NNTV
প্রকাশ : Jan 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

আলিয়া ‘সুযোগসন্ধানী’, সমর্থন দিলেন অনন্যা

বলিউড নায়িকাদের রেষারেষি আর বিরোধে জড়ানোর ঘটনা নতুন নয়। এ বার সে ঝামেলায় জড়িয়েছেন অভিনেত্রী আলিয়া ভাট এবং অনন্যা পাণ্ডে।

ভারতীয় সংবাদমাধ্যম ফ্রি প্রেস জার্নালের প্রতিবেদন থেকে জানা যায়, অতীতের মতো আর সুসম্পর্ক নেই আলিয়া-অনন্যার। সামাজিক যোগাযোগ মাধ্যমে যার প্রমাণ মিলেছে।

সম্প্রতি বাংলাদেশ, ভারত, পাকিস্তানে ইয়ামি গৌতম অভিনীত ‘হক’ সিনেমা ব্যাপকভাবে আলোচিত হচ্ছে। আর এ সিনেমাটি নিয়ে মুগ্ধতা প্রকাশ করেছেন আলিয়া। বিতর্কের শুরু সেখান থেকেই।
 
জানা যায়, সোশ্যাল হ্যান্ডেল ইনস্টাগ্রামে সোমবার (১২ জানুয়ারি) একটি স্ট্যাটাস দেন আলিয়া। যেখানে ইয়ামির একটি ছবি পোস্ট করে নায়িকার প্রশংসায় পঞ্চমুখ হন আলিয়া। 
 
ইয়ামিও আলিয়ার প্রশংসার পোস্টে ইতিবাচক সাড়া দেন।  কিন্তু মন্তব্যের ঘরে ভিন্ন মত জানাতে শুরু করেন নেটিজেনরা।
 
অনেকে আলিয়ার এ প্রশংসাকে ইতিবাচক হিসেবে নিলেও বেশিরভাগ নেটিজেনই বিষয়টিকে নেতিবাচক হিসেবে দেখছেন। অসংখ্য নেটিজেন আলিয়াকে ‘সুযোগসন্ধানী’ বলে আখ্যা দেন।
 
তেমনি একটি নেতিবাচক মন্তব্যে সম্প্রতি লাইক রিয়েকশন দিয়েছেন অভিনেত্রী অনন্যা। আর এরপরই দুই অভিনেত্রীর বর্তমান সম্পর্ক নিয়ে ভক্তদের মধ্যে শুরু হয় তর্ক-বিতর্ক-আলোচনা।

এ বিষয়ে আলিয়া ও অনন্যার টিম এখনও কোনও মন্তব্য করেনি। নতুন বিবাদ জন্ম নেয়ায় দুই নায়িকাই নিশ্চুপ বলে মনে করছেন ভক্তরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নদী ও খাল দখলকারীরা সাবধান হয়ে যান: আমিন উর রশিদ ইয়াছিন

1

ঝিনাইদহের শৈলকুপায় বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

2

সৌদি থেকে ৪০ হাজার টন সার আমদানি করবে সরকার

3

দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় মৃত্যু ১১ জনের

4

রয়টার্সের প্রতিবেদনে উঠে এসেছে ক্ষমতার দ্বারপ্রান্তে তারেক র

5

চট্টগ্রাম বন্দরে অচলাবস্থা আবারও ধর্মঘটে

6

চট্টগ্রামে মুখোশধারী দুর্বৃত্তের হামলায় চায়ের দোকানি নিহত

7

গাজীপুরে পলি কেবলসের শীর্ষ বিক্রেতা জহিরুল ইসলাম সরকার

8

ইমাম ও মুয়াজ্জিনদের জন্য বেতন নির্ধারণের সিদ্ধান্ত সরকারের

9

বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: আমীর খসরু

10

রাজধানীর ঢাকায় জামায়াতের ১৭ প্রার্থীর মধ্যে ১৩ জন কোটিপতি

11

সুদানে স্কুলে ড্রোন হামলা, শিশুসহ অন্তত অর্ধশত প্রাণহানি

12

আগামী রবিবার থেকেই শুরু হচ্ছে নেতানিয়াহুর দুর্নীতির বিচার

13

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

14

চট্টগ্রামে স্থগিত হয়েছে ভারতীয় ভিসা

15

রাজশাহীর মোহনপুরে কৃষককে ভেকুর নিচে ফেলে হত্যার অভিযোগ

16

মুফতি ফয়জুল করীমের আসনে প্রার্থী দেবে না জামায়াত

17

সারা দেশে টানা পাঁচ দিন ভারী বর্ষণের আশঙ্কা

18

তোলারাম কলেজের বাস সংকট ও বাস মেরামতের দাবি শিক্ষার্থীদের অ

19

বাংলাদেশে শিশুদের ওপর বর্বরতায় ইউনিসেফের উদ্বেগ প্রকাশ

20