NNTV
প্রকাশ : Aug 17, 2026 ইং
অনলাইন সংস্করণ

মনোহরদীতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

রূপালি মাছে সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীর মনোহরদীতে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, উদ্বোধন, আলোচনা সভা ও সেরা মৎস্য খামারিদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৬ আগস্ট) মৎস্য সপ্তাহ উদযাপন কমিটি, মনোহরদীর আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে মৎস্য খামারি ও সংশ্লিষ্টদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলা পরিষদ চত্বরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা সভাকক্ষে গিয়ে শেষ হয়।

পরে উপজেলা সভাকক্ষে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহামুদুল হাসান।

এ সময় উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রাফি আফরোজ সনি, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রুনা আক্তার, মনোহরদী উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দুলন, সাবেক ভিপি গোলাম মোস্তফাসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

এছাড়াও উপজেলার বিভিন্ন এলাকার মৎস্য খামারি, বীর মুক্তিযোদ্ধা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের মানুষের পুষ্টির চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক উন্নয়নে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আধুনিক প্রযুক্তি ও বিজ্ঞানভিত্তিক পদ্ধতি ব্যবহারের মাধ্যমে মাছের উৎপাদন আরও বাড়ানোর পাশাপাশি দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণে সবাইকে সচেতন হতে হবে।

বক্তারা আরও বলেন, মৎস্যচাষিদের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে তা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় প্রশিক্ষণ, পরামর্শ ও সহযোগিতা প্রদান করতে হবে। এর মাধ্যমে দেশের মৎস্য খাতকে আরও সমৃদ্ধ ও টেকসই করা সম্ভব।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিত সেরা মৎস্য খামারিদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রদল সভাপতি দুঃখপ্রকাশ করে যা বললেন

1

ফ্যামিলি কার্ড পেতে করণীয় ও প্রয়োজনীয় কাগজপত্রের তালিকা

2

আপনার জি-মেইল সুরক্ষিত রাখবেন যেভাবে

3

ডিসিইউতে ভর্তি আবেদন শুরু আগামী ১০ জুন

4

চলতি মাসের প্রথম ১০ দিনে এলো ১২০ কোটি ডলার রেমিট্যান্স

5

চীনে কানাডার প্রধানমন্ত্রী, শুল্কের গেরো খুলে বাণিজ্য ও কৌশল

6

বেগমগঞ্জে দুর্বৃত্তদের গুলিতে যুবক আহত

7

৫ ফেব্রুয়ারি: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

8

হাতিয়ায় ১৬০০ লিটার ডিজেল জব্দ, আটক ১

9

যুক্তরাজ্যে মসজিদে ছুরি-কুঠার নিয়ে ঢুকে আটক একজন

10

চট্টগ্রামে দুটি মাস্টার ট্যাংকারে এলো ৬৮ হাজার টন ডিজেল

11

রাজবাড়ীতে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু হয়েছে

12

নরসিংদীর রায়পুরায় ইউনিয়ন বিএনপির সভাপতি হিসাবে দেখতে চায় তৃণ

13

সিলেটে মৃদু ভূমিকম্প, উৎপত্তিস্থল বিয়ানীবাজার

14

সকালে খালি পেটে কাঁচা হলুদ খেলে কী হয়?

15

আজ হাছান মাহমুদ-নওফেলসহ ২২ জনের বিচারে সাক্ষ্য শুরু

16

শিগগিরই হামসহ ১০ ধরনের টিকা আসছে : স্বাস্থ্য সচিব

17

সেবা নিতে এসে মানুষ যেন হয়রানি না হন : নরসিংদী জেলা প্রশাসক

18

আইন ও নিরাপত্তা উপদেষ্টা সাক্ষাৎ করলেন বিদেশি অতিথিদের সঙ্গে

19

আমি ফিরব, ইসলামি প্রজাতন্ত্রের পতন ঘটবেই : রেজা পাহলভি

20