NNTV
প্রকাশ : Dec 7, 2025 ইং
অনলাইন সংস্করণ

সিলেটে যুবক খুন, নারায়ণগঞ্জ থেকে প্রধান আসামি গ্রেফতার

সিলেটের কানাইঘাটে রাস্তা থেকে তুলে নিয়ে যুবক খুনের ঘটনায় নারায়ণগঞ্জ থেকে প্রধান আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব। সোমবার (৮ ডিসেম্বর) তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। 

এর আগে রবিবার রাতে নারায়ণগঞ্জের সোনারগাঁও থানাধীন ঝাউচর মেঘনাঘাট এলাকায় অভিযান চালিয়ে শাকিল আহমদ (২২) নামের ওই আসামিকে গ্রেফতার করা হয়। 

শাকিল আহমদ সিলেটের কানাইঘাট উপজেলার রাতাছড়া গ্রামের আবদুল হান্নান হানই মিয়ার ছেলে। নিহত সাইফুল ইসলাম দনা রাতাছড়া একই গ্রামের বাসিন্দা।

মামলার বরাত দিয়ে র‌্যাব জানায়, সাইফুল ইসলাম ও শাকিল আহমদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। তবে তাদের মধ্যে দুই লাখ টাকার লেনদেন নিয়ে বিরোধ চলছিল। গত ৩০ নভেম্বর বিকেলে সাইফুল বাড়িতে গিয়ে শাকিলকে নিয়ে দনা বাজারে যায়। সন্ধ্যা পৌনে ৭টার দিকে ভাড়া করা মোটরসাইকেলযোগে ফিরছিলেন সাইফুল ও শাকিল। পথিমধ্যে মোটরসাইকেল চালককে দাঁড় করিয়ে শাকিলকে নিজের বাড়িতে নিয়ে যায় সাইফুল। কিছুক্ষণ অপেক্ষার পর তারা ফিরে না আসায় মোটরসাইকেল চালক সাইফুলের বাড়িতে গিয়ে দেখতে পায় শাকিলকে ঘরের পাকা খুঁটির সাথে পিঠমোড়া দিয়ে বেঁধে মারধর করা হচ্ছে। এ সময় সাইফুল উত্তেজিত হয়ে ধারালো অস্ত্র দিয়ে শাকিলের বুকের মাঝখানে আঘাত করে গুরুতর জখম করে। খবর পেয়ে পরিবারের লোকজন সাইফুলের বাড়ির পূর্বপাশের জঙ্গলের ভেতরের নালার মধ্যে হাত-পা বাঁধা অবস্থায় শাকিলকে খুঁজে পান। আশঙ্কাজনক অবস্থায় তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার, অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, গ্রেফতারকৃত সাইফুল ইসলামকে কানাইঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত অন্য আসামিদের গ্রেফতারে র‌্যাবের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান-যুক্তরাষ্ট্র ফিরছে আলোচনায়, খামেনিকে হুঁশিয়ারি দিলেন ট

1

তীব্র শৈত্যপ্রবাহে বিপর্যস্ত পঞ্চগড়, হাড়কাঁপানো শীতে জনজীবন

2

সাধারণ হেডফোন বুঝবে ৭০ ভাষায় কথা

3

নোয়াখালীতে চর দখল নিয়ে গোলাগুলি, নিহত ৫

4

ইরানের হামলায় ১৩ জন ইসরায়েলি নিহত

5

খালেদা জিয়ার মৃত্যুতে বাফুফের শোক

6

কাঠগড়ায় তিন প্রভাবশালী,বোল্টের টাকা চুরি

7

কুমিল্লা–৯ আসনে ৫৭টি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত

8

ঢাকায় বেড়েছে শীতের দাপট, তাপমাত্রা ১২.৭ ডিগ্রি

9

জাপানের সনির হাতে যাচ্ছে স্নুপি-চার্লি ব্রাউনের

10

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

11

ন্যাটো থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের

12

যে রাত হাজার মাসের চেয়েও উত্তম

13

আর্সেনাল হারাল পয়েন্ট

14

কুয়াকাটা সৈকতে যুব সদস্যদের পরিচ্ছন্নতা অভিযান

15

এনসিপির দুই কেন্দ্রীয় নেতার দলীয় পদ থেকে অব্যাহতি

16

শীতে কানে ব্যথা হলে দ্রুত যা করবেন

17

নারায়ণগঞ্জে ৫ আসনে জয়ী যারা

18

নতুন আরেকটি রেকর্ড গড়লেন রোনালদো

19

দুপুরে খালেদা জিয়ার সর্বশেষ অবস্থা জানাবেন ডা. জাহিদ

20