NNTV
প্রকাশ : Jan 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

ইরানের বিক্ষোভে ৫ হাজার মানুষের মৃত্যু

ইরানে চলমান দুই সপ্তাহের বিক্ষোভে কমপক্ষে ৫ হাজার মানুষ নিহত হয়েছেন, যার মধ্যে প্রায় ৫০০ জন নিরাপত্তা কর্মীও রয়েছেন। রোববার (১৮ জানুয়ারি) এক ইরানি কর্মকর্তার বরাত দিয়ে বার্তাসংস্থা রয়টার্স এই তথ্য নিশ্চিত করেছে।

ওই প্রতিবেদনে কর্মকর্তার দাবি করেছেন, বিক্ষোভে এই প্রাণহানির জন্য ‘সন্ত্রাসবাদী ও সশস্ত্র দাঙ্গাকারীরা’ দায়ী। ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় কুর্দি অধ্যুষিত এলাকাগুলোতে সবচেয়ে ভয়াবহ সংঘর্ষ ও নিহতের ঘটনা ঘটেছে। ওই অঞ্চলে কুর্দি বিচ্ছিন্নতাবাদীরা দীর্ঘদিন ধরে সক্রিয় এবং সেখানে অতীতের অস্থিরতাগুলোর সময়ও ব্যাপক সহিংসতা দেখা গেছে।

তবে নিহতের সংখ্যা বাড়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন ওই কর্মকর্ত। ইসরায়েল এবং বিদেশের সশস্ত্র গোষ্ঠীগুলো বিক্ষোভকারীদের সমর্থন ও সরঞ্জাম সরবরাহ করেছে বলে অভিযোগ করেন তিনি।

তবে বিভিন্ন মানবাধিকার সংস্থার দেওয়া তথ্যের সঙ্গে সরকারি এই হিসাবের পার্থক্য দেখা গেছে। মানবাধিকার সংস্থা এইচআরএএনএ জানিয়েছে, বিক্ষোভে নিহতের সংখ্যা ৩ হাজারের বেশি। আরও ৪ হাজারের বেশি মৃত্যুর ঘটনা পর্যালোচনার অধীনে রয়েছে। সংস্থাটি আরও জানিয়েছে, এখন পর্যন্ত ২৪ হাজারের বেশি মানুষকে গ্রেফতার করা হয়েছে।

তেহরান চলমান অস্থিরতার জন্য বরাবরই ইসরায়েলসহ তাদের বিদেশি শত্রুদের দায়ী করে আসছে। যুক্তরাষ্ট্রে নির্বাসিত ইরানি নেতা রেজা পাহলভি দেশটির বিক্ষোভে সমর্থন জানিয়েছিলেন। সরকার পতন হলে ইরানের নেতৃত্ব দেওয়ার আগ্রহ দেখিয়েছিলেন তিনি। ইসরায়েলও তার প্রতি সমর্থন জানিয়েছিল।

যদিও রয়টার্সকে সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, পাহলভির ইরানের নেতৃত্ব দেওয়ার মতো জনসমর্থন আছে কি না, তা নিয়ে তিনি সন্দিহান। সেই সাথে ইরানে মার্কিন হস্তক্ষেপের সম্ভাবনা নেই বলেও জানান তিনি।



মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরে ‘ট্রান্সফরমার চুরি করতে’ সেচঘরে থাকা কৃষককে ‌হত্যা

1

পৃথিবী আগের চেয়ে দ্রুত গরম হচ্ছে, সতর্ক করলেন বিজ্ঞানীরা

2

লক্ষ্মীপুরে ছোট ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ, তিন ভাই আটক

3

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষক সংকট

4

জাপানে ভোটগ্রহণ শুরু, ভোটারদের দীর্ঘ সারি

5

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ কার্যকর ঘোষণা

6

জামালপুরে নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

7

বিজয়-রাশমিকার বিয়েতে খরচ কত?

8

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

9

সুনামগঞ্জে ভয়াবহ আগুন, পুড়ে ছাই ১৫ দোকান

10

গলাচিপায় সালিসে বিপক্ষে কথা বলায় যুবককে কুপিয়ে হত্যা, চাচাত

11

ইরানের বিরুদ্ধে যুদ্ধে শুরু থেকেই ওতপ্রোতভাবে যুক্ত ছিল আরব

12

ইরানে ৮০০ ফাঁসি স্থগিত, দাবি যুক্তরাষ্ট্রের

13

পাঁচ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার

14

আজকের নামাজের সময়সূচি ২ জানুয়ারি ২০২৬ (১৮ পৌষ ১৪৩২, ১২ রজব

15

এনসিপির দুই কেন্দ্রীয় নেতার দলীয় পদ থেকে অব্যাহতি

16

ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক অভিযানে ৩৪ কেজি গাঁজা উদ্ধার

17

থাইল্যান্ড বিমান হামলা চালাল কম্বোডিয়ায়

18

বিবাহবার্ষিকীতে স্বামীর ‘উপহার’ ডিভোর্স নোটিশ!

19

শীতেকালে গাঁটে অসহ্য যন্ত্রণায় যেভাবে স্বস্তি পাওয়া যাবে

20