NNTV
প্রকাশ : Jul 30, 2026 ইং
অনলাইন সংস্করণ

আবারও সৌদিতে এশিয়ার ক্লাব ফুটবলের মহারণ

আগামী তিন আসরের এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ এলিটের ফাইনাল পর্বের আয়োজক হিসেবে সৌদি আরবের নাম চূড়ান্ত করেছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)। এর মধ্য দিয়ে দেশটির আয়োজক হিসেবে দায়িত্ব আরও তিন আসরের জন্য নিশ্চিত হয়েছে।


২০২৪-২৫ মৌসুমে টুর্নামেন্টের নতুন কাঠামো চালুর পর থেকে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনাল একক ভেন্যুতে অনুষ্ঠিত হচ্ছে। প্রথম দুই আসরই আয়োজন করেছে সৌদি আরব, যেখানে জেদ্দায় অনুষ্ঠিত দুই ফাইনালেই শিরোপা জিতেছে স্থানীয় ক্লাব আল-আহলি।

২০২৫ সালে জাপানের কাওয়াসাকি ফ্রন্টালেকে হারিয়ে প্রথমবার শিরোপা জয়ের পর, ২০২৬ সালের ফাইনালে জাপানের মাচিদা জেলভিয়াকে অতিরিক্ত সময়ে ১-০ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হয় আল-আহলি।

আগামী আসরে টুর্নামেন্টে আরও বড় পরিবর্তন আসছে। অঞ্চলটির শীর্ষ লিগগুলোর চ্যাম্পিয়ন দল নিয়ে অনুষ্ঠিত প্রতিযোগিতার লিগ পর্বে অংশগ্রহণকারী দলের সংখ্যা ২৪ থেকে বাড়িয়ে ৩২ করা হয়েছে।

সূচি অনুযায়ী, বাছাইপর্ব শুরু হবে ১১ আগস্ট। ১৮ আগস্ট মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত হবে লিগ পর্বের ড্র, আর মূল প্রতিযোগিতা শুরু হবে ১৪ সেপ্টেম্বর।

এদিকে, এশিয়ার শীর্ষ ক্লাব প্রতিযোগিতার ইতিহাসে সবচেয়ে সফল দল সৌদি আরবের আল-হিলাল। তারা ৯টি ফাইনাল খেলে ৪টি শিরোপা জিতেছে, যা প্রতিযোগিতার রেকর্ড। এছাড়া জাপানের উরাওয়া রেড ডায়মন্ডস ও দক্ষিণ কোরিয়ার পোহাং স্টিলার্স দুটি করে শিরোপা জিতেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক রহমানের আহ্বান: ছাত্রদল ও ছাত্রশিবিরকে ঐক্যবদ্ধভাবে কা

1

ই-রেজিস্ট্রেশনের মাধ্যমে চালু হচ্ছে নিবন্ধন আইন সংশোধন

2

রাজধানীর ধানমন্ডি থেকে অপহৃত স্কুলছাত্রী কক্সবাজারে উদ্ধার

3

দীর্ঘদিন লুকিয়ে প্রেমের পর আজ বিয়ে করছেন জেফার-রাফসান

4

জেনে নিন কুসুম গরম পানিতে মধু খাওয়ার স্বাস্থ্য উপকারিতা

5

ত্রয়োদশ সংসদ নির্বাচন এর ডিজিটাল সেবা: সহজেই জানুন আপনার ভোট

6

নারায়ণগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় আহত ২ জন

7

গাইবান্ধায় বিদ্যুৎস্পৃষ্টে চা বিক্রেতা নিহত

8

পূবাইলে যুবদল নেতা সোহেল খানের উদ্যোগে ইফতার বিতরণ

9

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

10

সিলেটে চা বাগান থেকে অস্ত্র উদ্ধার

11

বরিশালে ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ

12

রমজানে ভাজাপোড়া খাবারের রীতি এলো কীভাবে?

13

তিন দিনের পারমাণবিক মহড়া শুরু করেছে রাশিয়া সেনাবাহিনী

14

সিলেটে বোরো ধান কাটায় ব্যস্ত কৃষক

15

মির্জা আব্বাসের ধৈর্য দেখে আমার বাবার কথা মনে পড়ে: শবনম ফারি

16

পটিয়ায় শাহ্ আমির উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্টাতা আমিনুল হক তালুক

17

দেশের ৭ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টির শঙ্কা

18

চান্দ্রা বাজার মানব কল্যাণ সংগঠনের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীত

19

ঈদের ছুটি কাটিয়ে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রফতানি শুরু

20