NNTV
প্রকাশ : May 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

পুরো ক্যারিয়ারে কখনই চিত্রনাট্য পড়েননি ভারতীয় সুপারস্টার সালমান

বলিউডের অন্যতম বড় সুপারস্টার সালমান খান। এই তারকা কয়েক কয়েক দশক ধরে  একাধিক ব্লকবাস্টার সিনেমা উপহার দিয়েছেন। যা বলিউডের বাণিজ্যিক চিত্রকে নতুন রূপ দিয়েছে।

তবে সম্প্রতি তার চলচ্চিত্র বাছাই প্রক্রিয়া সম্পর্কে একটি তথ্য ভক্তদের অবাক করে দিয়েছে। ভ্যারাইটি ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে ‘সিকান্দার’ তারকা জানান, পুরো ক্যারিয়ারে তিনি কখনও একটি সিনেমার চিত্রনাট্য পড়েননি। তিনি বলেন, ‘আমি চিত্রনাট্য লিখেছি, কিন্তু কখনও পড়িনি’।

রিতেশ দেশমুখের মারাঠি ছবি ‘রাজা শিবাজি’-তে অতিথি চরিত্রে অভিনয় করার পর এই সালমান একটি সাক্ষাৎকারের প্রোমোতে এই কথা জানান।

এর আগে সালমান খান জানিয়েছিলেন, তিনি সম্পূর্ণ চিত্রনাট্য পড়ার চেয়ে একটি চলচ্চিত্রের আবহ এবং বাণিজ্যিক সম্ভাবনা বুঝতে বেশি পছন্দ করেন। তিনি আরও উল্লেখ করেন, অতিরিক্ত চিন্তা এড়াতে  বিস্তারিত চিত্রনাট্য পড়া এড়িয়ে যান তিনি, তবে নিজের চিত্রনাট্য এবং ধারণা লেখার কথা স্বীকার করেন।

সাক্ষাৎকারের একপর্যায়ে নিজের বিলাসবহুল ঘড়ির সংগ্রহ নিয়ে কথা বললেন এই অভিনেতা। বিভিন্ন অনুষ্ঠানে এবং জনসমক্ষে উপস্থিতির সময় ১ কোটি টাকারও বেশি মূল্যের নানা ধরনের বিলাসবহুল ঘড়ি পরেন এই সুপারস্টার। 

এ প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি উল্লেখ করেন, ঘড়িগুলো আসলে তার নিজের নয়। তিনি আরও বলেন, আপনারা আমাকে ঘড়ি পরতে দেখেন, কিন্তু তার মানে এই নয় যে ঘড়িগুলো আমার। এটা এই বন্ধুর, অন্যটি অন্য কারও হতে পারে।

উল্লেখ্য, সালমান খান সম্প্রতি 'রাজা শিবাজি' ছবিতে জিবা মহালা চরিত্রে একটি অতিথি চরিত্রে দেখা গেছে। রিতেশ দেশমুখ পরিচালিত এই ছবিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন সঞ্জয় দত্ত, অভিষেক বচ্চন, বিদ্যা বালান, জেনেলিয়া দেশমুখ, ভাগ্যশ্রী, ফারদিন খান এবং মহেশ মাঞ্জরেকরসহ আরও অনেক অভিনেতা। ছবিতে একজন দুর্ধর্ষ যোদ্ধা হিসেবে সালমান খানের অভিনয় সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল। বর্তমানে সালমান খান ‘মাতৃভূমি’ ছবিতে অভিনয় করছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিংড়ায় কলেজ শিক্ষককে কুপিয়ে হত্যা

1

রাজধানীসহ তিন বিভাগে হতে পারে বজ্রবৃষ্টি

2

পাকিস্তানের হামলায় ২২৮ তালেবান যোদ্ধা নিহতের দাবি

3

নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন সামান্তা শারমিন।

4

১৬ বছরের নিচে সোশ্যাল মিডিয়া ব্যবহার বন্ধের পরিকল্পনা করছে স

5

জয়পুরহাটে বিজিবির নজরদারি জোরদার

6

নরসিংদীতে নিখোঁজের ৩ দিন পর শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার

7

আজ পশ্চিমবঙ্গ দিবস, রাজ্যবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

8

কাতার জার্মানি থেকে ‘ভাড়া করে’ এয়ার অ্যাম্বুলেন্স পাঠাচ্ছে

9

হরমুজ প্রণালিতে মাইন স্থাপন করায় ভয়ঙ্কর পরিণতির হুঁশিয়ারি ট্

10

আজ তারেক রহমানের জনসভা ঢাকার ৬ স্থানে

11

মনিরামপুরের ১৩ ইউনিয়নে জামায়াতে ইসলামীর চেয়ারম্যান প্রার্থীর

12

তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল

13

ভারতে বাংলাদেশের ভিসা পুনরায় চালু করলো ভারত সরকার

14

পাঁচ অতিরিক্ত পুলিশের আইজিপি বাধ্যতামূলক অবসরে

15

তরুনদের তারেক রহমান বললেন ‘স্যার’ না ডেকে ‘ভাইয়া’বলুন

16

পাকিস্তানে ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ১

17

যে রাত হাজার মাসের চেয়েও উত্তম

18

মাদকচক্রে ভয়ংকর কিশোর গ্যাং, জড়াচ্ছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষা

19

বাতিল হওয়া মনোনয়ন ফিরে পেতে ইসিতে তাসনিম জারার আপিল

20