NNTV
প্রকাশ : Dec 10, 2025 ইং
অনলাইন সংস্করণ

কুষ্টিয়ার কুমারখালীতে বীজ-সার বিতরণ হয়েছে ৭২০ কৃষকের মাঝে

কুষ্টিয়ার কুমারখালীতে উফশী ও হাইব্রিড বোরো ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৭২০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয় এ বিতরণ অনুষ্ঠান আয়োজন করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আখতার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উপজেলা কৃষি কর্মকর্তা মো. রাইসুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মাহমুদুল হাসান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আলমগীর হোসেন, কুমারখালী কাঙ্গাল হরিনাথ প্রেসক্লাবের সভাপতি কে এম আর শাহিন প্রমুখ।

কৃষি সম্প্রসারণ কার্যালয় সূত্র জানায়, ২০২৫–২৬ অর্থবছরের প্রণোদনা কর্মসূচির আওতায় ৪২০ জন উফশী প্রান্তিক কৃষককে ৫ কেজি করে বীজ ও ২০ কেজি করে সার এবং ৩০০ জন হাইব্রিড কৃষককে ২ কেজি করে বীজ ও ১০ কেজি করে সার দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আখতার বলেন, বোরো ধানের উৎপাদন বৃদ্ধি, আধুনিক চাষাবাদে উদ্বুদ্ধকরণ এবং প্রান্তিক কৃষকের উৎপাদন খরচ কমানোর লক্ষ্যে এই প্রণোদনা দেওয়া হয়েছে। কৃষকরা যাতে সঠিকভাবে উপকরণ ব্যবহার করেন, এজন্য তদারকি করা হবে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র পরীক্ষা করল বিশ্বের যে কোনো প্রান্তে হামলা চালা

1

সিঙ্গাপুরে পৌঁছেছে হাদিকে বহন করা এয়ার অ্যাম্বুলেন্স

2

বিপিএল পয়েন্ট টেবিলে র্শীষে রংপুর ,সবোর্চ্চ কম পয়েন্টে আছে ন

3

বাগেরহাটে গাছ থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ

4

গণভোট ভবিষ্যতের বাংলাদেশ নির্ধারণ করবে বললেন বরিশালে অধ্যাপক

5

ওসিকে ধাক্কা দিয়ে পালালেন ছাত্রলীগের নেতা

6

খালেদা জিয়া স্মরণে নাগরিক সমাজের শোকসভা আজ

7

শীর্ষ কনটেন্ট ক্রিয়েটরের তালিকায় ট্রাম্পের চেয়েও এগিয়ে তার

8

হৃতিক যে সিনেমা করে ৩০ হাজার বিয়ের প্রস্তাব পেয়েছিলেন

9

সৌদি আরবে ওমরাহ করতে পৌঁছেছেন নাহিদ ইসলাম

10

আমিরাতের চাকরির বাজার বদলাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার দক্ষতায়

11

হোবার্ট হারিকেন্স জয় পেল রিশাদের অভিষেক ম্যাচে

12

টুঙ্গিপাড়ায় অনুষ্ঠিত হয়েছে উন্মুক্ত বইপাঠ প্রতিযোগিতা

13

এভারকেয়ারে খালেদা জিয়াকে দেখতে এসেছেন জুবাইদা রহমান

14

সালমানের চোখ ভিজল ধর্মেন্দ্রকে স্মরণ করে

15

দেশে এলো নতুন মডেলের দুই গাড়ি

16

অভিনেতা আরিফিন শুভ শুটিং সেটে অগ্নিদগ্ধ হয়েছেন

17

বিরল চিনির সন্ধান: ডায়াবেটিস রোগীরাও খেতে পারবেন

18

ঈদের দীর্ঘ ছুটিতে এটিএম বুথে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশ

19

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ কার্যকর ঘোষণা

20