NNTV
প্রকাশ : Feb 25, 2026 ইং
অনলাইন সংস্করণ

ইউক্রেনকে পারমাণু দিলে পাল্টা হামলার হুঁশিয়ারি রাশিয়ার

ইউক্রেনকে পরমাণু অস্ত্র সরবরাহ করা হলে রাশিয়া পাল্টা পারমাণবিক হামলা চালাতে পারে বলে মস্কো কড়া হুঁশিয়ারি দিয়েছে।রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট ও দেশটির নিরাপত্তা পরিষদের উপ-প্রধান দিমিত্রি মেদভেদেভ বলেছেন, যুক্তরাজ্য ও ফ্রান্স কিয়েভকে পারমাণবিক ওয়ারহেড দিলে তা সরাসরি যুদ্ধরত একটি দেশের হাতে পরমাণু অস্ত্র তুলে দেয়ার শামিল হবে, যার জবাবে রাশিয়া ‘নন-স্ট্র্যাটেজিক’ পারমাণবিক অস্ত্র ব্যবহারের পথেও যেতে পারে। খবর আনাদোলু এজেন্সির।

মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় তিনি একথা বলেন। দিমিত্রি মেদভেদেভ হুঁশিয়ারি দিয়ে আরও বলেন, লন্ডন ও প্যারিস এমন পদক্ষেপ নিলে মস্কোও কৌশলগত নয় এমন পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে। ক্রেমলিন বলছে, এতে আন্তর্জাতিক নিরস্ত্রীকরণ ব্যবস্থাই হুমকির মুখে পড়বে।

তার  মতে, ব্রিটেন ও ফ্রান্স যদি ইউক্রেনকে পারমাণবিক ওয়ারহেড দেয়, তাহলে রাশিয়া নন-স্ট্র্যাটেজিক পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে বাধ্য হবে। 

দিমিত্রি মেদভেদেভ বলেন, রাশিয়ার বৈদেশিক গোয়েন্দা সংস্থা এসবিআরের দেয়া তথ্য চলমান পরিস্থিতিকে আমূল বদলে দিচ্ছে। ওই তথ্যে ইউক্রেনকে পারমাণবিক অস্ত্র দেয়ার গোপন পরিকল্পনায় যুক্তরাজ্য ও ফ্রান্স জড়িত বলে বিস্ফোরক অভিযোগ সামনে আনা হয়েছে।

এর আগে মঙ্গলবারই রাশিয়ার বৈদেশিক গোয়েন্দা সংস্থা এসবিআর অভিযোগ করে, ব্রিটেন ও ফ্রান্স ইউক্রেনকে পারমাণবিক অস্ত্র দিতে চায়। তাদের দাবি, এমন পদক্ষেপ শান্তি আলোচনায় কিয়েভের অবস্থান শক্তিশালী করতে পারে মনে করেই এই পথে হাঁটার কথা ভাবছে ব্রিটেন ও ফ্রান্স।

উল্লেখ্য, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দীর্ঘ দিনের ঘনিষ্ঠ সহযোগী বলা হয়ে থাকে দিমিত্রি মেদভেদেভকে। ২০১২ সাল থেকে ২০২০ সালের জানুয়ারি পর্যন্ত মেদভেদেভ রাশিয়ার দশম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বপালন করেন। এছাড়া ২০০৮ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত রাশিয়ার প্রেসিডেন্ট ছিলেন তিনি।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

"তফসিল ঘোষনার পর নরসিংদীতে বিএনপির প্রার্থী খায়রুল কবির খোকন

1

মাদুরোকে আটকের পর তেলের বাজারে উল্টো চিত্র

2

পুলিশের অভিযানে রাজশাহীতে গ্রেফতার ১৯

3

ইরানের বিরুদ্ধে যুদ্ধে শুরু থেকেই ওতপ্রোতভাবে যুক্ত ছিল আরব

4

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোকপ্রক

5

নারায়ণগঞ্জে অধিক মূল্যে বাসের টিকিট বিক্রয়ের দায়ে জরিমানা

6

নারায়ণগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা

7

কানাডায় স্কুলে বন্দুকধারীর হামলা নিহত হয়েছেন ১০

8

The Guardian-এর প্রতিবেদন: বোর্ড অব পিসের আড়ালে গাজায় সামরিক

9

নরসিংদী হানাদার মুক্ত দিবস পালিত

10

শিবপুরে ৬৯ এর গণ-অভ্যুত্থানের মহানায়ক শহীদ আসাদ দিবসে কবরে

11

এসএসসি পরীক্ষার্থী কমেছে দিনাজপুর শিক্ষাবোর্ডে

12

তীব্র শীত নিয়ে বড় দুঃসংবাদ, তাপমাত্রা নামতে পারে ৪ ডিগ্রি

13

নবম পে-স্কেলের গেজেট দ্রুত বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচার

14

ভিএআর প্রযুক্তির বিপক্ষে রায় দিলেন একানব্বই শতাংশ ফুটবলভক্ত

15

যে খাবারে শরীরে সুগন্ধ তৈরি হয়, আর কোনটায় বাড়ে দুর্গন্ধ

16

বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাল অস্ট্রেলিয়া বিএনপি

17

নেতানিয়াহুর মৃত্যুর গুঞ্জনের মাঝেই ভাইরাল নতুন ভিডিও

18

আজকের নামাজের সময়সূচি ২ জানুয়ারি ২০২৬ (১৮ পৌষ ১৪৩২, ১২ রজব

19

বিশ্ব ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের বিবৃতি অনুযায়ী বিশ্বকাপ থেক

20