধাপে ধাপে একটি সামরিক আউটপোস্ট নির্মাণের কথা বলা হয়েছে। যার চূড়ান্ত আয়তন হবে দৈর্ঘে প্রায় ১ হাজার ৪০০ মিটার ও প্রস্থে ১ হাজার ১০০ মিটার।
 
কাঁটাতারের বেড়ায় ঘেরা থাকবে পুরো ঘাঁটি। এতে থাকবে ২৬টি সাঁজোয়া নজরদারি টাওয়ার, ছোট অস্ত্র প্রশিক্ষণ রেঞ্জ, বাঙ্কার ও সামরিক সরঞ্জাম রাখার গুদাম।

ঘাঁটির জন্য দক্ষিণ গাজার একটি শুষ্ক সমতল এলাকা নির্ধারণ করা হয়েছে। নথিতে ৬ মিটার লম্বা, ৪ মিটার প্রস্থ ও আড়াই উচ্চতার বাঙ্কার নির্মাণের কথা বলা হয়েছে। যেখানে উন্নত বায়ু চলাচল ব্যবস্থা থাকবে, যেন যুদ্ধাবস্থায় সেনারা আশ্রয় নিতে পারে।
 
পরিকল্পনার সঙ্গে সম্পৃক্ত নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র গার্ডিয়ানকে জানিয়েছে, যুদ্ধাঞ্চলে কাজের অভিজ্ঞতা রয়েছে, এমন কয়েকটি আন্তর্জাতিক নির্মাণ কোম্পানিকে ইতোমধ্যে গাজায় সরেজমিন পরিদর্শনে নেওয়া হয়েছে।

নথিতে ভূগর্ভস্থ ফাঁকা স্থান বা সুড়ঙ্গ শনাক্তে জরিপ করার জন্য ঠিকাদারকে নির্দেশ দেওয়া হয়েছে।

গার্ডিয়ান বলছে, গাজাজুড়ে হামাসের বিস্তৃত সুড়ঙ্গ নেটওয়ার্কের প্রতি ইঙ্গিত দেওয়া হয়েছে নথিতে।

নথির একটি অংশে ‘মানব দেহাবশেষ প্রোটোকল’-এর বিষয়ে উল্লেখ রয়েছে। সেখানে বলা হয়েছে, ঘাঁটি নির্মাণের সময় মানবদেহাবশেষ বা সাংস্কৃতিক নিদর্শন পাওয়া গেলে সঙ্গে সঙ্গে কাজ বন্ধ রাখতে হবে।

গাজার সিভিল ডিফেন্স সংস্থার তথ্য মতে, ধ্বংসস্তূপের নিচে প্রায় ১০ হাজার ফিলিস্তিনির মরদেহ চাপা পড়ে আছে।

ঘাঁটির জন্য নির্ধারিত জমির মালিকানা স্পষ্ট নয়। তবে দক্ষিণ গাজার বড় অংশ বর্তমানে ইসরায়েলের নিয়ন্ত্রণে।

এ ব্যাপারে ফিলিস্তিনি-কানাডীয় আইনজীবী ডায়ানা বুত্তু গার্ডিয়ানকে বলেন, ‘ফিলিস্তিনি সরকারের অনুমতি ছাড়া তাদের ভূখণ্ডে সামরিক ঘাঁটি নির্মাণ দখলদারত্বের শামিল।’ এ সামরিক ঘাঁটি নির্মাণে তারা কার অনুমতি নিয়েছে, এমন প্রশ্ন তোলেন তিনি।

কয়েকজন ঠিকাদার গার্ডিয়ানকে জানিয়েছেন, তাদের সঙ্গে মার্কিন কর্মকর্তাদের আলোচনার অধিকাংশই হয় এনক্রিপটেড মেসেজিং অ্যাপ সিগন্যালে, সরকারি ইমেইলে নয়।

এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন ট্রাম্প প্রশাসনের এক কর্মকর্তা। তবে তিনি গার্ডিয়ানকে বলেন, ‘মার্কিন সেনা গাজার মাটিতে নামবে না বলে জানিয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। ফাঁস হওয়া কোনো নথি নিয়ে আমরা আলোচনা করব না।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁয় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে উদ্বোধন হয়েছে সেলাই প্রশিক্

1

পটিয়ায় শাহ্ আমির উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্টাতা আমিনুল হক তালুক

2

চট্টগ্রামের এক গ্রাম থেকেই তিন এমপি

3

হাদি হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তে জাতিসংঘের সহায়তা চাইল সরকার

4

নরসিংদীতে তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকটে জনজীবন বিপর্যস্ত

5

ইলিয়াস কাঞ্চনের জন্য দেশবাসীর কাছে দোয়া চাইলেন রোজিনা

6

রাজধানীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৬০ জন

7

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

8

জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মোজাফফর কারাগারে

9

মাতৃমৃত্যুর হার বাড়ছে যুক্তরাজ্যে, পরবির্তন আসছে স্বাস্থ্য স

10

তিনটি শর্ত ও ক্ষতিপূরণ মেনে নিলেই ভারতের বিপক্ষে খেলতে রাজি

11

নরসিংদীর পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ও হত্যা, মাদক স

12

মাহে রমজান: রোজাদারদের যা করণীয় ও বর্জনীয়

13

আবারও দেশের বাজারে কমল স্বর্ণের দাম

14

কুমিল্লা–৯ আসনে ৫৭টি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত

15

ইনকিলাব মঞ্চ জানালো ওসমান হাদির সবশেষ শারীরিক অবস্থা

16

আবারও সৌদিতে এশিয়ার ক্লাব ফুটবলের মহারণ

17

জুলাই গণ-অভ্যুত্থানের সময় লুণ্ঠিত সব অস্ত্র উদ্ধার না হ‌ওয়ায়

18

বগুড়ায় হাজি সমাবেশ ও কুরআন বিতরণ অনুষ্ঠিত

19

তীব্র শৈত্যপ্রবাহে বিপর্যস্ত পঞ্চগড়, হাড়কাঁপানো শীতে জনজীবন

20