NNTV
প্রকাশ : Apr 23, 2026 ইং
অনলাইন সংস্করণ

আর্সেনালকে সরিয়ে শীর্ষে উঠে এলো ম্যানসিটি

ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) বার্নলিকে হারিয়ে শিরোপার রেস জমিয়ে তুলেছে ম্যানচেস্টার সিটি। এই জয়ে আর্সেনালকে সরিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠেছে পেপ গার্দিওলার দল।

গতকাল বুধবার রাতে বার্নলিকে ১-০ গোল ব্যবধানে হারিয়েছে সিটিজেনরা। ম্যাচের একমাত্র গোলটি করেন এর্লিং হ্যালান্ড।

বার্নলির মাঠে খেলতে নেমে পঞ্চম মিনিটেই হালান্ডের গোলে লিড পায় সিটি। কিন্তু এরপর ২৮টি শট নিয়েও আর কোনো গোল করতে পারেনি তারা। 

গত ১১ এপ্রিল পর্যন্ত লিগে আর্সেনাল ৯ পয়েন্টের ব্যবধানে এগিয়ে ছিল। গানার ভক্তরা যখন শিরোপার স্বপ্ন দেখতে শুরু করেছিলেন, তখনই ঘটে ছন্দপতন। বোর্নমাউথের কাছে ঘরের মাঠে হার এবং সিটির কাছে বড় ব্যবধানে হারের পর মাত্র ১১ দিনে সেই লিড হারাল মিকেল আর্তেতার দল।

৩৩ ম্যাচ শেষে সিটি এবং আর্সেনাল উভয়ের পয়েন্ট এখন ৭০। জয়-পরাজয়ের পরিসংখ্যানও হুবহু এক। সিটি কেবল বেশি গোল করার কারণে (৬৬ বনাম ৬৩) টেবিলের শীর্ষে জায়গা করে নিয়েছে।

লিগে আর মাত্র ৫টি ম্যাচ বাকি। যদি দুই দলই তাদের সব ম্যাচে জয় পায়, তবে পয়েন্ট দাঁড়াবে ৮৫। সেক্ষেত্রে গোল ব্যবধান বা গোল সংখ্যাই নির্ধারণ করবে চ্যাম্পিয়ন কে হবে। সিটি গোল ব্যবধানে এগিয়ে যাওয়ার এমন সুযোগ নষ্ট করায় গ্যারি নেভিল সতর্ক করে বলেছেন, শিরোপা দৌড়ে এই মিসগুলো মূল্যবান হয়ে উঠতে পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝিনাইদহের মহেশপুর পুলিশের পোশাকে ডাকাতি, আটক ১

1

ভেনেজুয়েলায় সাধারণ ক্ষমা আইন পাস, রাজনৈতিক নেতাদের মুক্তির স

2

পশ্চিমবঙ্গের সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের মাঠজরিপ শুরু

3

সৌদি আরবে মিললো বিরল খনিজ

4

ভারত–পাকিস্তান ম্যাচ অনিশ্চিত তবুও এলিট নিরাপত্তা ব্যবস্থা শ

5

লন্ডনের নাইটক্লাবে হামলার জেরে আইভান টনির বিরুদ্ধে মামলা

6

কক্সবাজারে বিজিবির অভিযানে দুই লাখ ইয়াবা উদ্ধার

7

টেক্সাসে তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ

8

বিশেষ চেয়ার সরিয়ে সাধারণ চেয়ারে বসলেন তারেক রহমান

9

প্রধান উপদেষ্টার আমন্ত্রণে ক্যাবিনেট বৈঠকে অংশ নিতে যমুনায় য

10

চীনের রাষ্ট্রদূতকে রাডার লকের ঘটনায় তলব করেছে জাপান

11

বাবার কবরে শ্রদ্ধা নিবেদন করলেন তারেক রহমান

12

কৃষক কার্ডের জন্য বরাদ্দ থাকছে ১ হাজার কোটি টাকা

13

জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ১১৬ ডলার ছাড়াল

14

রাজশাহীর মোহনপুরে কৃষককে ভেকুর নিচে ফেলে হত্যার অভিযোগ

15

গণভোট ভবিষ্যতের বাংলাদেশ নির্ধারণ করবে বললেন বরিশালে অধ্যাপক

16

আগামী ২৬ জুন চীনা প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

17

মুন্সীগঞ্জে অনুষ্ঠিত হয়েছে শিক্ষার্থী-অভিভাবক সমাবেশ

18

আগামী ১২ ফেব্রুয়ারি পাবনা-১ ও ২ আসনে নির্বাচন : আপিল বিভাগ

19

পাকিস্তানের হামলায় ২২৮ তালেবান যোদ্ধা নিহতের দাবি

20