NNTV
প্রকাশ : Jun 1, 2026 ইং
অনলাইন সংস্করণ

নবায়নযোগ্য জ্বালানি খাতে সরকারের বিশেষ গুরুত্ব রয়েছে : জ্বালানি প্রতিমন্ত্রী

নবায়নযোগ্য জ্বালানি খাতে সরকারের বিশেষ গুরুত্ব রয়েছে। আসন্ন বাজেটে এ খাত নিয়ে ইতিবাচক কিছু ঘোষণা আসতে পারে বলে আশা প্রকাশ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

তিনি বলেন, দেশের মানুষের বিদ্যুৎ ও জ্বালানি সংক্রান্ত ভোগান্তি কমাতে সরকার আন্তরিকভাবে কাজ করছে।

আজ সোমবার দুপুরে সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

ঈদের ছুটিতে বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বিভ্রাটের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, ঈদের সময় বিদ্যুতের চাহিদা অনেক কমে যায়। ফলে পরিকল্পিত লোডশেডিংয়ের প্রয়োজন হয়নি। তবে কালবৈশাখী ঝড় ও ভারী বৃষ্টিপাতের কারণে অনেক স্থানে বিদ্যুৎ সঞ্চালন লাইনের ক্ষতি হয়েছে, যার ফলে কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়।

তিনি আরও  বলেন, চাহিদা ও সরবরাহের ঘাটতির কারণে যে বিদ্যুৎ বিচ্ছিন্নতা ঘটে সেটাই প্রকৃত লোডশেডিং। কিন্তু বর্তমানে অধিকাংশ ক্ষেত্রে সমস্যা হচ্ছে টেকনিক্যাল ফল্ট বা প্রাকৃতিক দুর্যোগের কারণে।

প্রতিমন্ত্রী জানান, ঈদের ছুটির সময়ও বিদ্যুৎ ও জ্বালানি বিভাগের কর্মকর্তারা মাঠপর্যায়ে কাজ করেছেন। কোথায় কী ধরনের সমস্যা হয়েছে এবং ভবিষ্যতে কীভাবে আরও ভালো সেবা দেওয়া যায়, তা পর্যালোচনায় বিদ্যুৎ ভবনে সংশ্লিষ্টদের নিয়ে বৈঠক করা হচ্ছে।

বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বর্তমানে চাহিদার তুলনায় অনেক বেশি উল্লেখ করে তিনি বলেন, অবকাঠামোগত সীমাবদ্ধতা ও প্রাকৃতিক দুর্যোগজনিত সমস্যাগুলো ধীরে ধীরে সমাধানের চেষ্টা চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েল আরও সেনা পাঠিয়েছে দক্ষিণ লেবাননে

1

মা ও মেয়ে নিখোঁজ; ২০ দিন পর নিজ বাসায় মিলল অর্ধগলিত মরদেহ

2

ইরানের প্রেসিডেন্ট মাসুদ হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রকে

3

শিশু সাজিদ গভীর নলকূপে আটকে আছে, মায়ের হৃদয়বিদারক আকুতি

4

নরসিংদীর রায়পুরায় ফ্লাইট লেফটেন্যান্ট বীরশ্রেষ্ঠ মতিউর রহমান

5

দেশের পাঁচ জেলায় বজ্রপাতে নিহত ১০ জন

6

ভারত থেকে আরও ৫ হাজার মেট্রিক টন ডিজেল আমদানি

7

ঢাকায় শীত কেমন থাকবে, জানাল অধিদপ্তর

8

ইসরায়েলে বিমান হামলা করেছে ইরান,আহত ১৬

9

৩০০ ফিটে নেতাকর্মীদের ঢল, স্লোগানে উৎসবের আমেজ

10

দেশে খাদ্যশস্যের মজুদ ২২ লাখ ১০ হাজার ৬৭০ টন: খাদ্য উপদেষ্টা

11

ইসরায়েলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছে তুরস্ক

12

হাতিয়ায় আসলে কী ঘটেছিল ?

13

The Guardian-এর প্রতিবেদন: বোর্ড অব পিসের আড়ালে গাজায় সামরিক

14

চীনে শক্তিশালী ভূমিকম্পে ধসে পড়ল ১৩ ভবন, নিহত ২

15

হাদিকে হত্যা : শ্যুটার ফয়সাল ও সংশ্লিষ্টদের ৫৩ অ্যাকাউন্ট অব

16

ইরানের সামরিক স্থাপনায় আবারও মার্কিন হামলা

17

ফ্যামিলি কার্ড নিয়ে মন্ত্রী-সচিবদের সঙ্গে দফায় দফায় বৈঠক

18

১১ দিনের চেষ্টায় নিয়ন্ত্রণে জাপানের দ্বিতীয় বৃহত্তম ভয়াবহ দা

19

আচরণবিধির লঙ্ঘনের শাস্তি পেলেন কোচ অ্যান্ডি ফ্লাওয়ার

20