NNTV
প্রকাশ : Feb 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

নারী ফুটবল টিম নিয়ে এতো কেন লুকোচুরি

বাংলাদেশ পুরুষ দল এশিয়ান কাপ ফুটবলের চূড়ান্ত রুপে জায়গা করে নিতে না পারলে ও
নারী দল তা পেরেছে । যা বাংলাদেশের জন্য বড় প্রাপ্তি। প্রথমবারের মতো এশিয়া-সেরা আসরে অংশ নেবেন আফঈদা খন্দকাররা। মার্চের ১ তারিখ থেকে মাঠে গড়াবে চূড়ান্ত পর্ব। অভিষেক আসরে কারা খেলবেন তা নিয়ে হইচই পড়ে যাওয়ার কথা। কারণ এই দল চূড়ান্ত পর্বে যাই করুক ইতিহাসের অংশ হয়ে থাকবে। বাংলাদেশের মেয়েরা এত বড় আসরে অংশ নেবেন কেউ কি তা ভেবেছিল?

বাফুফের সামনে তো আন্তর্জাতিক ফুটবলে বড় কোনো ম্যাচ নেই। মার্চের শেষের দিকে চূড়ান্ত পর্ব থেকে বাদ পড়ে যাওয়া হামজারা সিঙ্গাপুরের বিপক্ষে তাদের শেষ ম্যাচ খেলবে। এ তো শুধু আনুষ্ঠানিকতা। নারী জাতীয় দলই তো আলোচনায় বড় ইস্যু হওয়ার কথা। কারা এ স্বপ্নের দলে সুযোগ পাবেন তা তো ফুটবলপ্রেমীদের মুখে মুখে থাকার কথা। এক মাস পরই যখন স্বপ্নের অভিষেক হতে চলেছে, তখন নারী দল নিয়ে কোনো আলোচনা আছে কি? কেমন জানি নীরবতা ও লুকোচুরি দেখা যাচ্ছে।

হেড কোচ পিটার বাটলার মেয়েদের নিয়ে অনুশীলনও শুরু করে দিয়েছেন। ঢাকা জাতীয় স্টেডিয়ামে মেয়েরা ঘাম ঝরাচ্ছেন। এরপরও কারা আছেন বা চূড়ান্ত দলে থাকবেন তা যেন অন্ধকারে রয়েছে। অনুশীলন যে শুরু হয়েছে তাও মিডিয়াকে জানানো হয়নি। এ নিয়ে এক মিডিয়ার কাছে নারী উইং কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণও বিস্ময় প্রকাশ করেছেন। প্রশ্ন হচ্ছে কেন এ অবস্থা। কেউ কেউ বলছেন, কোচ বাটলারই এর জন্য দায়ী। তিনি নাকি খেলোয়াড়ের নাম গোপন রাখতে চাচ্ছেন। এর পেছনে বড় কারণ হচ্ছে সাবিনা খাতুন, মাসুরা পারভীনরা। এরা সাফ ফুটসালে দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করে বাংলাদেশকে শিরোপা এনে দেন।

অনেকের ধারণা ছিল এশিয়ান কাপ চূড়ান্ত পর্বে সাবিনাদের মতো অভিজ্ঞ খেলোয়াড়দের দলে রাখা হবে। চূড়ান্ত দলে নেওয়ার আগে অনুশীলনে তাদের যাচাই করা হবে। কিছুই হলো না। এ নিয়ে বাটলার মুখে যেন তালা দিয়েছেন। বাফুফের কি কিছু করার নেই। নাকি কিছু করলে কোচ দায়িত্ব ছেড়ে দিতে পারেন, এই ভয়ে? সাবিনারা যদি যোগ্যতার প্রমাণ দিতে পারেন তাহলে জাতীয় দলে ফিরতেই পারেন। বাফুফে তো পরিষ্কার করে কিছু বলছে না। এশিয়ান কাপে যাচ্ছে মেয়েরা। এখনো যদি সব এলোমেলো থাকে তাহলে লাভ হলো কী?



মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিয়াবাড়ী মাইলস্টোন স্কুলের বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবা

1

ফরিদপুরে ট্রেনের ধাক্কায় পিকআপ ভ্যানে থাকা দুই ভাইসহ নিহত ৩

2

ট্রাম্পের হুঁশিয়ারিকে পাত্তা না দিয়েই গ্রিনল্যান্ডে এসে পৌঁছ

3

শুক্রবার সকাল থেকে খালেদা জিয়ার কবর জিয়ারত করতে মানুষের ঢল

4

প্রথম দফায় হরমুজ প্রণালীর টোল থেকে আয় পেল ইরান

5

আক্রমণ করবে না ইরান: প্রতিবেশী দেশ থেকে হামলা না হলে

6

আজ শুরু আনিসুল হক ও সালমান এফ রহমানের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ

7

৩৪৫ বাংলাদেশি ফিরলেন লিবিয়া থেকে

8

বাংলাদেশ ক্রিকেট দল ভারতে না যাওয়ার সিদ্ধান্ত সঠিক বলে মনে ক

9

কুমিল্লায় ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত

10

পোস্টার প্রেজেন্টেশন প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো বাইউস্টে

11

জামায়াতের ক্ষমতায় আসা ঠেকাব যতদিন বেঁচে আছি: আবদুল আউয়াল মিন

12

ঢাকায় থানা ঘেরাও করে বিক্ষোভ

13

পাবনা ১ ও ২ আসনের নির্বাচন স্থগিতের খবর সঠিক নয়: ইসি

14

ইসলামের দৃষ্টিতে দায়িত্ববোধের গুরুত্ব

15

পে-স্কেল নিয়ে আজ ফের বৈঠকে বসবে পে-কমিশন

16

ডিসিইউতে ভর্তি আবেদন শুরু আগামী ১০ জুন

17

পুরো জাতি আপনার পাশে আছে মোস্তাফিজ

18

আজ ছাত্রদলের জরুরি সভা

19

আকাশ কিছুটা মেঘলা ,পরিবর্তিত হবে না তাপমাত্রার

20