NNTV
প্রকাশ : Dec 20, 2025 ইং
অনলাইন সংস্করণ

শিল্পকলা একাডেমিতে আজ থেকে শুরু হচ্ছে নিয়মিত কার্যক্রম

শহীদ শরিফ ওসমান বিন হাদির মৃত্যুতে রাষ্ট্রীয় শোক ঘোষণা ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় ১৯ ডিসেম্বরের বাংলাদেশ শিল্পকলা একাডেমির সব অনুষ্ঠান স্থগিত করা হয়েছিল। তবে কিছু গণমাধ্যমে বিষয়টি ভিন্নভাবে উপস্থাপন হওয়ায় প্রতিবাদসহ ব্যাখ্যা দিয়েছে প্রতিষ্ঠানটি।

শনিবার শিল্পকলা একাডেমি তাদের ভেরিফায়েড পেজে এ সংক্রান্ত বিবৃতি দিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, শহীদ শরিফ ওসমান বিন হাদির মৃত্যুতে ২০ রাষ্ট্রীয় শোক ঘোষণা করায় এবং সার্বিক পরিস্থিতি বিবেচনায় ১৯ ডিসেম্বর থেকে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সব অনুষ্ঠান ও প্রদর্শনী পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়। রাষ্ট্রীয় শোকপালন শেষে রবিবার থেকে শিল্পকলায় অনুষ্ঠান ও প্রদর্শনী চলবে।

শিল্পকলা একাডেমি বলছে, কিছু সংবাদমাধ্যম এবং বিভিন্ন ফেসবুক পেজ অনির্দিষ্ট সময়ের জন্য বাংলাদেশ শিল্পকলা একাডেমির সব কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে বলে সংবাদ প্রকাশ করে। বিষয়টি বাংলাদেশ শিল্পকলা একাডেমির দৃষ্টিগোচর হয়েছে। যা একেবারেই অনাকাঙ্ক্ষিত এবং দুঃখজনক।

বাংলাদেশ শিল্পকলা একাডেমি দেশের সকল দর্শক, শুভাকাঙ্ক্ষী এবং সংবাদকর্মীদের অবগতির জন্য জানাচ্ছে যে রাষ্ট্রীয় শোকপালন শেষে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে পূর্বনির্ধারিত অনুষ্ঠান ও প্রদর্শনী রবিবার (২১ ডিসেম্বর) থেকে নিয়মিত চলবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারায়ণগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা

1

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রনেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ

2

নোয়াখালীর মাদরাসা প্রধান শিক্ষক ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে নিয়ে

3

১১০টি এয়ারগানের গুলি দুইটি এয়ারগান উদ্ধার

4

নাসার রোমান টেলিস্কোপ মানচিত্র বানাবে মহাবিশ্বের ফাঁকা জায়গা

5

মাত্র ২৭ বছরে মারা গেছে কোরীয় গায়িকা মো সু-জিন

6

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

7

তেহরানের একাধিক স্থানে বিকট শব্দের বিস্ফোরণ

8

১৪ বছরে ও হলো না সাগর-রুনি হত্যার বিচার

9

চট্টগ্রাম বন্দরে কর্মবিরতির কারণে তিন টার্মিনালে বন্ধ জাহাজ

10

কেন ইরানে হামলা করেনি ট্রাম্প: জানা গেল আসল কারণ

11

৩ কোটি রুপিতে পিএসএলে দল পেলেন রিশাদ; নিলামে অবিক্রিত সাকিব

12

যশোরে রেজিস্ট্রি অফিসে লেগেছে আগুন, পুড়ে গেছে ২০০ বছরের দল

13

এপস্টিন ইস্যুতে কংগ্রেসের তদন্তে সাক্ষ্য দিতে সম্মত বিল ও হি

14

মালদ্বীপের প্রেসিডেন্ট জানা‌লেন তারেক রহমানকে অভিনন্দন

15

গোপালগঞ্জে সেনাবাহিনীর যৌথ অভিযানে অবৈধভাবে মজুদ করা ৩ হাজার

16

যথেষ্ট সুন্দরী' নন, তাই সিনেমা থেকে বাদ পড়েন অস্কারজয়ী অভি

17

দেশে এলো নতুন মডেলের দুই গাড়ি

18

এশিয়ার সবচেয়ে বড় স্বর্ণের খনি মিলল চীনে

19

রাজপথ অবরোধের কর্মসূচি ঘোষণা করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা

20