NNTV
প্রকাশ : Dec 28, 2025 ইং
অনলাইন সংস্করণ

জামায়াত জোটে কেন এনসিপি, জানালেন নাহিদ

গণঅভ্যুত্থান পরবর্তী আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করার জন্য বৃহত্তর ঐক্যের স্বার্থে জামায়াত ইসলামীর সঙ্গে জোট করেছে জাতীয় নাগরিক পার্টি। রোববার (২৮ ডিসেম্বর) রাতে রাজধানীর বাংলামোটরে অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এ কথা বলেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।

নাহিদ ইসলাম বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমরা এককভাবে অংশগ্রহণ করার পরিকল্পনা থাকলেও এখন সে পরিকল্পনা বাস্তবায়িত হচ্ছে না। শরিফ ওসমান হাদিকে প্রকাশ্যে গুলি করার প্রেক্ষাপটের পর বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তন হয়েছে। যারা গণঅভ্যুত্থানে পরাজিত হয়েছে তারা এ জুলাই প্রজন্মকে নিঃশেষ করার জন্য নানাভাবে ষড়যন্ত্র করে যাচ্ছে।

‘এ পরিবর্তিত প্রেক্ষাপটে আধিপত্যবাদী শক্তি যেন গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশকে ঠেকাতে না পারে সেজন্য আমরা বাংলাদেশ জামায়াতে ইসলামী ও তাদের আট দলের জোটের সঙ্গে আমরা একাত্মতা জানিয়েছি’ উল্লেখ করে তিনি আরও বলেন, আমরা একত্রে আধিপত্যবাদ, দুর্নীতি, সংস্কার ও বিচার এসকল বিষয়ে একত্রে কাজ করব।

তিনি আরও বলেন, আমরা সোমবার প্রার্থীদের নাম প্রকাশ করব। আগামীকালই আমরা মনোনয়নপত্র জমা দেব।

জামায়াত ইসলামীর যে ঐতিহাসিক দায় আছে সেই দায় এনসিপি নিচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেন, আমরা শুধু নির্বাচন বৈতরণী পার করার জন্য এ জোট গঠন করেছি। তবে আমরা আমাদের উদ্দেশ্য অনুসারেই কাজ করব।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের সব জেলায় অসচ্ছল বিচারপ্রার্থীদের জন্য ৩৫৭ কোটি টাকা ক্

1

দেশের পথে নাহিদা বৃষ্টির মরদেহ

2

হাদি হত্যাকাণ্ডের ঘটনায় ফয়সাল করিম মাসুদসহ ১৭ জন অভিযুক্ত

3

কুয়াকাটা সৈকতে যুব সদস্যদের পরিচ্ছন্নতা অভিযান

4

সৌদিতে ২ লাখ ২১ হাজার কেজি সোনা উত্তোলন

5

ইরান বাড়ল জ্বালানি তেলের দাম

6

নারায়ণগঞ্জে সংঘর্ষের ঘটনায় যুবদলের সভাপতিসহ ৩ জন গ্রেফতার

7

মনোনয়ন বৈধ ঘোষণা নাহিদ ইসলামের আসন ঢাকা ১১

8

এক বছরে ১২৯ সাংবাদিক নিহত, সর্বাধিক হত্যার অভিযোগ ইসরায়েলের

9

বিএনপি'র প্রার্থী শওকতুল ইসলাম শকুর সমর্থনে যুক্তরাষ্ট্রে সভ

10

আদালতে নুরুজ্জামান উন্মোচন করলেন ফয়সাল সংক্রান্ত গুরুত্বপূ

11

উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ

12

ফিলিস্তিনের গাজায়  ২০ দফার শান্তি পরিকল্পনার ‘দ্বিতীয় ধাপ’ শ

13

বাসন থানা পুলিশের বিশেষ অভিযান: মাদক ও ধর্ষণ মামলার আসামিসহ

14

কলকাতায় অগ্নিকাণ্ড ৭ বাংলাদেশির মৃত্যুতে দুঃখ প্রকাশ ভারতীয়

15

বরিশালে পরকীয়ার জেরে স্বামীকে কুপিয়ে হত্যা করেছে স্ত্রী

16

দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য

17

ইরানের আরও ১ নারী ফুটবলার অস্ট্রেলিয়ার আশ্রয় ছেড়ে বাড়ির পথে

18

বাংলাদেশিরা আগাম ভিসা ছাড়াই যেসব দেশে যেতে পারবেন

19

হাদির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মা‌র্কিন দূতাবাস

20