NNTV
প্রকাশ : Jan 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

মারা গেছেন কিংবদন্তি ড্রামার স্লাই ডানবার

কিংবদন্তি জ্যামাইকান ড্রামার স্লাই ডানবার মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। 

ডানবারের মৃত্যুর খবর প্রথম জানান তার স্ত্রী থেলমা। জ্যামাইকান সংবাদপত্র দ্য গ্ল্যানারকে তিনি বলেন, সোমবার সকালে স্বামীকে অচেতন অবস্থায় পাওয়া যায়। পরে তার মুখপাত্র মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। মৃত্যুর সঠিক কারণ জানা না গেলেও, কিছুদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন বলে জানিয়েছেন থেলমা।

 ডানবারের মৃত্যুর খবর প্রথম প্রকাশ করেন তাঁর স্ত্রী থেলমা, যিনি জ্যামাইকান সংবাদপত্র দ্য গ্ল্যানারকে জানিয়েছেন, গতকাল সোমবার সকালে তিনি অচেতন অবস্থায় ডানবারকে খুঁজে পান। পরে মৃত্যুর খবর নিশ্চিত করেন তাঁর মুখপাত্রও।
ডানবারের স্ত্রী জানান, গতকাল সকাল ৭টায় তিনি ডানবারকে অচেতন অবস্থায় পান। মৃত্যুর সঠিক কারণ জানা না গেলেও কিছুদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন বলে জানান তিনি। থেলমা বলেন, ‘গতকাল দিনটা তার জন্য দারুণ ছিল। বন্ধুদের সঙ্গে আনন্দে সময় কাটিয়েছে, ভালোভাবে খেয়েছে। সে কিছুটা অসুস্থ জানতাম, তবে তা এতটা গুরুতর ছিল, ধারণা ছিল না।’

ব্রিটিশ ডিজে ডেভিড রোডিগান ডানবারকে ‘একজন সত্যিকারের আইকন’ এবং ‘সবচেয়ে বড় ড্রামারদের একজন’ হিসেবে শ্রদ্ধা জানিয়েছেন।
ডানবারের জন্ম জ্যামাইকার কিংস্টোনে। শৈশবে টিন ক্যান ব্যবহার করে ড্রাম বাজানো শুরু করেন তিনি। ১৯৯৭ সালে এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘লয়েড নিবস (জ্যামাইকান ড্রামার) ও দ্য স্কাটালাইটস ব্যান্ডের কনসার্ট দেখেই আমার মধ্যে ড্রামার হওয়ার স্বপ্ন উঁকি দিয়েছিল। কারণ, ব্যান্ডের মধ্যে সবচেয়ে বেশি পরিশ্রম ড্রামাররাই করে।’

কিশোর বয়সে জ্যামাইকান বিশ্বখ্যাত বেজিস্ট রবি শেক্‌সপিয়ারের সঙ্গে পরিচয় হয় ডানবারের। এরপর তিনি ‘দ্য রেভোল্যুশনারি’ ব্যান্ডের রিদম সেকশনে যুক্ত হন।
১৯৮০ সালে ডানবার ও রবি শেক্‌সপিয়ার মিলে ‘ট্যাক্সি রেকর্ডস’ নামের প্রযোজনা প্রতিষ্ঠান শুরু করেন। যেখানে নতুন প্রজন্মের জ্যামাইকান শিল্পীদের যেমন শাগি, স্কিপ মারলে, বিনি ম্যান, রেড ড্রাগনের সুযোগ করে দেওয়া হয়। একই সময়ে তাঁরা গ্রেস জোনসের ১৯৮১ সালের হিট অ্যালবাম ‘নাইটক্লাবিং’-এ ড্রাম বাজিয়েছিলেন।
রবি শেক্‌সপিয়ার একবার বলেছিলেন, নিজেদের অথবা অন্য শিল্পীদের মিলিয়ে তিনি ও ডানবার দুই লাখের বেশি রেকর্ডিংয়ে অংশ নিয়েছেন। প্রডিউসার ব্রায়ান ইনো এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘রেগে (জ্যামাইকান একটি সংগীতের ধরন) রেকর্ড কিনলে প্রায় ৯০ শতাংশে ড্রামার হিসেবে স্লাই ডানবারকে পাওয়া যায়।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কক্সবাজারে নির্মাণ হচ্ছে আধুনিক মৎস্য অবতরণ কেন্দ্র

1

বাংলাদেশে শিশুদের ওপর বর্বরতায় ইউনিসেফের উদ্বেগ প্রকাশ

2

চাঁদপুরে ব্যস্ত কর্মদিবস পার করলেন এমপি শেখ ফরিদ আহমেদ মানিক

3

সিরিজ জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে বাংলাদেশ দল

4

নারী ফুটবল টিম নিয়ে এতো কেন লুকোচুরি

5

বিশ্ববাজারে তেলের দামে বড় পতন

6

বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বিস্ফোরণ , ৪ বছরের মধ্যে সর্

7

কম পারিশ্রমিকের জন্য প্রযোজকদের দুষলেন অভিনেত্রী কৃতি

8

সারাদেশে ৮৭ লাখ ৫০ হাজার প্রিপেইড বিদ্যুৎ মিটার স্থাপন

9

ভোট দিতে নিবন্ধন করেছে ৩৪০৬৪৩ প্রবাসী

10

সকালে খালি পেটে কাঁচা হলুদ খেলে কী হয়?

11

টিউলিপকে গ্রেফতারে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির নির্দ

12

ব্রাজিলে আটক বাংলাদেশি মানবপাচারকারী সাইফুল্লাহকে যুক্তরাষ্ট

13

হবিগঞ্জে দুই গ্রামবাসীর ব্যপক সংঘর্ষে পুলিশসহ ৩৫ জন আহত

14

আজ সুপ্রিম কোর্ট সচিবালয়ের উদ্বোধন

15

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাদারীপুরে ১৩ বসতঘরে আগুন,আহত

16

পাকিস্তানে বিয়ে বাড়িতে বিস্ফোরণে বর-কনেসহ নিহত ৮

17

বাবার স্মৃতিতে ১০০ দিনে ৪ হাজার ২০০ কিলোমিটার দৌড়ালেন মেয়ে

18

মাদারীপুরে ইয়াবাসহ আটক মা-ছেলে ও ক্রেতাকে কারাদণ্ড

19

নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন সামান্তা শারমিন।

20