NNTV
প্রকাশ : Jan 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

পুরো জাতি আপনার পাশে আছে মোস্তাফিজ

মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দিতে বিক্ষোভ করে ভারতের কট্টর উগ্রপন্থী হিন্দুত্ববাদীরা তার পেক্ষাপটে মোস্তাফিজকে স্কোয়াড থেকে বাদ দেওয়ার নির্দেশ দেয় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। এমন ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল।

রাজনৈতিক কারণে মোস্তাফিজকে বাদ দেওয়ায় হতাশা প্রকাশ করেছেন বাফুফে সভাপতি। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে লেখেন, ‘কলকাতা নাইট রাইডার্স তাদের দলের জন্য মোস্তাফিজুর রহমানকে নির্বাচন করা সত্ত্বেও, কেবল রাজনৈতিক চাপের কারণে তাকে আইপিএল ২০২৬ থেকে বাদ দেওয়া হয়েছে জেনে আমি অত্যন্ত হতাশ।’

খেলাধুলাকে রাজনীতিমুক্ত রাখার আহবান জানিয়ে তাবিথ আউয়াল লেখেন, ‘মোস্তাফিজ একজন বিশ্বমানের অ্যাথলেট, যিনি নিজের দক্ষতা ও পারফরম্যান্স দিয়ে সেখানে জায়গা করে নিয়েছিলেন। শুধুমাত্র তার জাতীয়তার কারণে তাকে লক্ষ্যবস্তু করা একজন খেলোয়াড়ের প্রতি অবিচার এবং অসহিষ্ণুতার চরম বহিঃপ্রকাশ, যা ক্রিকেটের মতো জেন্টলম্যানস গেমে মোটেও কাম্য নয়। আমি ভারতীয় কর্তৃপক্ষ এবং বিসিসিআই-এর প্রতি আহ্বান জানাই, খেলাধুলাকে রাজনীতিকরণ করা বন্ধ করুন।’

পুরো জাতি মোস্তাফিজের পাশে আছে উল্লেখ করে বাফুফে প্রধান লেখেন, ‘খেলাধুলার অসীম শক্তি আছে বিভেদ ভুলে মানুষকে এক করার। একে বিভাজনের হাতিয়ার হিসেবে ব্যবহার না করে, আসুন একে পারস্পরিক বোঝাপড়া ও শ্রদ্ধা তৈরির মাধ্যম হিসেবে ব্যবহার করি। শক্ত থাকো মোস্তাফিজ। পুরো জাতি আজ তোমার পাশে আছে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে গ্রেফতার হয়েছে তাঁতীলীগ নেতা

1

ঈদের ছুটিতে লোকারণ্য দেশের পর্যটন স্পটগুলো

2

পুরো বাংলাদেশ তারেক রহমানের অপেক্ষায়

3

বাংলাদেশ–মিয়ানমার সীমান্তে গুলিবর্ষণের ঘটনায় মিয়ানমারের রাষ্

4

বিভিন্ন আসনে ভোট পুনর্গণনার বিষয়ে যা সিদ্ধান্ত নিলেন ইসি

5

শাহরুখ পুত্র আরিয়ানের ওপর ‘অধৈর্য’ হতেন ববি দেওল

6

পটুয়াখালীর সমুদ্রসৈকত থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ব

7

জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

8

নরসিংদীতে উৎসবমুখর আয়োজনে অনুষ্ঠিত হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস-

9

খাল খনন কর্মসূচি উদ্বোধন উপলক্ষে দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্

10

জেনে নিন সকালে রসুন খাওয়ার উপকারিতা

11

প্রীতি ম্যাচে পরাজয়ের পর বরখাস্ত ঘানার কোচ

12

মির্জা আব্বাসকে দেখতে গিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

13

হৃদরোগের ঝুঁকি কমবে যেসব খাবার খেলে

14

টেকনাফে তাপমাত্রা গড়ে ৩১ ডিগ্রির বেড়েছে

15

মৌমাছির ছোঁয়ায় লিচুর বাম্পার ফলন, মধুতে কোটি টাকার সম্ভাবনা

16

দয়া করে আমাকে ‘মাননীয়’ সম্বোধন করবেন না : সাংবাদিকদের তারেক

17

নির্বাচন সফল করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হওয়ার কথা জানাল

18

ইতালিতে ৬.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত

19

দেশের ১৯ অঞ্চলের নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

20