NNTV
প্রকাশ : Jul 17, 2026 ইং
অনলাইন সংস্করণ

বগুড়ায় হাজি সমাবেশ ও কুরআন বিতরণ অনুষ্ঠিত

বগুড়ায় তালিমুল কুরআন ফাউন্ডেশনের উদ্যোগে হাজি সমাবেশ ও কুরআন বিতরণ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) সকালে বগুড়া শহরের শহীদ টিটু মিলনায়তনে এ আয়োজন করা হয়।

এতে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সভাপতি আলহাজ মাওলানা মোহাম্মদ আব্দুল হালিম বেগ। সাধারণ সম্পাদক আলহাজ মাওলানা নুরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও বগুড়া মহানগর জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল। 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সরকারি মোস্তাফাবিয়া আলিয়া মাদরাসার অধ্যক্ষ আব্দুল লতিফ, ডা. আব্দুল মান্নান, মুকুল হোসেন, মাওলানা মোস্তফা আল মাদানী, আব্দুল মান্নান। এ সময় আরো বক্তব্য রাখেন মাওলানা আব্দুস সালাম যুক্তিবাদী, আজিজুল হক, মাওলানা হেদায়তুল ইসলাম, অধ্যাপক আব্দুস সালাম তুহিন, অধ্যক্ষ ইকবাল হোসেনসহ অন্যরা।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল বলেন, ‘কুরআন শুধু তেলাওয়াত করলে হবে না। কুরআন বুঝে সেই আলোকে জীবন গড়ে তুলতে হবে। একমাত্র কুরআন দিয়ে জীবন আলোকিত করলেই দুনিয়াতে শান্তি ও আখিরাতে মুক্তি মিলবে।’

পরে তিনি হাজিদের মাঝে কুরআন বিতরণ করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমিরাতের চাকরির বাজার বদলাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার দক্ষতায়

1

চান্দ্রায় গাজীপুর (হরিপুর) ডিগ্রি মাদ্রাসার উদ্যোগে ওয়াজ ও দ

2

রাজশাহীতে খুঁটিতে জড়ানো তারে আগ্নিকাণ্ড, বিদ্যুৎ বিচ্ছিন্ন

3

ইসরায়েলি হামলায় দক্ষিণ লেবাননে নিহত ২ জন

4

নতুন ফ্র্যাঞ্চাইজি দলে যোগ দিলেন স্টিভ স্মিথ

5

হাদি হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তে জাতিসংঘের সহায়তা চাইল সরকার

6

কঠোর নিরাপত্তায় আদালতে সোহেল ও তার স্ত্রী

7

আমি ফিরব, ইসলামি প্রজাতন্ত্রের পতন ঘটবেই : রেজা পাহলভি

8

যেভাবে কাজ করে ইরানের ‘শ্যাডো ফ্লিট’

9

ইরান কেন ক্ষেপেছে জেলেনস্কির ওপর

10

ট্রাম্প বলেন ভেনিজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে সস্ত্রীক ‘আটক’

11

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু নেই, হাসপাতালে ভর্তি ১২৬

12

নোয়াখালীতে চর দখল নিয়ে গোলাগুলি, নিহত ৫

13

ইসলামকে অসম্মান করায় ইসরায়েলি নাগরীকের ভিসা বাতিল করলো অস্ট্

14

রাতের আঁধারে অবৈধ মাটি কাটায় হাইমচরের নদী বাঁধে ৫০০ ফুট ভাঙন

15

২ বিভাগসহ দেশের ৮ জেলায় তীব্র শৈত্যপ্রবাহ

16

পূবাইলে অননুমোদিত আবাসন প্রকল্পের অভিযোগে ‘এরাবিয়ান" গ্লোবাল

17

প্রশংসায় ভাসছেন রাজগঞ্জ ডিগ্রি কলেজ সভাপতি মঈনুল ইসলাম মঈন

18

সংবাদ সম্মেলন ডেকেছে ইসলামী আন্দোলন

19

রাঙ্গামাটিতে অগ্নিকাণ্ডর ঘটনায় ৪ দোকান ও ২ বাস পুড়ে ছাই

20