NNTV
প্রকাশ : Aug 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

লক্ষ্মীপুরে ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যার অভিযোগ

লক্ষ্মীপুরের কমলনগরে সাবেক স্ত্রীকে ভাড়াটে লোক দিয়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় চার্জশিটভুক্ত আসামি ও জামায়াত নেতা আবু বকর ছিদ্দিককে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। গত সোমবার তিনি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে বিচারক সাদেকুর রহমান সেই আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আবু বকর ছিদ্দিক কমলনগর উপজেলার চর কালকিনি ইউনিয়ন জামায়াতের রুকন ও একই ইউনিয়নের চর সামছুদ্দিন গ্রামের আলী উল্যা হাওলাদারের ছেলে। আদালত সূত্র জানায়, সালেহা বেগম নামে এক বৃদ্ধা নারীকে হত্যার অভিযোগে দায়েরকৃত মামলায় আবু বকর চার্জশিটভুক্ত আসামি। ওই নারীকে গোপনে বিয়ে করেন তিনি, পরে তাদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে যায়। জমি কেনার জন্য ৩০ লাখ টাকা লেনদেনকে কেন্দ্র করে মো. সেলিম নামে ভাসমান এক ব্যক্তিকে দিয়ে তিনি ২০২৫ সালের ১৫ জুন দিবাগত রাতে সালেহাকে হত্যা করান। 

চার্জশিট ও থানা পুলিশ জানায়, ২০২৫ সালের ১৬ জুন কমলনগরের মতিরহাট সংলগ্ন মেঘনা নদীর তীরে পরিত্যক্ত একটি ভিটায় সাহেলা বেগমের মরদেহ পাওয়া যায়। এ ঘটনায় তার মেয়ে ফাতেমা বেগম অজ্ঞাতদের নামে মামলা করেন। কমলনগর থানা পুলিশ ঘটনাটি তদন্ত করে রহস্য উদঘাটন করতে সক্ষম হয়। সেলিম নামে এক ব্যক্তিকে গ্রেফতার করলে তিনি হত্যাকাণ্ডের কথা স্বীকার করেন।

আদালতে দেওয়া জবানবন্দিতে সেলিম স্বীকার করে, সালেহাকে নির্জন স্থানে নিয়ে তিনি গলা টিপে অচেতন করে। পরে তাকে ধর্ষণ করে শ্বাসরোধ করে হত্যা করা হয়। সালেহার কাছে থাকা স্বর্ণালংকার নিয়ে তিনি আত্মগোপনে চলে যায়।

চার্জশিটে উল্লেখিত সেলিমের জবানবন্দি অনুযায়ী, সালেহার সঙ্গে আবু বকর ছিদ্দিকের গোপনে বিয়ে হয়। জমি কেনার কথা বলে সালেহার কাছ থেকে আবু বকর ৩০ লাখ টাকা নেয়। কিন্তু জমি কিনে না দিয়ে উল্টো আরও ২০ লাখ টাকা দাবি করে। এনিয়ে তাদের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে। আবু বকর ছিদ্দিক ৫০ হাজার টাকার বিনিময়ে সালেহাকে হত্যার জন্য সেলিমকে ভাড়া করে। সেলিমের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে থানা পুলিশ সেলিম এবং আবু বকর ছিদ্দিককে অভিযুক্ত করে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করে। আসামি সেলিম কারাগারে থাকলেও আবু বকর পলাতক থাকায় আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। 

বাদির আইনজীবী আমজাদ হোসাইন বলেন, চার্জশিটভুক্ত দ্বিতীয় আসামি আবু বকর আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। হত্যা মামলাটি বিচারাধীন রয়েছে। 

ভিকটিম সালেহা বেগমের ছেলে শরীফ উদ্দিন ও মো. আরিফুল ইসলাম জানায়, আসামি আবু বকর ছিদ্দিক জামায়াতের রাজনীতি করলেও সে লম্পট প্রকৃতির। এ পর্যন্ত সাতটি বিয়ে করেছে। অর্থের লোভে পড়ে সবার অজান্তে সে তাদের মাকেও বিয়ে করে। একপর্যায়ে আবার ছাড়াছাড়িও হয়ে যায়। এনিয়ে ক্ষিপ্ত হয়ে সে ভাড়াটে লোক দিয়ে তাদের মাকে হত্যা করিয়েছে। এতে তারা আদালতের কাছে ন্যায় বিচার প্রার্থনাসহ দুই আসামির মৃত্যুদণ্ডের দাবি জানিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাইবান্ধায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার হয়েছে র‌্যাবের অভিযানে

1

মালয়েশিয়ার অভ্যর্থনা ও আতিথেয়তার জন্য প্রধানমন্ত্রী তারেক র

2

৯০ মিনিট মাঠে টিকে থাকুন, আতঙ্ক নয়—মাথায় হাত নয়: নাসীরুদ্দীন

3

ট্রাম্পের হুঁশিয়ারিকে পাত্তা না দিয়েই গ্রিনল্যান্ডে এসে পৌঁছ

4

নোয়াখালীতে চর দখল নিয়ে গোলাগুলি, নিহত ৫

5

ইরান-যুক্তরাষ্ট্র ফিরছে আলোচনায়, খামেনিকে হুঁশিয়ারি দিলেন ট

6

দিনাজপুরের বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২ জন

7

গোল্ডেন গ্লোবস জিতলেন যারা

8

রমজান উপলক্ষে চার হাজারের বেশি বন্দিকে ক্ষমা দিলো আমিরাত

9

ভিত্তিহীন অপপ্রচারের প্রতিবাদে চৌধুরী বাড়ি ব্যবসায়ী এসোসিয়েশ

10

নারী ফুটবল টিম নিয়ে এতো কেন লুকোচুরি

11

হাদি হত্যাকাণ্ডের তদন্তে জাতিসংঘের সহায়তা নেবে সরকার

12

রাজধানীর মতিঝিলে চোর সন্দেহে অজ্ঞাত ব্যক্তিকে পিটিয়ে হত্যা

13

নারায়ণগঞ্জে অধিক মূল্যে বাসের টিকিট বিক্রয়ের দায়ে জরিমানা

14

খামেনি হত্যায় ট্রাম্পকে ‘ধন্যবাদ’ জানালেন রেজা পাহলভী

15

সিলেটে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের

16

আজ মধ্যরাতে শুরু হচ্ছে চলতি বছরের হজ ফ্লাইট

17

গাজীপুরে বাসায় ইয়াবার কারখানা,৪ হাজার পিস ট্যাবলেট উদ্ধার

18

প্রাথমিকের প্রধান শিক্ষকদের বেতন দশম গ্রেডে উন্নীত

19

তুর্কির প্রেসিডেন্ট করছে ইরানকে সতর্ক

20