NNTV
প্রকাশ : Feb 26, 2026 ইং
অনলাইন সংস্করণ

আজ দুই ঘণ্টার জন্য বন্ধ থাকবে মেট্রো রেলের ঢাবি স্টেশন


আজ দুপুরে অমর একুশে বইমেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান । অনুষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করার জন্য মেট্রো রেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন সাময়িকভাবে ২ ঘণ্টা বন্ধ রাখা হবে। বৃহস্পতিবার এই তথ্য নিশ্চিত করেছে মেট্রো স্টেশন কর্তৃপক্ষ।

দুপুর দেড়টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত বন্ধ থাকবে মেট্রো স্টেশনটি। নির্ধারিত সময়ে কোনো যাত্রী স্টেশনে প্রবেশ বা বের হতে পারবেন না এবং কোনো ট্রেনও সেখানে থামবে না।

এবারের বইমেলায় অংশ নিচ্ছে মোট ৫৪৯টি প্রকাশনা প্রতিষ্ঠান। এর মধ্যে বাংলা একাডেমি প্রাঙ্গণে ৮১টি এবং সোহরাওয়ার্দী উদ্যান অংশে ৪৬৮টি প্রতিষ্ঠান স্টল পেয়েছে।

মোট ইউনিট সংখ্যা ১,০১৮টি। গত বছর অংশ নিয়েছিল ৭০৮টি প্রতিষ্ঠান, ইউনিট ছিল ১,০৮৪টি। সোহরাওয়ার্দী উদ্যান-এর উন্মুক্ত মঞ্চসংলগ্ন গাছতলায় থাকছে লিটল ম্যাগাজিন চত্বর। সেখানে ৮৭টি লিটল ম্যাগাজিনকে স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। শিশুচত্বরে থাকছে ৬৩টি প্রতিষ্ঠান ও ১০৭টি ইউনিট।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫ খুনের ঘটনায় পলাতক ফোরকানকে আসামি করে মামলা

1

যে ফর্মুলায় এগোচ্ছে যুক্তরাষ্ট্র

2

কুড়িগ্রামের রৌমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ

3

গণভোট অধ্যাদেশ নিয়ে তীব্র বিরোধ,কঠিন পরীক্ষায় সংসদ

4

দীর্ঘ ৮৮ বছর পর বিশ্বকাপের নকআউটে জয় পেল সুইজারল্যান্ড

5

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

6

কমিউনিস্ট পার্টির নেতা জাহাঙ্গীর হোসেনের মনোনয়নপত্র বৈধ ঘোষণ

7

চট্টগ্রামের নির্বাচনী বেইজ ক্যাম্প ঘুরে দেখলেন বিজিবি মহাপরি

8

পদত্যাগ করলেন মেসিদের কোচ হাভিয়ের মাচেরানো

9

যুক্তরাষ্ট্রের ‘মিত্রদেশ’ কুয়েতের তেল রপ্তানি পুরোপুরি বন্ধ

10

হবিগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ৩

11

নতুন মন্ত্রিসভায় রয়েছেন তিন নারী সদস্য

12

মৌলভীবাজারে ১০ জনকে পুশইনের অভিযোগ, ভারতে ফেরত পাঠাল বিজিবি

13

ধানের শীষে জিতলেন সুপ্রিম কোর্টের আইনজীবীরা

14

ভারতের সঙ্গে ম্যাচ না খেলার সিদ্ধান্ত পাকিস্তানের, পুনর্বিবে

15

গ্রেফতারের পর জামিনে মুক্ত সাবেক ইংলিশ ফুটবলার রাহিম স্টার্ল

16

ওসমান হাদির জানাজা সিঙ্গাপুরে না হওয়ায় হাইকমিশনের দুঃখ প্র

17

কুমিল্লায় স্ত্রীকে কুপিয়ে হত্যাচেষ্টা

18

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

19

ইরানে সামরিক হামলা কি যুক্তরাষ্ট্রের জন্যই বিপদের কারণ হবে?

20