NNTV
প্রকাশ : Jan 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

তীব্র শীত নিয়ে বড় দুঃসংবাদ, তাপমাত্রা নামতে পারে ৪ ডিগ্রি সেলসিয়াসে

চলতি মাসে দেশের তাপমাত্রা চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে আসতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। ফলে দেশের বিভিন্ন অঞ্চলে শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে, যা শীতের তীব্রতা আরও বাড়াবে।

আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো মমিনুল ইসলাম জানিয়েছেন, জানুয়ারি মাসে দেশের বিভিন্ন অঞ্চলে মোট পাঁচটি শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে দুই থেকে তিনটি শৈত্যপ্রবাহ হতে পারে মৃদু থেকে মাঝারি মাত্রার, যেখানে তাপমাত্রা থাকবে আট থেকে দশ ডিগ্রি অথবা ছয় থেকে আট ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। এছাড়া এক থেকে দুটি শৈত্যপ্রবাহ হতে পারে মাঝারি থেকে তীব্র, যেখানে তাপমাত্রা নেমে আসতে পারে ছয় থেকে আট ডিগ্রি অথবা চার থেকে ছয় ডিগ্রি সেলসিয়াসে।

তিনি আরও জানান, জানুয়ারি মাসে দিন ও রাতের তাপমাত্রা মোটামুটি স্বাভাবিক থাকবে। তবে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদ নদী অববাহিকাসহ বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। অন্য এলাকায় হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনাও রয়েছে। কখনও কখনও এই কুয়াশা দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে।

ঘন কুয়াশার কারণে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কমে গিয়ে শীতের অনুভূতি আরও বেড়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে আরও বলা হয়েছে, বঙ্গোপসাগরে জানুয়ারি মাসে কোনো ঘূর্ণিঝড় বা নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনা নেই। একই সময়ে দেশের প্রধান নদ নদীগুলোতে স্বাভাবিক পানি প্রবাহ বজায় থাকবে। জানুয়ারিতে দেশের দৈনিক গড় বাষ্পীভবন থাকবে এক দশমিক পাঁচ শূন্য থেকে তিন দশমিক পাঁচ শূন্য মিলিমিটার এবং গড় সূর্যকিরণকাল থাকবে তিন দশমিক পাঁচ শূন্য থেকে পাঁচ দশমিক পাঁচ শূন্য ঘণ্টার মধ্যে।

আবহাওয়া অফিস জানিয়েছে, শৈত্যপ্রবাহের কারণে জানুয়ারি মাসে শীতের প্রকোপ তুলনামূলকভাবে বেশি হতে পারে। তাই সাধারণ মানুষকে আগেভাগেই শীত মোকাবিলার প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শরীরের জন্য টমেটো কতটা উপকারী

1

ইসরায়েল যদি পুরো পশ্চিম এশিয়া দখল করে তাও আপত্তি নেই আমেরিক

2

ভারতের অন্ধ্রপ্রদেশে বাস খাদে পড়ে নিহত ৯ জন

3

ভূমিকম্প অনুভূত ইরানে

4

সিলেটে চা বাগান থেকে অস্ত্র উদ্ধার

5

নাটোরে পরিত্যক্ত বাড়ী থেকে যুবকের মরদেহ উদ্ধার

6

ওমানে ড্রোন বিধ্বস্তের ঘটনায় ২ জন শ্রমিক নিহত

7

৫ যুবকের বিরুদ্ধে যুবতীর শ্লীলতা হানির অভিযোগ, ৩ জন আটক

8

রাজধানীতে এক মাসে মশা বেড়েছে ৪০%

9

ভারতকে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ করবে রাশিয়া, আশ্বাস পুতিন

10

মাচাদো দিলেন নিজ নোবেল পদক বিনিময়ে ট্রাম্প দিলেন ব্যাগ

11

কমিউনিস্ট পার্টির প্রার্থী জাহাঙ্গীর হোসেনের কাস্তে মার্কায়

12

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

13

তেল কিনতে এসে বিক্রয়কর্মীদের মারধরে যুবক নিহত

14

আজ যেসব ব্যাংক সীমিত পরিসরে খোলা থাকবে

15

জলবায়ু পরিবর্তন: মানব সভ্যতার এক নীরব বিপর্যয়

16

হোবার্ট হারিকেন্স জয় পেল রিশাদের অভিষেক ম্যাচে

17

পলাতক ব্যক্তিরা হতে পারবেন না ভোট প্রার্থী

18

ইরান নিয়ে উত্তেজনা, বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম

19

মাত্র ২৭ বছরে মারা গেছে কোরীয় গায়িকা মো সু-জিন

20