NNTV
প্রকাশ : Jan 20, 2026 ইং
অনলাইন সংস্করণ

গ্যাস সংকটের দিনে ইলেকট্রিক চুলা: ইনডাকশন ও ইনফ্রারেডের তুলনা

গ্যাসের সংকটে বিকল্প রান্নার উপায় হিসেবে ইন্ডাকশন চুলা ও ইনফ্রারেড চুলার ব্যবহার দিন দিন বাড়ছে। ইন্ডাকশন চুলা এবং ইনফ্রারেড চুলার মধ্যে সাধারণত ইন্ডাকশনকেই অনেক বেশি ভালো মনে করা হয়, কারণ এটি দ্রুতগতির রান্না করে, বিদ্যুৎ কম খরচ  এবং নিরাপদে ব্যবহারযোগ্য। তবে ইনফ্রারেডও তার নিজস্ব সুবিধা নিয়ে আছে, বিশেষ করে যদি আপনার রান্নার পাত্রগুলো বিভিন্ন ধরনের হয়। দেখতে প্রায় একই হলেও বৈজ্ঞানিক দিক থেকে এই দুই চুলার কার্যপ্রণালী, শক্তি দক্ষতা ও ব্যবহারিক সুবিধায় রয়েছে গুরুত্বপূর্ণ পার্থক্য।

কীভাবে তৈরি হয় তাপ

ইনডাকশন ও ইনফ্রারেড চুলার মৌলিক পার্থক্য তাদের তাপ উৎপাদনের প্রক্রিয়ায়।

ইনডাকশন চুলা কাজ করে ‘ইলেক্ট্রোম্যাগনেটিক ইনডাকশন’ বা তড়িৎ-চৌম্বকীয় আবেশ প্রক্রিয়ায়। চুলার ভেতরে থাকা কপার কয়েল উচ্চ ফ্রিকোয়েন্সির চৌম্বক ক্ষেত্র তৈরি করে, যা সরাসরি রান্নার পাত্রের অণুগুলোকে উত্তপ্ত করে। এতে চুলার গ্লাস টপ নিজে গরম না হয়ে কেবল পাত্রেই তাপ উৎপন্ন হয়।

অন্যদিকে, ইনফ্রারেড চুলা তাপ উৎপন্ন করে ‘ইনফ্রারেড রেডিয়েশন’ বা অবলোহিত বিকিরণের মাধ্যমে। এর ভেতরে থাকা রেজিস্ট্যান্স কয়েল বা হ্যালোজেন ল্যাম্প প্রথমে নিজে গরম হয়। সেখান থেকে ইনফ্রারেড রশ্মি গ্লাস টপ পেরিয়ে রান্নার পাত্রে তাপ সরবরাহ করে।

পাত্র ব্যবহারে সীমাবদ্ধতা

ইনডাকশন চুলার ক্ষেত্রে পাত্র নির্বাচনে বাড়তি সতর্কতা প্রয়োজন। যেহেতু এটি চৌম্বক ক্ষেত্রের ওপর নির্ভরশীল, তাই এতে কেবল লোহা বা ফেরোম্যাগনেটিক স্টিলের পাত্র ব্যবহার করা যায়। অ্যালুমিনিয়াম বা কাচের পাত্র এতে কাজ করে না।

ইনফ্রারেড চুলায় এই সীমাবদ্ধতা নেই। তাপ বিকিরণের মাধ্যমে কাজ করায় অ্যালুমিনিয়াম, স্টিল, তামা, কাচ এমনকি মাটির পাত্রও ব্যবহার করা যায়।

বিদ্যুৎ সাশ্রয়ে কোনটি এগিয়ে

শক্তি দক্ষতার দিক থেকে ইনডাকশন চুলা এগিয়ে। গবেষণা অনুযায়ী, ইনডাকশন চুলার কার্যকারিতা প্রায় ৯০ শতাংশ। কারণ তাপ সরাসরি পাত্রে তৈরি হওয়ায় অপচয় খুব কম।

