নরসিংদীর রায়পুরায় শহীদ জিয়া স্মৃতি প্রীতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এমপি বলেন, বর্তমান সরকার ক্রীড়াবান্ধব সরকার। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এর দিকনিদের্শনায় সারাদেশের পাশাপাশি রায়পুরার ২৪টি ইউনিয়নে একটি করে খেলার মাঠের ব্যবস্থা করা হবে। পাশাপাশি রায়পুরা উপজেলায় একটি নান্দনিক স্পোর্টস ভিলেজও গড়ে তোলা হবে। আজ শুক্রবার বিকালে নরসিংদীর রায়পুরার খাকচক এলাকায় শহীদ জিয়া স্মৃতি প্রীতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা তুলে ধরেন তিনি। অনুষ্ঠানে জেলা বিএনপির উপদেষ্টা মন্ডলীর সদস্য হযরত আলী ভুইয়ার সভাপতিত্বে ব্যাপক প্রস্তুতি নিয়ে বর্ণিল সাজে আনন্দঘন মনোরম পরিবেশে হাজার হাজার দর্শকদের উপস্থিতিতে ঐতিহ্যবাহি গ্রাম বাংলার ফুটবল খেলার আয়োজন করা হয়।
ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এমপি বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান 'নতুন কুঁড়ি স্পোর্টস'-এর মাধ্যমে সারা বাংলাদেশের ছোট ছোট ছেলে মেয়েদের খেলাধুলার প্রতি উৎসাহিত করছেন। ছোটবেলা থেকেই খেলাধুলার মধ্য দিয়ে শরীর ও মনে এক ধরনের প্রিভেনশন (প্রতিরোধ ব্যবস্থা) তৈরি করার চমৎকার পদক্ষেপ নিয়েছেন। সরকার এ উদ্যোগ গ্রহন করায় সারাদেশের মানুষ এর মধ্যে ব্যাপক সারা পড়েছে এবং মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে খেলাধুলা প্রেমী লাখু দর্শকরা সাধুবাদ জানান ।
তিনি আরো বলেন, নরসিংদীর রায়পুরায় যুবসমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে সুস্থ ও সবল জাতি গঠনে খেলাধুলার বিকল্প নাই।
তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি উৎসাহিত করার পাশাপাশি মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে এবং স্থানীয় পর্যায়ে প্রতিভাবান খেলোয়ার তৈরি করতে হবে।
তারা একদিন দেশ-বিদেশে উচ্চ পর্যায়ে খেলাধুলা করে সুনাম বয়ে আনবে।
পরে খাকচক প্রিমিয়ার লীগ ক্রিকেট ফাইনাল খেলায় হযরত মা: মোবারক হোসেন এর সভাপতিত্বে আসাদুজ্জামান আসাদ ও নুরুজ্জামান ভুইয়ার সঞ্চালনায় প্রিমিয়ার লীগ ক্রিকেট ফাইনাল খেলা শুভ উদ্ধোধন করেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আমজাদ হোসেন ভুইয়া আলতাফ এবং প্রধান অতিথি হিসেবে ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এমপি অংশগ্রহন করেছেন।
এ সময় উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজী আব্দুর রহমান খোকন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল বাতেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক নাজমুল হক ভুইয়া মোহন, জেলা বিএনপির সদস্য কাজী আশাদুর রহমান মিলন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ফরিদ উদ্দিন,উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলফাজ উদ্দিন মিঠু,উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক নুর আহমেদ চৌধুরী মানিক,উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আমজাদ হোসেন ভূঁইয়া আলতাফ, উপজেলা কৃষকদলের সদস্য সচিব মইনুল সরকার, উপজেলা মৎস্যজীবি দলের সভাপতি ফিরোজ আল মুজাহিদ,উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আল আমিন ভুইয়া মাসুদ, উপজেলা যুবদল যুগ্ম আহবায়ক হুমায়ন কবির উপজেলা যুবদল যুগ্ম আহবায়ক সিরাজুল ইসলাম সুরুজ সহ স্থানীয় বিএনপির নেতাকর্মীগন।