NNTV
প্রকাশ : Jul 14, 2026 ইং
অনলাইন সংস্করণ

কাউরিয়া পাড়ায় একনলা বন্দুক, পাইপগান, ককটেল ও পুলিশের শটগানের কার্তুজ উদ্ধার

নরসিংদীর কাউরিয়া পাড়া এলাকায় অভিযান চালিয়ে একটি একনলা বন্দুক, দুটি পাইপগান, দুটি ককটেল এবং পুলিশের শটগানের চার রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে র‍্যাব-১১।

র‍্যাব-১১ জানায়, “বাংলাদেশ আমার অহংকার” স্লোগানকে ধারণ করে প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাস, চাঁদাবাজি, জঙ্গিবাদ দমন, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারসহ বিভিন্ন চাঞ্চল্যকর অপরাধ দমনে কাজ করে আসছে। ধারাবাহিক গোয়েন্দা নজরদারি ও অভিযানের মাধ্যমে অপরাধীদের আইনের আওতায় এনে জনসাধারণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে বাহিনীটি।

র‍্যাবের তথ্য অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে গত ১৩ জুলাই ২০২৬ রাত আনুমানিক ৮টা ৪০ মিনিটে র‍্যাব-১১, সিপিএসসি, নরসিংদীর একটি আভিযানিক দল নরসিংদী মডেল থানার কাউরিয়া পাড়া ইউএমসি পরিত্যক্ত কলোনি সংলগ্ন জঙ্গলে বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে মাদকের একটি স্পটে অবস্থানরত কয়েকজন ব্যক্তি আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে দ্রুত পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে ঝোপের মধ্যে ফেলে রাখা একটি সাদা প্লাস্টিকের বস্তা উদ্ধার করা হয়। বস্তাটি খুলে একটি একনলা বন্দুক, দুটি পাইপগান, দুটি ককটেল এবং পুলিশের শটগানের চার রাউন্ড কার্তুজ পাওয়া যায়।

উদ্ধার করা অস্ত্র, বিস্ফোরক ও গোলাবারুদ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নরসিংদী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। র‍্যাব-১১ জানিয়েছে, অবৈধ অস্ত্র ও মাদক নির্মূলে তাদের ধারাবাহিক অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং এ ধরনের অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীর উত্তরায় বিভিন্ন অপরাধে ৪৩ জন গ্রেফতার

1

নিউজিল্যান্ডের পরিকল্পনা: ২০৫০ সালের মধ্যে কয়েক মিলিয়ন বিড়াল

2

বেগমগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশের খেসারত দিলেন আমানিয়া হোটেল

3

চাঁদপুর সদরের চান্দ্রা বাজার ইয়াকুব আলী স্মারক উচ্চ বিদ্যালয়

4

চলতি মাসের প্রথম ১০ দিনে এলো ১২০ কোটি ডলার রেমিট্যান্স

5

আজ সন্ধ্যার মধ্যে ৪ জেলায় ঝড়ের শঙ্কা

6

শিশুর ক্ষতির কারণ সোশ্যাল মিডিয়ার আসক্তি

7

জন সিনা বিদায় জানালেন রেসলিংকে

8

হামলার ভয়েরও ফ্লাইট চালু : উপসাগরীয় বিমান সংস্থা

9

গৃহকর্মীকে নির্যাতন : বিমানের এমডি সাফিকুর রহমান গ্রেপ্তার

10

কসবায় ভুয়া প্রবেশপত্র নিয়ে এইচএসসি পরীক্ষাকেন্দ্রে আসায় ২ জন

11

আবুল কালাম আযাদের আপিল চলবে কিনা শুনানি আগামী ৩১ আগস্ট

12

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন জন্য তথ্য ও অভিযোগ গ্রহণের জন্য নি

13

মনোহরদীতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচ

14

শিশু সাজিদ গভীর নলকূপে আটকে আছে, মায়ের হৃদয়বিদারক আকুতি

15

ফের ১০০ ডলারের উপরে তেলের দাম

16

টানা সাত দিনের ঈদের ছুটি শেষে খুলছে অফিস

17

জেনে নিন পেয়ারার পুষ্টিগুণ

18

ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকে বন্দর ব্যবহারের অভিযোগ, ভারতের ম

19

সিঙ্গাপুরে পৌঁছেছে হাদিকে বহন করা এয়ার অ্যাম্বুলেন্স

20