NNTV
প্রকাশ : Jul 15, 2026 ইং
অনলাইন সংস্করণ

সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডের পোশাক কারখানায় আগুন, তিন ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অবস্থিত আদমজী ইপিজেডের একটি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে এ ঘটনায় প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আজ বুধবার (১৫ জুলাই) ভোর ৪টার দিকে কারখানাটির গোডাউনে আগুনের সূত্রপাত হয়। পরে সকাল ৭টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ভোরে হঠাৎ কারখানার গোডাউনে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। খবর পেয়ে আদমজী, কাঁচপুর, শিবু মার্কেট ও নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের মোট ১১টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। এর মধ্যে ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে এবং অতিরিক্ত দুটি ইউনিট প্রস্তুত রাখা হয়।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।

বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ঢাকা বিভাগের উপ-পরিচালক মো. ছালেহ উদ্দিন বলেন, ‘আগুন নিয়ন্ত্রণে আমাদের ৯টি ইউনিট কাজ করেছে। অতিরিক্ত আরও দুটি ইউনিট ঘটনাস্থলে প্রস্তুত ছিল। ইতোমধ্যে আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রে মৃত্যুদণ্ড কার্যকরের পদ্ধতিতে পরিবর্তন

1

ইসরায়েলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছে তুরস্ক

2

নিউজিল্যান্ডের পরিকল্পনা: ২০৫০ সালের মধ্যে কয়েক মিলিয়ন বিড়াল

3

বড়পর্দায় আবারও ফিরছে আরিয়ান ভৌমিক

4

মুন্সীগঞ্জে ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ

5

আবারও হুংকার দিলেন খামেনি

6

প্রথমবারের মতো সালমানের সঙ্গে জুটি বাঁধছেন নয়নতারা

7

ফরম পূরণের সময় আগামী ২৮ এপ্রিল পর্যন্ত বর্ধিত

8

আগুনে পুড়ল গ্রিসের বিস্কুট কারখানা, নিহত ৫ জন

9

উত্তর কোরিয়ার সহায়তায় আন্তঃমহাদেশীয় মিসাইল তৈরিতে ইরান?

10

প্রাথমিক বৃত্তির ফল আগেই প্রকাশের ঘটনায় সংশ্লিষ্ট কর্মকর্তা

11

শান্তি আলোচনা নিয়ে অনিশ্চয়তায় আবারও বাড়ল তেলের দাম

12

তীব্র তাপদাহ ও খাবার পানির সংকটে হাঁসফাঁস করছে জাপানিরা

13

দ্য গার্ডিয়ান: ভারতে অবস্থান করে ক্ষমতায় ফেরার কৌশল সাজাচ্ছে

14

জামায়াত আমিরের সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের বৈঠক

15

ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী কবির ফের ৫ দিনের রিমান্ডে

16

রোহিত শীর্ষস্থান ধরে রাখলেন ওয়ানডে র‍্যাংকিংয়ের

17

ময়মনসিংহের ভালুকায় গরুর খামারে আগুন

18

নরসিংদী থেকে উদ্ধার হয়েছে হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত অস্ত্র

19

রাতের খাবার খেতে গিয়ে ট্রাকচাপায় প্রাণ হারাল ২ যুবক

20