NNTV
প্রকাশ : Feb 3, 2026 ইং
অনলাইন সংস্করণ

চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের কর্মবিরতি

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে বুধবার সকাল ৮টা থেকে অনির্দিষ্টকালের লাগাতার কর্মবিরতি ঘোষণা করেছেন শ্রমিক-কর্মচারী সংগঠনের নেতারা। 


বন্দরের কার্যক্রম প্রায় অচল হয়ে পড়ায় জেটি ও বহিনোঙরে পণ্য খালাসের অপেক্ষায় রয়েছে ৯৮টি জাহাজ। এর মধ্যে অন্তত ৩২টি জাহাজে চাল, ডাল, চিনি, তেল ও খেজুরসহ বিভিন্ন খাদ্যপণ্য রয়েছে।

এদিকে আন্দোলন দমাতে সোমবার হঠাৎ করে ১৫ জন কর্মকর্তা-কর্মচারীকে বদলি করা হয়েছে। নৌপরিবহন মন্ত্রণালয়ের সুপারিশে জারি করা এক অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়। বদলি হওয়া ব্যক্তিদের মধ্যে আন্দোলনে নেতৃত্ব দেওয়া বিএনপিপন্থি দুই শ্রমিক নেতাও রয়েছেন।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ সোমবার ওয়েবসাইটে পোর্ট পারফরম্যান্স আপডেট প্রকাশ করেনি। তবে আগের দিনের তথ্যানুযায়ী, বন্দর এলাকায় অপেক্ষমাণ ৯৮টি জাহাজের মধ্যে ১২টি কনটেইনারবাহী, ২৯টি জেনারেল কার্গো এবং ২২টি গম ও চালসহ খাদ্যপণ্যবাহী জাহাজ রয়েছে। এ ছাড়া পাঁচটি জাহাজে চিনির কাঁচামাল, দুটি জাহাজে লবণ এবং নয়টি জাহাজে তেল বহন করা হচ্ছে। বাকি জাহাজগুলোতে সার, সিমেন্ট ক্লিঙ্কারসহ বিভিন্ন পণ্য রয়েছে।


চট্টগ্রাম বন্দরের পরিচালক (প্রশাসন) মো. ওমর ফারুক বলেন, রমজানের আগে এ ধরনের কর্মসূচি দেশের সামগ্রিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলছে। তিনি আশা প্রকাশ করেন, শ্রমিক-কর্মচারীরা কর্মবিরতি প্রত্যাহার করবেন। অন্যথায় প্রশাসন আরও কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হবে বলে জানান তিনি।

অন্যদিকে নৌপরিবহন মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. বেলায়েত হোসেনের সই করা আদেশে দাপ্তরিক প্রয়োজনে মোট ১৫ জন কর্মকর্তা-কর্মচারীকে বদলি ও সংযুক্তি প্রদান করা হয়েছে। এর মধ্যে আটজনকে পায়রা বন্দরে এবং সাতজনকে মোংলা বন্দরে বদলি করা হয়।

আদেশ অনুযায়ী, চট্টগ্রাম বন্দরের অডিট সহকারী মো. হুমায়ুন কবির ও ইঞ্জিন ড্রাইভার মো. ইব্রাহিম খোকনকে প্রথমে ঢাকার পানগাঁও টার্মিনালে সংযুক্ত করা হলেও একদিনের মধ্যে যথাক্রমে মোংলা ও পায়রা বন্দরে বদলি করা হয়। তারা দুজনই আন্দোলনকারী সংগঠন ‘চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ’-এর সমন্বয়ক এবং জাতীয়তাবাদী বন্দর শ্রমিক দলের শীর্ষ নেতা।

একই আদেশে আরও কয়েকজন কর্মকর্তা-কর্মচারীকে পায়রা ও মোংলা বন্দরে বদলি করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সারা দেশে বাণিজ্যিক আদালত গঠন, ঢাকায় তিনটি স্থাপন

1

যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকধারীর হামলায় প্রাণ গেল

2

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

3

পিটিআই পুনর্গঠন করল রাজনৈতিক কমিটি

4

বাঘায় ১০০ গ্রাম শুকনো গাঁজাসহ যুবক আটক

5

কনস্টেবল থেকে এএসআই পদে উত্তীর্ণ মানিকগঞ্জের উজ্জ্বল ভূঁইয়া

6

এনসিপি নেতার সমাপনী বক্তব্যে জয় বাংলা, পরে বললেন, ‘সরি, সরি

7

দু’সপ্তাহ আগে বিয়ে, এবার অস্ট্রেলিয়ান ওপেনে কামব্যাক করলেন ৪

8

সার সংকটে ভোগান্তিতে কুমারখালীর পিঁয়াজ চাষিরা

9

ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল আবারও রিমান্ডে

10

ড্যানিয়েল র‍্যাডক্লিফের শৈশবের চরিত্র নিয়ে স্মৃতিচারণ

11

শিশু রামিসাকে ধর্ষণ-হত্যার ঘটনায় আসামি সোহেল ও তার স্ত্রীর ব

12

রাজধানীতে ময়লার গাড়ির ধাক্কায় প্রাণ গেল ২ বিশ্ববিদ্যালয় শি

13

শিগগিরই হামসহ ১০ ধরনের টিকা আসছে : স্বাস্থ্য সচিব

14

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

15

হেফাজতের ভোটব্যাংক যাবে কোন দিকে?

16

বঙ্গোপসাগরে আজ থেকে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা

17

শেখ ফরিদ আহমেদ মানিকের আগমন উপলক্ষে ইব্রাহিমপুর বিএনপির অঙ্গ

18

‌এক বছরে ৩ ঈদ ২ হজ , এক বিরল অভিজ্ঞতা

19

ভীত না হয়ে সতীর্থদের জয়ের জন্য খেলতে বললেন রদ্রি

20