NNTV
প্রকাশ : Aug 1, 2026 ইং
অনলাইন সংস্করণ

রায়পুরার উন্নয়নে প্রধানমন্ত্রীর কাছে এমপি বকুলের দাবি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে নৈশভোজে অংশ নিয়েছেন কেন্দ্রীয় বিএনপি’র বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক,নরসিংদী-৫আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল তার সহধর্মিনী ওমেন্স চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাট্রিজ এর চেয়ারম্যান, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক নেত্রী, রায়পুরা উপজেলা বিএনপির সদস্য জান্নাতুল হক শাপলা।
গতকাল ঢাকায় প্রধানমন্ত্রীর অফিসে নৈশভোজ ও সাক্ষাৎকালে প্রধানমন্ত্রীর কাছে তিনি ২৪টি ইউনিয়নের মিনি স্টেডিয়াম স্থাপন ও মেঘনা নদীর উপর ব্রিজ নির্মান সহ রায়পুরার সার্বিক উন্নয়ন, অবকাঠামোগত অগ্রগতি ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন।
এসময় নরসিংদী-৫আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এমপি ২৪টি ইউনিয়নের মিনি স্টেডিয়াম স্থাপন, মেঘনা নদীর উপর ব্রিজ নির্মান সহ রায়পুরার টেকসই নানামুখী উন্নয়ন, বেড়িবাঁধ নির্মাণ, নদীভাঙন রোধে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করাসহ চরাঞ্চলের যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়নের ওপর বিশেষ গুরুত্বারোপের কথা জানান। প্রধানমন্ত্রীর কাছে তিনি মেঘনা নদীতে ব্রিজ্র নির্মাণ, চরাঞ্চলে পর্যটন কেন্দ্র গড়ে তোলা, মেঘনা নদীতে ফেরি পারাপারের মাধ্যমে কুমিল্লার সাথে সরাসরি যোগাযোগ ব্যবস্থা করা, রায়পুরা শ্রীরামপুর রেল গেট থেকে রেললাইনের পাশ দিয়ে রাস্তা নির্মাণ করে ভৈরবের সাথে সংযোগ করাসহ শিল্প কারখানা গড়ে তোলার জন্য গ্যাস সংযোগ স্থাপনেরও দাবি জানান।
নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন ও নদীতীরবর্তী এলাকার স্থায়ী সুরক্ষার বিষয়টিও তুলে ধরেন। দাবির মধ্যে তিনি রায়পুরার অভ্যন্তরীণ সড়ক যোগাযোগ উন্নয়ন, গুরুত্বপূর্ণ এলাকায় সেতু নির্মাণ এবং রাজধানী ঢাকার সঙ্গে আঞ্চলিক যোগাযোগ আরও সহজ, দ্রুত ও নিরাপদ করতে প্রধানমন্ত্রীর কাছে বিশেষ উন্নয়ন প্রকল্প গ্রহণের আহ্বান জানান।
এছাড়া রায়পুরার চরাঞ্চলসহ পুরো উপজেলার যুবসমাজকে দক্ষ মানবসম্পদে পরিণত করতে প্রযুক্তিগত শিক্ষা, কারিগরি প্রশিক্ষণকেন্দ্র স্থাপন এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির ওপরও জোর দেন তিনি। এসময় আশা আশা প্রকাশ করে বকুল এমপি বলেন,প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন বর্তমান সরকারের মেয়াদকালেই রায়পুরার উন্নয়নে প্রয়োজনীয় বরাদ্দ ও গুরুত্বপূর্ণ প্রকল্পগুলো দ্রুত অনুমোদন পাবে। এর মাধ্যমে মেঘনাবেষ্টিত রায়পুরাকে একটি আধুনিক, মডেল ও উন্নত উপজেলায় রূপান্তর করা সম্ভব হবে। এ সময় নরসিংদী-৫ আসনের এই সংসদ সদস্য বকুল প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্ব, আধুনিক চিন্তাভাবনা এবং দেশকে একটি উন্নত, সমৃদ্ধ ও আত্মনির্ভরশীল হিসেবে রূপান্তরের সুদূরপ্রসারী ভিশনের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী সাধারণ মানুষের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে দেশের উন্নয়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করেছেন। এছাড়া প্রধানমন্ত্রীর আধুনিক ও বাস্তবমুখী চিন্তাভাবনা দেশের অর্থনৈতিক অগ্রগতিতে নতুন দিগন্তের সূচনা করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। প্রধানমন্ত্রীর সঙ্গে সংসদ সদস্য বকুলের এই সাক্ষাৎকে রায়পুরার উন্নয়নের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ। উল্লেখ্য,জাতীয় সংসদে বিভিন্ন বিষয়ে জনগণের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় ধারাবাহিকভাবে তুলে ধরে দেশবাসীর কাছে প্রসংশায় ভাসছেন বকুল এমপি। এছাড়া পৌরসভায় টুল আদায়ের নামে চাদাঁবাজী, মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ,সাবেক এমপি রাজুর দলীয় কোন্দলে কারনে রায়পুরার চরাঞ্চলের শতবছরের দুই গ্রুপের লেগে থাকা সংঘাত নিরসন, শান্তী প্রতিষ্টা ও বিএনপি নামধারী কিছু সুবিধাবাদী দুষ্ট লোকজন শক্ত হাতে দমন করায় তিনি ইতিমধ্যেই এলাকায় আলোচনায় এসেছেন। বাজেট বরাদ্ধে সমবন্টন, চাঁদাবাজী,মাদক নির্মূল ও সন্ত্রাসীদের বিরদ্ধে যুদ্ধ ঘোষনাসহ এলাকায় শান্তি প্রতিষ্ঠায় নানা পরিকল্পনা গ্রহন করে সমাদৃত হচ্ছেন ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এমপি  । ভাল কাজের জন্য তিনি সারা দেশের মধ্যে অন্য রকম দৃষ্টান্ত স্থাপন করেছেন। ফলে মন্ত্রী করতে দলীয় নেতাকর্মীসহ স্থানীয়রা প্রধানমন্ত্রীর কাছে জোর দাবি জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার ঝড় তুলছেন। ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এমপিকে রায়পুরাবাসী জনপ্রতিনিধি হিসেবে অনেক স্থস্তিবোধ করছেন,এলাকার চিহ্নিত সন্ত্রাসীরা  সন্ত্রাসী কর্মকান্ড ছাড়তে বাধ্য হচ্ছে। তিনি সাধারন মানুষের মাঝে স্থান করে নিয়েছেন। তার জন্য এলাকার নারী পুরুষ সুস্থ্যস্থা ও র্দীঘআয়ো কামনা করে রোজ রেখে ও নামাজ পড়ে আরো বড় অবস্থানে যাওয়ার জন্য দোয়া প্রার্থনা করা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুপুরে আদালতে তোলা হবে সাবেক স্পিকার ড.শিরীন শারমিনকে

