NNTV
প্রকাশ : Dec 16, 2025 ইং
অনলাইন সংস্করণ

বাংলাদেশের তিন সিনেমা যাচ্ছে রটারড্যামে

প্রথম সুখরটি পেয়েছিল দক্ষিণাঞ্চলের মাটি, মানুষ আর জীবনের গল্প নিয়ে নির্মিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দেলুপি’। মোহাম্মদ তাওকীর ইসলামের পরিচালনায় নির্মিত এই প্রতীক্ষিত চলচ্চিত্রটি আগামী বছর অনুষ্ঠিতব্য ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারড্যাম প্রতিযোগিতা বিভাগে জায়গা করে নিয়েছিল।

এর মধ্যে মেজবাউর রহমান সুমনের ‘রইদ’ প্রতিযোগিতা করবে উৎসবের টাইগার কম্পিটিশন বিভাগে আর রেজওয়ান শাহরিয়ারের সুমিতের ‘মাস্টার’ লড়বে বিগ স্ক্রিন কম্পিটিশন বিভাগে। ‘রইদ’ ছবির পরিচালক মেজবাউর রহমান এর আগে ‘হাওয়া’ বানিয়ে প্রশংসিত হন। নীরবে গত বছর শেষ করেন দ্বিতীয় ছবির দৃশ্যধারণ। গতকাল মঙ্গলবার (১৬ ডিসেম্বর) আনুষ্ঠানিকভাবে ছবিটি নিয়ে কথা বলেন পরিচালক ও শিল্পী–কলাকুশলীরা। সংবাদ সম্মেলনে রটারড্যাম উৎসবে আমন্ত্রণ পাওয়ার খবরটি জানানো হয়।

পরে ফেসবুক পোস্টে মেজবাউর রহমান লিখেছেন, ‘বাংলাদেশ থেকে কোনো পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র প্রথমবারের মতো রটারড্যাম উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে আমন্ত্রিত হলো। এর মাধ্যমে “রইদ” সারা বিশ্বের আমন্ত্রিত গুরুত্বপূর্ণ চলচ্চিত্রের সঙ্গে টাইগার কম্পিটিশন বিভাগে প্রতিযোগিতা করবে।’ সুনামগঞ্জে ছবির দৃশ্যধারণ হয়েছে। ছবির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান ও নাজিফা তুষি।

রেজওয়ান শাহরিয়ার সুমিতের রাজনৈতিক থ্রিলার ‘মাস্টার’ জায়গা পেয়েছে একই উৎসবের আরেকটি প্রতিযোগিতা বিভাগ বিগ স্ক্রিনে। পরিচালক বলেন, ‘যেহেতু এর প্রেক্ষাপট নির্বাচন ও রাজনীতি, তাই এর ক্যানভাস অনেক বৃহৎ। এটি মূলত বড় পর্দা বা প্রেক্ষাগৃহের কথা মাথায় রেখেই নির্মিত। আমরা সাধারণত সিনেমার প্রোডাকশন বা শুটিং নিয়ে যতটা বিশদভাবে ভাবি, এই ছবির পোস্ট-প্রোডাকশনেও ঠিক ততটাই শ্রম ও সময় দেওয়া হয়েছে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেগম রোকেয়া দিবস আজ

1

দর্শকপ্রিয়তায় তুঙ্গে বৈশাখী টিভির ধারাবাহিক নাটক ‘মহল্লা’

2

৮ উপজেলায় পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ফ্যামিলি কার্ড কার্যক্র

3

নির্বাচনের ফলাফল নিয়ে মারামারি মুন্সীগঞ্জে,আহত ১

4

৩২৫ ভোটকেন্দ্রে নেই বিদ্যুৎ, সংযোগ দিতে ইসির চিঠি

5

বৃহত্তর ঐক্যের প্রয়োজনে জামায়াতের সঙ্গে এনসিপির জোটের সিদ্ধা

6

জোভান-তটিনী নিয়ে আসছেন ‘সম্পর্কের গল্প’

7

গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত একজন

8

ইরানি ড্রোনের ঝলক, নড়েচড়ে বসছে মার্কিন বাহিনী

9

৩৪৫ বাংলাদেশি ফিরলেন লিবিয়া থেকে

10

বাংলাদেশ–মিয়ানমার সীমান্তে গুলিবর্ষণের ঘটনায় মিয়ানমারের রাষ্

11

সুন্দরবনের ফাঁদে পড়া বাঘ উদ্ধার ঘটনা

12

আগুনে পুড়ল গ্রিসের বিস্কুট কারখানা, নিহত ৫ জন

13

দুবাই বন্যার কবলে পড়েছে

14

বাংলাদেশের রিজার্ভ এখন ৩৩.১৮ বিলিয়ন ডলার

15

মৌমাছির কামড়ে আম্পায়ারের মৃত্যু

16

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা ও সাবেক আইনমন্ত্রীকে অপরা

17

বাগেরহাটে গাছ থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ

18

সাংবাদিক শওকত মাহমুদ ৫ দিনের রিমান্ডে

19

গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে চলছে সরকারি প্রচারণা,নিরপেক্ষতা ন

20