NNTV
প্রকাশ : Dec 9, 2025 ইং
অনলাইন সংস্করণ

গাজীপুরে পোশাক কারখানা বন্ধ ঘোষণা করায় শ্রমিকদের বিক্ষোভ

গাজীপুর মহানগরীর কোনাবাড়ীর আমবাগ এলাকার একটি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এতে শ্রমিকদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়। মঙ্গলবার সকাল ৮টার দিকে কারখানার প্রধান ফটকে জড়ো হয়ে তারা কারখানা খুলে দেওয়াসহ কয়েকটি দাবিতে বিক্ষোভ শুরু করেন।

শিল্পপুলিশ ও কারখানা শ্রমিকদের সূত্রে জানা গেছে, গত রবিবার (৭ ডিসেম্বর) পিএন কম্পোজিট নামের কারখানাটির এক শ্রমিক জরুরি প্রয়োজনে কারখানার বাইরে যান। ফিরে আসলে কয়েকজন কর্মকর্তা তাকে অকথ্য ভাষায় গালাগাল করেন। ওই ঘটনাকে কেন্দ্র করে গতকাল সোমবার শ্রমিকরা ওই কর্মকর্তাদের প্রত্যাহারের দাবি জানিয়ে বিক্ষোভ শুরু করেন। দিনভর শ্রমিকদের বুঝিয়েও পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারেনি কারখানা কর্তৃপক্ষ। বিকেলে শ্রমিকরা চলে গেলে কর্তৃপক্ষ রাতেই সিদ্ধান্ত নিয়ে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করে।

প্রধান ফটকে লাগানো নোটিশে বলা হয়েছে, কারখানার শ্রমিক, কর্মকর্তা ও কর্মচারীদের সার্বিক নিরাপত্তার স্বার্থে বাধ্য হয়ে বাংলাদেশ শ্রম আইন ২০০৬-এর ১৩ (১) ধারা মোতাবেক মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করা হলো। পরিস্থিতি স্বাভাবিক হলে পরবর্তী সময় কারখানা চালু করার অনুকূল পরিবেশ সৃষ্টি হলে খোলার তারিখ নোটিশের মাধ্যমে অবহিত করা হবে।

এদিকে মঙ্গলবার সকালে শ্রমিকরা কাজে যোগ দিতে গিয়ে জানতে পারেন কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এতে শ্রমিকরা উত্তেজিত হয়ে বিক্ষোভ শুরু করেন।

খবর পেয়ে গাজীপুর শিল্পপুলিশ ও কোনাবাড়ী থানা পুলিশ শ্রমিকদের নিয়ন্ত্রণ করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানা গেছে।

এ বিষয়ে কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার জালাল উদ্দিন মাহমুদ বলেন, কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুক্তির ১৮ দিনেই ১ বিলিয়ন ডলার আয় করলো ‘অ্যাভাটার: ফায়ার অ্য

1

ইরানের রেলসেতুতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল

2

হাদির মৃত্যুর সহানুভূতি ব্যবহার করে ইনকিলাব মঞ্চের কেউ নির্ব

3

নৈতিক স্খলন প্রমাণিত, দল হারালেন জামায়াতের এমপি গাজী নজরুল

4

নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে এক শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফত

5

শেষ ওয়ানডেতে ডাক পেলেন পেসার তানজিম সাকিব

6

উন্মুক্ত করে দেয়া হয়েছে খালেদা জিয়ার সমাধিস্থল

7

মৎস্যজীবী দল নেতা যোগ দিলেন জামায়াতে,করলেন দুগ্ধ স্নান

8

কে-পপ তারকার বিরুদ্ধে ২০০ বিলিয়ন ওন কর ফাঁকির অভিযোগে

9

নির্বাচক কমিটির আচরণ খুবই হতাশাজনক ভারতীয় ক্রিকেটার শামির সঙ

10

দীর্ঘদিন লুকিয়ে প্রেমের পর আজ বিয়ে করছেন জেফার-রাফসান

11

মাত্র চার দিনে ১০০ কোটি ছাড়াল অক্ষয়ের ‘ভূত বাংলা’

12

বিশ্বের সবচেয়ে উষ্ণ ৬টি দেশের মধ্যে বাংলাদেশ হবে একটি-অক্সফ

13

যুদ্ধে দুই শতাধিক ‘শত্রু বিমান’ ভূপাতিতের দাবি আইআরজিসির

14

যমুনায় এনসিপির দুই নেতা প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে

15

এক ফটোগ্রাফার সূর্যের সামনে ধারণ করলেন স্কাইডাইভারের দৃশ্য

16

মুন্সীগঞ্জে জয় হত্যাকাণ্ডে তিনজনকে গ্রেফতার করেছে র‍্যাব

17

ওয়ালমার্টের বাজার মূলধন ছুঁলো ১ লাখ কোটি ডলার

18

জাতীয় দলের সাবেক ফুটবলার গোলাম দস্তগীর নীরা আর নেই

19

ইসরায়েলিদের টাকায় চলা দলে আমি থাকতে পারি না বললেন রেজা কিবর

20