NNTV
প্রকাশ : Apr 18, 2026 ইং
অনলাইন সংস্করণ

পাকিস্তানে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদসহ খাইবার পাখতুনখোয়া প্রদেশের বিভিন্ন এলাকায় শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৫ দশমিক ৫, যা হঠাৎ করেই বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক সৃষ্টি করে।

গতকাল শনিবার (১৮ এপ্রিল) স্থানীয় সময় সকাল ৭টা ৪৪ মিনিটে এই ভূমিকম্প আঘাত হানে বলে জানিয়েছে পাকিস্তানের জাতীয় ভূকম্পন কেন্দ্র।

সংস্থাটির তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল প্রতিবেশী আফগানিস্তানের হিন্দুকুশ পর্বতমালা এলাকায়। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল প্রায় ১৯৯ কিলোমিটার। বিশেষজ্ঞদের মতে, ভূমিকম্পটি গভীরে উৎপন্ন হওয়ায় এর কম্পন বিস্তীর্ণ অঞ্চলে অনুভূত হয়েছে।

প্রাথমিকভাবে কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে আকস্মিক এই কম্পনের কারণে অনেক মানুষ ঘরবাড়ি ও কর্মস্থল ছেড়ে আতঙ্কে খোলা জায়গায় আশ্রয় নেন।

ইসলামাবাদের পাশাপাশি খাইবার পাখতুনখোয়ার পেশোয়ার, চিত্রাল, সোয়াত, মালাকান্দ ও চারসাদ্দাসহ বেশ কয়েকটি শহরে কম্পন অনুভূত হয়। এছাড়া বাট্টাগ্রাম, মানসেহরা ও শাংলাসহ আশপাশের এলাকাগুলোতেও আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এদিকে, স্থানীয় কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং দুর্গম অঞ্চলগুলো থেকে কোনো ক্ষয়ক্ষতির খবর আসে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লক্ষ্মীপুরে ভুয়া সিল জব্দের ঘটনায় মামলা, গ্রেফতার ১

1

আজ সন্ধ্যার মধ্যে ৪ জেলায় ঝড়ের শঙ্কা

2

হৃদরোগের ঝুঁকি কমবে যেসব খাবার খেলে

3

লালপুরে নবজাতক চুরি অতঃপর উদ্ধার; মূল আসামি গ্রেফতার

4

কুষ্টিয়ার কুমারখালীতে বীজ-সার বিতরণ হয়েছে ৭২০ কৃষকের মাঝে

5

নেতানিয়াহুর মৃত্যুর গুঞ্জনের মাঝেই ভাইরাল নতুন ভিডিও

6

৪ বাংলাদেশির প্রাণ গেল ওমানের সড়ক দুর্ঘটনায়

7

শিল্পকলা একাডেমিতে আজ থেকে শুরু হচ্ছে নিয়মিত কার্যক্রম

8

জরিপ: ডেনমার্কের সংখ্যাগরিষ্ঠ মানুষ যুক্তরাষ্ট্রকে শত্রু মনে

9

সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত

10

বাংলাদেশের তিন সিনেমা যাচ্ছে রটারড্যামে

11

ধর্ম ও রাজনৈতিক পরিচয় নির্বিশেষে সকল মানুষের পাশে আছে সরকার

12

মির্জা আব্বাসকে দেখতে গিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

13

নির্বাচনী প্রচারে তিস্তাপাড়ে যাচ্ছেন জামায়াত আমির

14

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

15

রাজধানীতে ময়লার গাড়ির ধাক্কায় প্রাণ গেল ২ বিশ্ববিদ্যালয় শি

16

কী কারনে বললেন তারেক রহমান ‘নাউজুবিল্লাহ’

17

কমিউনিস্ট পার্টির প্রার্থী জাহাঙ্গীর হোসেনের কাস্তে মার্কায়

18

১২ দলীয় জোট ডেকেছে জরুরি সংবাদ সম্মেলন

19

চীন সস্তায় তৈরি করলো হাইপারসনিক ক্ষেপণাস্ত্র

20