NNTV
প্রকাশ : Dec 8, 2025 ইং
অনলাইন সংস্করণ

১ ট্রিলিয়ন ডলারে চীনের বাণিজ্য উদ্বৃত্ত ছাড়াল

চলতি বছরের অক্টোবরে অপ্রত্যাশিত পতনের পর নভেম্বরে চীনের রপ্তানি আবারও ঘুরে দাঁড়িয়েছে। এর ফলে দেশটির বাণিজ্য উদ্বৃত্ত রেকর্ড ১ ট্রিলিয়ন (১ লাখ কোটি) ডলার ছাড়িয়ে গেছে।

সোমবার (৮ ডেসিম্বর) দেশটির প্রকাশিত কাস্টমস ডেটা অনুযায়ী, নভেম্বরে চীনের সামগ্রিক রপ্তানি গত বছরের একই সময়ের তুলনায় ৫ দশমিক ৯ শতাংশ বেড়ে ৩৩০ দশমিক ৩ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। এটি অর্থনীতিবিদদের পূর্বাভাসের চেয়েও ভালো। এর আগের মাস অক্টোবরে রপ্তানি ১ দশমিক ১ শতাংশ সংকুচিত হয়েছিল। 

অন্যদিকে নভেম্বরে চীনের আমদানি বেড়েছে মাত্র ১ দশমিক ৯ শতাংশ। ফলে ওই মাসে দেশটির বাণিজ্য উদ্বৃত্ত দাঁড়িয়েছে ১১২ বিলিয়ন ডলার।

ট্রাম্প প্রশাসনের সঙ্গে উত্তেজনা কমার পরপরই চীনের বাণিজ্য উদ্বৃত্তের এই মাইলফলক অর্জিত হলো। যদিও যুক্তরাষ্ট্রে চীনের রপ্তানি কমে এসেছে। তবে দক্ষিণ-পূর্ব এশিয়া, আফ্রিকা, লাতিন আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়নসহ অন্যান্য বাজারে রপ্তানি দ্রুত বেড়েছে। গত অক্টোবরের শেষ দিকে দক্ষিণ কোরিয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনা নেতা শি জিনপিংয়ের বৈঠকে যুক্তরাষ্ট্র–চীনের মধ্যে চুক্তি হয়। যুক্তরাষ্ট্র চীনের ওপর শুল্ক কমিয়েছে, আর চীন বিরল ধাতুর রপ্তানি নিয়ন্ত্রণ স্থগিত করার প্রতিশ্রুতি দিয়েছে।

আইএনজি ব্যাংকের গ্রেটার চায়নার প্রধান অর্থনীতিবিদ লিন সং বলেন, সম্ভবত নভেম্বরে রপ্তানির পরিসংখ্যানে শুল্ক কমানোর পূর্ণ প্রভাব পড়েনি। আগামী মাসগুলোতে এটির প্রতিফলন দেখা যাবে।

গত অক্টোবরের উচ্চপর্যায়ের বৈঠকের পর চীনা নেতারা আগামী পাঁচ বছরের জন্য উন্নত উৎপাদনশিল্পকে অগ্রাধিকার দেওয়ার পরিকল্পনা তুলে ধরেন।

উল্লেখ্য, চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধির একমাত্র ধারাবাহিক চালিকাশক্তি হলো বিদেশি চাহিদা। দেশের অভ্যন্তরে ব্যক্তিগত ভোগব্যয় কমে যাওয়া এবং আবাসন খাতের দীর্ঘস্থায়ী মন্দার ক্ষতি পুষিয়ে নিতে এটি সহায়তা করছে।

তবে চীনের বাণিজ্যের চিত্রটি ক্রমশ ভারসাম্যহীন হয়ে পড়ছে। দেশটির অভ্যন্তরীণ দুর্বল চাহিদা ও স্থানীয় কোম্পানিগুলোর উদ্ভাবনী সক্ষমতা বাড়ার ফলে আমদানির চাহিদা কমে যাচ্ছে। অর্থনীতিবিদরা মনে করেন, আগামী বছরগুলোতেও বিশ্ববাজারে চীনের রপ্তানি আধিপত্য বাড়তে থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইন্টার্ন চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে সিওমেকে কর্মবিরতি

1

আইন ও নিরাপত্তা উপদেষ্টা সাক্ষাৎ করলেন বিদেশি অতিথিদের সঙ্গে

2

রংপুরে চার দিনের কুয়াশা কাটিয়ে ঝলমলে রোদ

3

রায়পুরার উন্নয়নে প্রধানমন্ত্রীর কাছে এমপি বকুলের দাবি

4

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

5

৫৯ নিবন্ধিত দলের সংরক্ষিত হালনাগাদ প্রতীক প্রকাশ, নেই নৌকা

6

যেসব এলাকায় আগামীকাল টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

7

শুরু হয়েছে বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ কর্মসূচির দ্বিতীয় দি

8

প্রীতি ম্যাচে পরাজয়ের পর বরখাস্ত ঘানার কোচ

9

১২ দলীয় জোট ডেকেছে জরুরি সংবাদ সম্মেলন

10

পূবাইলে চেকপোস্টে ট্রাক তল্লাশি ভারতীয় হুইস্কিসহ দুই মাদক কা

11

ভারতের মেঘালয়ে কয়লা খনিতে বিস্ফোরণ হয়ে ১৮জন নিহত

12

সিরাজগঞ্জে হাম রোগীর সংখ্যা বাড়ছে, আক্রান্ত ১০০ শিশু

13

নিউ ইয়র্কে বন্দি মাদুরোর ভিডিও প্রকাশ করল যুক্তরাষ্ট্র

14

মাইকেল জ্যাকসনের বায়োপিকের ট্রেলারেই সৃষ্টি হলো তুমুল উত্তেজ

15

ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল আবারও রিমান্ডে

16

নাটোরে পরিত্যক্ত বাড়ী থেকে যুবকের মরদেহ উদ্ধার

17

ঝরছে 'কালো তেলমিশ্রিত' বৃষ্টি :ইরানে

18

২৪ ডিসেম্বর ডিসি-এসপিদের সঙ্গে ইসির বৈঠক

19

আবু সাঈদ হত্যার ঘটনায় সম্পৃক্ত ছিলেন বেরোবি ভিসি হাসিবুর

20