1

উত্তপ্ত ভারত–পাকিস্তান বাকযুদ্ধের মাঝেই থমথমে বেলুচিস্তান

2

স্যামসাং আনবে ৮০ কোটি এআই প্রযুক্তির ডিভাইস

3

আমেরিকার ভাইস প্রেসিডেন্টের বাড়িতে হামলা! জানলা ভেঙে ঢোকার

4

তেহরানের একাধিক স্থানে বিকট শব্দের বিস্ফোরণ

5

রমজানে মিলবে গরুর মাংস ও ডিম:কেজি ৬৫০ টাকা, প্রতি ডিম ৮ টাকা

6

সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডের পোশাক কারখানায় আগুন, তিন ঘণ্টার

7

পশ্চিম তীরে 'পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ' থেকে গুলি করে ফিলিস্তি

8

নারায়ণগঞ্জে কাভার্ডভ্যানের চাপায় গার্মেন্টস শ্রমিক নিহত

9

চাঁদপুর সদরের বাগাদীতে সম্পত্তিগত বিরোধে। বসতবাড়িতে হামলা,

10

কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় মৃত্যুর সংখ্যা বেড়ে ৬৬ জন

11

নরসিংদীতে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

12

ইরান মধ্যস্থতা করবে পাকিস্তান ও আফগানিস্তান উত্তেজনা বন্ধে

13

আর্শদীপ ছাড়িয়ে গেলেন মালিঙ্গাকে

14

গাজায় শীতে শিশুদের মৃত্যু ঝুঁকি

15

সিলেটে যুবক খুন, নারায়ণগঞ্জ থেকে প্রধান আসামি গ্রেফতার

16

'বিশ্বকাপ ভ্রমণ সতর্কতা'জারি করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনা

17

অর্ধশতাধিক স্থলমাইনের চাপ প্লেট উদ্ধার টেকনাফ সীমান্তে

18

ব্রাহ্মণবাড়িয়ায় নির্বাচন নিয়ে দু'পক্ষের সংঘর্ষে নিহত ২

19

পাকিস্তানকে ধন্যবাদ দিলেন আসিফ নজরুল

20