NNTV
প্রকাশ : Mar 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

আজ শাকিব খান এর জম্মদিন

 ২৮ মার্চ শাকিব খানের জন্মদিন,তুফান’, ‘বরবাদ’, ‘তাণ্ডব’ থেকে ‘প্রিন্স’—গত কয়েক বছরে শাকিব খানকে দেখা গেছে পুরোপুরি অ্যাকশনের মেজাজে। অনেক ভক্তই অপেক্ষায় ছিলেন ‘নতুন শাকিব’কে দেখার। তাঁদের সেই অপেক্ষা বুঝি ফুরাতে চলেছে! আজ শনিবার মুক্তি পাওয়া অভিনেতার নতুন সিনেমা ‘রকস্টার’–এর লুক দেখে অন্তত সেটাই মনে হয়েছে। জম্মদিন উপলক্ষে বেলা ১১টার দিকে প্রকাশ করা হয়েছে ছবিটির ফার্স্ট লুক। মাত্র সাত মিনিটেই পোস্টটিতে প্রতিক্রিয়া এসেছে দুই হাজারের বেশি।

পোস্টারে দেখা গেছে, কালো সানগ্লাস পরে রাস্তায় বসে আছেন শাকিব, পরনে ক্যাজুয়াল পোশাক, পায়ে স্নিকার্স। সারা গায়ে ট্যাটু করা, পেছনে লেখা সিনেমার নাম ‘রকস্টার’।

মন্তব্যের ঘরে অনেক ভক্তই শাকিবের লুকের প্রশংসা করেছেন, কেউ আবার জানিয়েছেন জন্মদিনের শুভেচ্ছা।

জানা গেছে, আজমান রুশো পরিচালিত ‘রকস্টার’ সিনেমার শুটিং এর মধ্যেই মালয়েশিয়াতে শুরু হয়ে গেছে।

সিনেমাটি নিয়ে নির্মাতা গণমাধ্যমে বলেন, ‘খুব বেশি ট্রেন্ডি একজন রকস্টারের লুকে আমরা শাকিব খানকে দেখাব, যিনি এই সময়কে ধারণ করেন। তিনি একজন রক মিউজিশিয়ান, নিজে গান লেখেন এবং নিজেই কম্পোজিশন করেন। এই আইডিয়া থেকে আমরা “রকস্টার” ক্যারেক্টার ডিজাইন করেছি।’

শোনা যাচ্ছে, ছবিতে শাকিবের বিপরীতে সাবিলা নূর ও তানজিয়া জামান মিথিলাকে দেখা যাবে।

আজমান রুশোর গল্পে ‘রকস্টার’-এর চিত্রনাট্য করেছেন নুসরাত মাটি। সংলাপ লিখেছেন আয়মান আসিব স্বাধীন ও সামিউল ভূঁইয়া। ছবিটি প্রযোজনা করেছে সান কমিউনিকেশন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রৌদ্রের মাঝেও বৃষ্টির সম্ভাবনা

1

এপস্টেইন–যোগে তথ্য পাচার: তদন্তে সাবেক ব্রিটিশ মন্ত্রী ম্যান

2

উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ

3

জেনে নিন দুধের সঙ্গে খেজুর মিশিয়ে খাওয়ার উপকারিতা

4

হাদির মৃত্যু হলে দেশ অচলের হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চের

5

জরুরি স্থায়ী কমিটির বৈঠক আহ্বান করেছেন তারেক রহমান

6

গোপন সফরে ইসরাইলে তাইওয়ানের উপ-পররাষ্ট্রমন্ত্রী

7

১৩১ টাকা দরে ১৭৮ কোটি টাকার সয়াবিন তেল কিনবে সরকার

8

ঝরছে 'কালো তেলমিশ্রিত' বৃষ্টি :ইরানে

9

দু’সপ্তাহ আগে বিয়ে, এবার অস্ট্রেলিয়ান ওপেনে কামব্যাক করলেন ৪

10

বিসিবি মেনে নিলো আইসিসির সিদ্ধান্ত

11

এফবিআই প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ এটিইউ প্রধানের সঙ্গে

12

নেপালে বাস দুর্ঘটনায় নিহত ১৯ জন পর্যটক

13

প্রাথমিকের প্রধান শিক্ষকদের বেতন দশম গ্রেডে উন্নীত

14

বিজয়-রাশমিকার বিয়ে আজ

15

নিজের প্রয়োজনে অন্যকে ক্ষমা করুন

16

বেপরোয়া যান মোটরসাইকেল চালকের প্রাণ কেড়ে নিল

17

বার্সেলোনা পিছিয়ে পড়েও করলো দুর্দান্ত জয়

18

আজ যেসব ব্যাংক সীমিত পরিসরে খোলা থাকবে

19

মাত্র ১২ দিনে ৫ কোটি ভিউ, আলোড়ন তুললেন ইমরান হাশমি

20