NNTV
প্রকাশ : Mar 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভারতে হাসপাতালের আইসিইউতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ রোগী নিহত

ভারতের ওড়িশার কটকের একটি সরকারি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ১০ জন রোগী নিহত হয়েছে। এই ঘটনায় আরও ১৬ জন আহত হয়েছেন।

সোমবার (১৬ মার্চ) ভোররাতে কটকের এসসিবি মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে এ আগুন লাগে।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

খবরে জানানো হয়, নিহতদের সবাই রোগী বলে জানা গেছে। আর আহতদের যাদের মধ্যে পাঁচজন রোগী এবং বাকিরা হাসপাতালের কর্মী।

হিন্দুস্থান টাইমস জানায়, আগুন লাগার খবর পেয়েই ফায়ার সার্ভিসের একাধিক দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কর্তৃপক্ষের কাছে এই অগ্নিকাণ্ডের কারণ এখনও পরিষ্কার নয়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, শর্ট সার্কিটের কারণে এই ঘটনা ঘটে থাকতে পারে।

ঘটনার পরপরই ওড়িশার মুখ্যমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী মুকেশ মহালিং হাসপাতাল পরিদর্শনে যান এবং পরিস্থিতি পর্যালোচনা করেন। তিনি জানান, ফায়ার সার্ভিস যথাসময়ে ঘটনাস্থলে পৌঁছলেও আইসিইউতে ভেন্টিলেটর সাপোর্টে চিকিৎসাধীন কয়েকজন রোগী দম বন্ধ হয়ে মারা যান।

এদিকে, হাসপাতালে চিকিৎসাধীন অন্যান্য রোগীদের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী। মৃত রোগীদের নিকটাত্মীয়কে ২৫ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেছেন তিনি। পাশাপাশি এই ঘটনার বিচার বিভাগীয় তদন্তেরও নির্দেশ দিয়েছেন তিনি।

অগ্নিদগ্ধ আইসিইউ থেকে মোট ২৩ জন রোগীকে অন্যত্র স্থানান্তরিত করা হয়েছে। এর মধ্যে ৭ জন রোগীকে আইসিইউ থেকে অন্যত্র নিয়ে যাওয়ার সময় তাদের মৃত্যু হয়েছিল। ৩ জন রোগীর মৃত্যু পরে হয়েছে। আর রোগীদের সরিয়ে নিয়ে যেতে গিয়ে ৬ জন হাসপাতাল কর্মী আহত হয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজা উপত্যকা পুনর্গঠনে বিলিয়ন ডলারের সহায়তা দেবে কাতার

1

নারায়ণগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

2

নিউইয়র্কের স্ট্যাচু অব লিবার্টিতে আলোক প্রদর্শনীর আয়োজন করবে

3

বগুড়া সফরে যাচ্ছেন তারেক রহমান দীর্ঘ ১৯ বছর পর

4

ইউক্রেন হামলা করেছে রাশিয়ার সাবমেরিনে

5

ধৈর্য: পরীক্ষার সময় আল্লাহর সবচেয়ে প্রিয় আমল

6

রোজা ও পূজা নিয়ে মন্তব্য: জামায়াত প্রার্থী শিশির মনিরের বিরু

7

গোপালগঞ্জে ভোক্তা অধিকারের অভিযানে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

8

বজ্রপাত থেকে বাঁচার জন্য যে দোয়া পড়বেন

9

অভিষেক শর্মা গড়লেন ছক্কার নতুন রেকর্ড

10

গাজায় আন্তর্জাতিক বাহিনীতে যোগ দেবে বাংলাদেশ প্রেস সচিব যদি

11

এগিয়ে এসে মেসিকে জড়িয়ে ধরলেন লামিনে ইয়ামাল

12

ব্রাজিলে বাস দুর্ঘটনায় নিহত ১৬

13

এরদোয়ান জানালেন ইসরায়েলকে রুখে দেয়ার আহ্বান

14

কৃষ্ণ সাগরে তুরস্কের ট্যাংকারে হামলা

15

নীলফামারীতে কনে নিয়ে ফেরার পথে মাইক্রোবাস খাদে, শিশুসহ নিহত

16

ফরিদপুরে রিজার্ভ ট্যাংকের কাঠামো খুলতে গিয়ে নির্মাণশ্রমিকের

17

রাজধানীতে মা-মেয়ে হত্যা: স্বামীসহ গৃহকর্মী রিমান্ডে

18

ট্রাম্পের হুঁশিয়ারিকে পাত্তা না দিয়েই গ্রিনল্যান্ডে এসে পৌঁছ

19

জলবায়ু পরিবর্তন: মানব সভ্যতার এক নীরব বিপর্যয়

20