NNTV
প্রকাশ : Aug 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

লালমনিরহাটে তিস্তার পানি বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপরে

দুই দিনের টানা ভারী বৃষ্টি ও উজানের ঢলে আবারও ফুঁসে উঠেছে তিস্তা নদী। এতে তিস্তার পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে লালমনিরহাটের নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা দেখা দিয়েছে।

বুধবার সকাল ৯টায় দেশের বৃহত্তম সেচ প্রকল্প লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় অবস্থিত তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে পানির সমতল রেকর্ড করা হয়েছে ৫২ দশমিক ২৮ সেন্টিমিটার, (বিপৎসীমা ৫২ দশমিক ১৫ সেন্টিমিটার) যা বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর আগেও সকাল ৬টায় বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হয়েছে। 

হাতীবান্ধার চর গড্ডিমারী এলাকার বাসিন্দা তোফাজ্জল মিয়া বলেন, কাল রাত থেকে পানি বাড়তে শুরু করেছে। এর সঙ্গে ভারী বৃষ্টিও হচ্ছে। এবার বন্যা ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা করছি। আমরা এরই মধ্যে প্রয়োজনীয় জিনিসপত্র উঁচু স্থানে সরিয়ে নিয়েছি, তবে এখন পর্যন্ত সরকারি কোনো সহায়তা পাইনি।

কালীগঞ্জের শৈলমারী এলাকার কৃষক আব্দুল হাই বলেন, ভারী বৃষ্টি পাত ও উজানের ঢলের কারণে আমাদের এলাকায় পানি প্রবেশ করেছে। ফসলের ক্ষের তলিয়ে গেছে। গবাদি পশু নিয়ে দুশ্চিন্তায় আছি, ঠিকমতো খাবার সংগ্রহ করতে পারছি না। এভাবে পানি বাড়তে থাকলে উঁচু এলাকায় আশ্রয় নিতে হবে।

আদিতমারী গোবর্ধন এলাকার বাসিন্দা তানজিলা আক্তার বলেন, গত রাতেই আমাদের বাড়িতে পানি উঠে গেছে। বাধ্য হয়ে আমরা রাস্তার পাশে আশ্রয় নিয়েছি। টানা বৃষ্টির মধ্যে খুব কষ্টে দিন কাটছে। তিস্তা আমাদের শান্তিতে থাকতে দিচ্ছে না।

পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানান, বৃষ্টিপাত ও উজানের পানি প্রবাহ অব্যাহত থাকায় পানি বেড়েছে তিস্তা নদীর ডালিয়া পয়েন্টে। এ কারণে নদী তীরবর্তী এলাকার নিম্নাঞ্চলে স্বল্প মেয়াদি বন্য দেখা দিতে পারে। সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। নদী তীরবর্তী নিম্নাঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী বলেন, সকাল ৬টা থেকে তিস্তার পানি বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। রাতে পানি কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুনিল কুমার বলেন, ভারী বৃষ্টিপাত ও উজানের ঢলে বুধবার সকাল থেকে তিস্তা নদীতে পানি প্রবাহ বেড়ে যায়। এর ফলে স্বল্প মেয়াদি বন্যা দেখা দিতে পারে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক রহমান দুঃখ প্রকাশ ও প্রতিবাদ জানিয়েছেন হাদি গুলিবিদ্ধ

1

বোয়ালখালীতে অগ্নিকাণ্ড, পুড়ল দোকান

2

লালপুরে নবজাতক চুরি অতঃপর উদ্ধার; মূল আসামি গ্রেফতার

3

ঢাকা-১৭ আসনে তারেক রহমানের মনোনয়নপত্র জমা

4

লালমনিরহাটে তাপমাত্রা নেমে ৯ ডিগ্রিতে

5

মাদারীপুরে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

6

বিশ্ববাজারে তেলের দামে বড় পতন

7

বাংলা নববর্ষ উপলক্ষে কুমিল্লায় বাঁশ ও বেতের পণ্য প্রদর্শনী

8

যুক্তরাষ্ট্রের প্রতিটি  বিকল্প খোলা,পাল্টা হুঁশিয়ারি ইরানের

9

মালয়েশিয়ান কনটেন্ট ক্রিয়েটর সাফওয়ান নাজরির বিস্ফোরক দাবি

10

‘হাদিকে খুনের চেষ্টাকারীর সহযোগীরা হাসপাতাল পর্যন্ত চলে এসেছ

11

লালমনিরহাটে তিস্তার পানি বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপরে

12

দুবাই বিমানবন্দরের সব কার্যক্রম স্থগিত: নিরাপত্তার স্বার্থে

13

আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির কার্যক্রম নিয়ে বিশেষ বিজ

14

জাতীয় সংসদ নির্বাচনে পক্ষপাতিত্বের কোনো সুযোগ নেই: প্রধান উপ

15

রায়েরবাজার কৃষি মার্কেটে আগুন,৪৬ টি দোকান পুড়ে ছাই

16

ফজরের নামাজের বরকত ও বৈশিষ্ট্য

17

ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলো উত্তর কোরিয়া

18

নোয়াখালীতে গভীর রাতে বিআরটিসির ২ বাসে আগুন

19

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধা

20