ইনফ্রারেড চুলায় কয়েল থেকে গ্লাস এবং গ্লাস থেকে পরিবেশে কিছু তাপ নষ্ট হয়। ফলে এর দক্ষতা গড়ে প্রায় ৭০ শতাংশ। দীর্ঘমেয়াদে বিদ্যুৎ সাশ্রয়ের ক্ষেত্রে তাই ইনডাকশন চুলা তুলনামূলকভাবে লাভজনক।

নিরাপত্তা ও ব্যবহারিক সুবিধা

নিরাপত্তার প্রশ্নে ইনডাকশন চুলা বেশি নিরাপদ। রান্না শেষে চুলার উপরিভাগ দ্রুত ঠান্ডা হয়ে যায়, ফলে দুর্ঘটনার ঝুঁকি কম।

ইনফ্রারেড চুলার গ্লাস টপ রান্নার পরও কিছু সময় গরম থাকে। তবে এতে সরাসরি রুটি সেঁকা বা ঝলসানোর মতো কাজ করা যায়, যা ইনডাকশন চুলায় সম্ভব নয়।

গ্যাস সংকটে কোনটি উপযোগী

বিশেষজ্ঞদের মতে, বর্তমান গ্যাস সংকটে দীর্ঘমেয়াদে বিদ্যুৎ সাশ্রয় ও নিরাপত্তার দিক বিবেচনায় ইনডাকশন চুলা বিজ্ঞানসম্মতভাবে উত্তম। তবে যারা সব ধরনের রান্নার পাত্র ব্যবহার করতে চান বা রান্নার ধরনে বেশি স্বাধীনতা চান, তাদের জন্য ইনফ্রারেড চুলা একটি কার্যকর বিকল্প।

সঠিক পাত্র ও সচেতন ব্যবহারে ইলেকট্রিক চুলা শুধু গ্যাস সংকট মোকাবিলায় নয়, বরং পরিবেশবান্ধব রান্নার পথও দেখাতে পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ পিলখানা ট্র্যাজেডি দিবস

1

টানা ৪দিন সাপ্তাহিক ছুটিসহ বন্ধ বাংলাবান্ধা স্থলবন্দর

2

এগিয়ে এসে মেসিকে জড়িয়ে ধরলেন লামিনে ইয়ামাল

3

ভারতে অবৈধভাবে বসবাসরত ১২৪ বাংলাদেশিকে আটক

4

তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের আনুষ্ঠানিক যাত্রা শুরু

5

নারায়ণগঞ্জে অধিক মূল্যে বাসের টিকিট বিক্রয়ের দায়ে জরিমানা

6

ইউনিভার্সেল মেডিকেল কলেজে নবীন বরণ ও আইসিইউ সম্প্রসারণ উদ্বো

7

সোনারামপুর সেতুতে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে দুই যুবক নিহত

8

কুমিল্লার অলিপুর কাঁদছে র‍্যাব কর্মকর্তা মোতালেবের শোকে

9

দু’সপ্তাহ আগে বিয়ে, এবার অস্ট্রেলিয়ান ওপেনে কামব্যাক করলেন ৪

10

চেয়ারম্যান আব্দুর রহমান মিয়াজী ফাউন্ডেশনের কৃতি শিক্ষার্থী স

11

পশ্চিমবঙ্গের সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের মাঠজরিপ শুরু

12

কমলো এলপি গ্যাসের দাম

13

বসুন্ধরা শুভসংঘ দাঁড়াল হতদরিদ্র ছত্তারের পাশে

14

ব্যালট পেপার নিয়ে পালালো অপরাধে তিন বছরের কারাদণ্ড যুবকের

15

রাতে বিএনপির জরুরি বৈঠক, 'ভারমুক্ত' হতে পারেন তারেক রহমান

16

আরব আমিরাতে ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে বাংলাদেশি শ্রমিক নিহত

17

দূষিত পানীয় জল পান করে ইন্দোরে ডায়রিয়ায় ৯ জনের মৃত্যু, হাসপ

18

সিরাজগঞ্জে শিয়ালের কামড়ে ঘুমন্ত বৃদ্ধার মৃত্যু

19

টস হেরে পাকিস্তানের বিপক্ষে ব্যাটিং করবে বাংলাদেশ

20