NNTV
প্রকাশ : Jul 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

নরসিংদীর পার্লামেন্টারি সেক্রেটারি প্রয়াত আব্দুল মতলেব ভূঞার শাহাদাৎ বার্ষিকী পালিত

 নরসিংদীর কৃতি সন্তান তদানিন্তন পূর্ব পাকিস্তানের রায়পুরা-শিবপুর এলাকা থেকে নির্বাচিত প্রাদেশিক পরিষদের সদস্য ও পার্লামেন্টারি সেক্রেটারি প্রয়াত আব্দুল মতলেব ভূঞার  শাহাদত বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নরসিংদীর রায়পুরায় মতলেব-মেহের ফাউন্ডেশনের উদ্যোগে জেলা বিএনপির অন্যতম সদস্য ইফতেখার আহমেদ ভুইয়া ইতুর নেতৃত্বে রায়পুরা থানা হাটি মেহের হাউজে প্রতি বছরের ন্যায় এ বছরও পার্লামেন্টারি সেক্রেটারি প্রয়াত আব্দুল মতলেব ভূঞার  স্বরনে  আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল কুরআন খতম করা হয়। কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন।
জানাগেছে, নরসিংদীর জেলা বিএনপির অন্যতম সদস্য ইফতেখার আহমেদ ভুইয়া ইতুর পিতা বর্ষিয়ান প্রখ্যাত রাজনীতিবিদ নরসিংদীর গর্ব 
প্রয়াত আব্দুল মতলেব ভূঞা একজন সহজ সরল বড় মনের অধিকারী ছিলেন। তিনি 
​ নিজ এলাকার জনগণের কল্যাণে আজীবন নিবেদিতপ্রাণ হয়ে কাজ করে গেছেন। রাজনীতিতে তাঁর সততা, প্রজ্ঞা ও নিষ্ঠার কথা শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়।
​শিক্ষাবিস্তার ও সমাজসেবা: রায়পুরা, শিবপুর ও বেলাবসহ নরসিংদী অঞ্চলের শিক্ষাবিস্তার, অবকাঠামোগত উন্নয়ন এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে তাঁর অসামান্য অবদানের কথা এখনো মানুষ গভীর শ্রদ্ধায় স্বরন করেন।
​মূল্যবোধ ও নৈতিকতা: তৎকালীন প্রাদেশিক পরিষদের সদস্য ও পার্লামেন্টারি সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালনকালেও তিনি যে সাধারণ জীবনযাপন ও আদর্শিক রাজনীতি বজায় রেখেছিলেন, আজকের প্রজন্মের রাজনীতিবিদদের জন্য তা অনুসরণীয় দৃষ্টান্ত বলে বক্তারা উল্লেখ করেন।
​আলোচনা সভা শেষে তাঁর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করা হয় এবং তাঁর আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশ ও সমাজের সেবায় আত্মনিয়োগ করার আহ্বান জানানো হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমপি আবদুল আলী মৃধার মৃত্যুবার্ষিকীতে স্মৃতিচারণ, ইফতার ও দো

1

আমি ফিরব, ইসলামি প্রজাতন্ত্রের পতন ঘটবেই : রেজা পাহলভি

2

চট্টগ্রাম বন্দর থেকে কনটেইনার পাচারের চেষ্টা

3

‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

4

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

5

মাদারীপুরে নিখোঁজের ১০ দিন পর ধানক্ষেতে অর্ধগলিত লাশ

6

সমীরণ দেওয়ান নতুন সুরের জাদু নিয়ে

7

অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা গোপন রাখতে শিশুকে হত্যা

8

নারায়ণগঞ্জে লঞ্চের ধাক্কায় বাল্কহেডের দুই শ্রমিক নিখোঁজ

9

মেহেরপুরে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

10

আমির খান  কী তৃতীয় বিয়ের তে আবদ্ধ হতে যাচ্ছে

11

কুমিল্লায় খালে পাওয়া গেলো নিখোঁজ শিশুর মরদেহ

12

নারায়ণগঞ্জে মাদক মামলায় অর্থদণ্ডসহ যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

13

৩৪ শহরে ৭৯ শো, বিটিএসের ওয়ার্ল্ড ট্যুর ঘোষণা

14

পশ্চিমবঙ্গে ৩৯ পাউন্ডের কেক কেটে মেসির ৩৯তম জন্মদিন উদযাপন

15

পলিটিকো জরিপে যুক্তরাষ্ট্র নিয়ে কঠোর বার্তা কানাডিয়ানদের

16

আগামী ১৫ জুলাই পর্যন্ত বন্ধ থাকবে বান্দরবানের পর্যটনকেন্দ্র

17

লক্ষ্মীপুরে সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেপ্তার স্কুলছাত্রের জা

18

হেফাজতের ভোটব্যাংক যাবে কোন দিকে?

19

আক্রমণ করবে না ইরান: প্রতিবেশী দেশ থেকে হামলা না হলে

20